26/02/2026
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি "প্রথম সংশোধীত" শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে দেশের ৮টি বিভাগের ৬৪ টি জেলায় যুবক ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
👉 এরই ধারাবাহিকতায় দেশের ৬৪ জেলায় ভর্তির জন্য রেজিষ্ট্রেশন চলছে, ১৮ হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচ এস সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব মহিলাদের রেজিষ্ট্রেশন চলবে আগামী ৩ মার্চ ২০২৬ইং রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। আগামী ৬ মার্চ ২০২৬ইং তারিখে লিখিত পরিক্ষার অনুষ্ঠিত হবে। উক্ত পরিক্ষার সময় ও স্থান, মেসেজের মাধ্যমে জানানো হবে।
👉 লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৭ মার্চ ২০২৬ইং তারিখে অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ১০ মার্চ ২০২৬ইং তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
👉 প্রশিক্ষণ ভাতাঃ প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০/- টাকা হারে যাতায়াত ভাতা, সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে।
👉 উক্ত এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোন প্রকার ফি'র প্রয়োজন হবে না। ৩ মাস মেয়াদি এই প্রশিক্ষণে সপ্তাহে ৬ দিন করে প্রতিদিন ৮ ঘন্টা ক্লাস করতে হবে। ৭৫ টি ক্লাসে মোট ৬০০ ঘন্টা ক্লাস হবে। কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে।
✨ উক্ত এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’।
📌 অনলাইনে আবেদনের লিংক: https://e-laeltd.com/64-student-reg-jubo