02/09/2026
Mark Anupom Mollick
Founder & Executive Consultant, iDEAN Consulting · Co-founder, myAi
মার্ক অনুপম মল্লিক একজন সুখ্যাতিসম্পন্ন বিজনেস স্ট্র্যাটেজি কনসালট্যান্ট, ট্রেইনার, ডক্টরাল রিসার্চার, শিক্ষক, লেখক এবং সাবেক সফটওয়ার ইঞ্জিনিয়ার।
তিনি ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম 'iDEAN Consulting' এর ফাউন্ডার এবং এক্সিকিউটিভ কনসালট্যান্ট। স্বনামধন্য ইন্টারন্যাশনাল সফটওয়ার কোম্পানি CodeCrafters Intl. এর Country Lead for Business Services দ্বায়িত্ব পালন করেছেন।
বেস্ট সেলার বই 'দ্যা গ্রোথ কোড' এবং 'স্মার্ট মার্কেটিং' এর লেখক মার্ক অনুপম মল্লিকের ভিশন হচ্ছে — 'Democratize Business Strategies', অর্থাৎ বিজনেস স্ট্র্যাটেজিকে সবার জন্য সহজবোধ্য এবং সহজলভ্য করে তোলা।
ফাদার অফ মডার্ন মার্কেটিং খ্যাত বিশ্ববিখ্যাত প্রফেসর ফিলিপ কটলার এর Essentials of Modern Marketing বইতে তার কো-অথর করা দুইটি কেইস স্টাডি ব্যপকভাবে সমাদৃত হয়েছে এবং দেশের জন্য আন্তর্জাতিক খ্যাতি বয়ে নিয়ে এসেছে।
একজন United Nations স্বীকৃত ট্রেইনার হিসেবে তিনি অসংখ্য বিজনেস লিডারদেরকে ট্রেইনিং, কনসাল্টেন্সি এবং মেন্টরশীপ প্রদান করেছেন। United Nations, IBA (DU), Rangs, Akij, Rokomari, SK+F সহ বহু নামকরা দেশি-বিদেশী অর্গানাইজেশনের সাথে বিজনেস স্ট্র্যাটেজি কনসাল্টেন্সি ও ট্রেইনিং পরিচালনা করছেন।