27/06/2026
কেআইবিতে চাঁদাবাজির প্রতিবাদে কৃষিবিদ ডাঃ পারভেজ এর ওপর হামলার অভিযোগ, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ করায় কৃষিবিদ ডাঃ শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে আয়োজিত এ সমাবেশে এ্যাবের সাবেক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ও বিভিন্ন পর্যায়ের কৃষিবিদরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার আসাদুজ্জামান কিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. হুমায়ুন কবির, প্রফেসর ড. মাহবুব ইসলাম, কৃষিবিদ মো. সাইফুল্লাহ আজাদ (সাবেক সভাপতি, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ ড. মমতাজ আলী (সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ মো. এমদাদুল হক দুলু (সাবেক সভাপতি, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ মো. লুৎফুর রহমান মৃদুল (সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ শফিকুল ইসলাম নোবেল (সাবেক সভাপতি, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ মার্শাল (সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ নাসিরুদ্দিন মাহমুদ মিল্টন (সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ মেহেদী মোহাইমেনুর রহমান পলাশ (সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ আব্দুর রশিদ ডাবলু (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ মো. মাহফুজুর রহমান (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ ড. মো. আক্কাছ আলী (সাবেক ছাত্রদল নেতা, শেকৃবি), কৃষিবিদ মো. নজরুল ইসলাম (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল, শেকৃবি), কৃষিবিদ রেদওয়ান রিশাদ (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল, শেকৃবি) এবং কৃষিবিদ মো. জাকির হোসেন (সাবেক ক্রীড়া সম্পাদক, ছাত্রদল, শেকৃবি)।
বক্তারা বলেন, কেআইবির মতো একটি পেশাজীবী প্রতিষ্ঠানে চাঁদাবাজি, আর্থিক অনিয়ম, ভয়ভীতি প্রদর্শন ও ভিন্নমত দমনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদ করায় গত ৪ জুন কেআইবি প্রাঙ্গণে কৃষিবিদ ডাঃ শাহাদাত হোসেন পারভেজের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। পরবর্তীতে ১৬ জুন হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কৃষিবিদ সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
বক্তাদের দাবি, ভিডিও ফুটেজে দেখা যায় কৃষিবিদ ডাঃ শাহাদাত হোসে