Germ Ltd

Germ Ltd Advertising & Media Agency

14/04/2026

" শহরে নতুন অতিথি "
Big City Drama
written - Germ Ltd

আমার রিকশাওয়ালার নাম হামিদ। সে একজন হাসিখুশি যুবক। বিস্ময়ের ব্যাপার হলো, বাংলাদেশের সবাই হাসিখুশি। আন্তর্জাতিক একটি জর...
14/04/2026

আমার রিকশাওয়ালার নাম হামিদ। সে একজন হাসিখুশি যুবক। বিস্ময়ের ব্যাপার হলো, বাংলাদেশের সবাই হাসিখুশি। আন্তর্জাতিক একটি জরিপে বাংলাদেশ বিশ্বের সুখী দেশ হিসেবে শীর্ষ অবস্থানে স্থান করে নিয়েছে।
আমি হামিদকে ভাঙা ভাঙা বাংলায় বললাম, তুমি আজ আমার গাইড। তুমি আমাকে তোমাদের বর্ষবরণ উৎসব দেখাবে।
হামিদ ইংরেজিতে বলল, ইয়েস স্যার। তার ইংরেজি জ্ঞান ইয়েস এবং নো-তে সীমাবদ্ধ। এতে অবশ্যি আমাদের ভাবের আদান-প্রদানে অসুবিধা হলো না। সে আমার অদ্ভুত বাংলা বুঝতে পারছে।
হামিদ বলল, আপনি স্যার আসল জিনিস মিস দিলেন। সূর্য উঠার আগে আমাদের অনুষ্ঠান শুরু হয়। রমনা বটমূলে। কী সুন্দর গান যে হয়! গান শুনলে চোখে পানি আসে।
তুমি শুনেছ?
তিনবার শুনেছি। তিনবারই চোখের পানি ফেলেছি। প্রথমবার অনেক বেশি, পরের দুইবার কম।
এইবার গান শুনতে যাও নাই কেন?

পেটের ধান্ধায় যাই নাই। ট্রিপে না গেলে ঘরে উপাস থাকব। সংসারে অনেক খানেওয়ালা আমার মা, পরিবার আর দুই মাইয়া।
তারা কোথায়?
সক্কালবেলায় এরারে গান শুনতে নামায়া দিছি। দুপুরে একসাথে পান্তা খাব। এরা সইন্ধ্যা পর্যন্ত থাকব, তারপর ঘরে ফিরব।
পান্তা জিনিসটা কী?
পানিভাত। নববর্ষে পান্তাভাত ইলিশ মাছ ভাজা দিয়া খাইতে হয়। আমাদের নিয়ম।
নিয়ম?
জি স্যার, আমরা কঠিন নিয়মের মানুষ। নিয়মের বাইরে যাই না।
তোমাদের আর কী নিয়ম?
পোশাকে নিয়ম আছে। ফাল্গুন মাসের এক তারিখে মেয়েদের পরতে হয় হলুদ শাড়ি। আজ পরতে হয় লাল শাড়ি।

শাড়ি বিষয়ে বলি। শাড়ি বাংলাদেশের মেয়েদের প্রধান পোশাক। এটা ছয় গজ লম্বা ও সোয়া গজ প্রস্থের একখণ্ড বর্ণিল বস্তু। মেয়েরা প্রথমে স্কার্ট ও টপস পরে, তারপর শাড়ি দিয়ে স্কার্ট টপস ঢেকে দেয়। টপসকে এরা বলে ব্লাউজ এবং স্কার্টকে বলে শায়া। কোনো বোতাম বা ফিতা ছাড়াই অদ্ভুত এক উপায়ে এ দেশের মেয়েরা শাড়ি গায়ে জড়িয়ে রাখে। আমাকে বলা হয়েছে, শাড়ি গা থেকে খুলে পড়ার ঘটনা কখনোই ঘটে না।

হামিদ ঝড়ের গতিতে রিকশা চালাচ্ছে। আমি বললাম, এত তাড়া কিসের! আস্তে চালাও। এক্সিডেন্ট করবে।
হামিদ বলল, তাড়াতাড়ি না গেলে আরেকটা জিনিস মিসিং হবে।
কী জিনিস?
আর্ট কলেজের পুলাপান এই দিনে পাগলা মিছিল বাইর করে। তারা পাগলা। তো, এই কারণে তারার মিছিলও পাগলা। না দেখলে জেবন বৃথা।
পাগলা মিছিল দেখলাম। মুখোশ মিছিল। উদ্দাম আনন্দের শোভাযাত্রা। ব্রাজিলের সাম্বা উৎসবের শোভাযাত্রার সঙ্গেই কেবল এই মিছিল তুলনীয়।
হামিদ মিয়া এক চটপটির দোকানের পাশে তার রিকশা জমা রেখে আমাকে নিয়ে রমনা উদ্যানে ঢুকল। উদ্যানে বৃক্ষের অরণ্যের ভেতর সুখী মানুষের অরণ্য। কত না তাদের আনন্দ! বাবার কাঁধে শিশু ভেঁপু বাজাচ্ছে। মা কাঁচের চুড়ি কিনছে। (এই উৎসবে মেয়েদের কাঁচের চুড়ি কেনা নাকি বাধ্যতামূলক।)

রিকশাওয়ালা তার পরিবারকে খুঁজে বের করল। হতদরিদ্র এই পরিবারটিরও আনন্দের সীমা নেই। হামিদের দুই মেয়ে মাটির খেলনা কিনেছে। শিশুদের মাটির খেলনা কিনে দেওয়াও নববর্ষ অনুষ্ঠানের অঙ্গ।

হামিদ আমাকে পান্তা খেতে নিয়ে গেল। সে বলল, স্যারের পান্তার টেকা আমি দিমু। স্যার আইজ আমার মেহমান।
হামিদের পরিবারের সঙ্গে আমি মাটির হাঁড়িতে পান্তা খেতে বসলাম। হামিদ ব্যস্ত হয়ে পড়ল ইলিশ মাছের একটা বড় টুকরা যেন আমি পাই।

আমি আমেরিকান। আমেরিকানরা আবেগশূন্য না। তবে আবেগে আমেরিকানদের চোখ কখনো ভিজে ওঠে না। আমি লক্ষ করছি, আবেগে আমার চোখ ভিজে উঠছে। যে দেশের মানুষ দুঃখ-কষ্ট-হতাশা-বঞ্চনা একপাশে ফেলে। আনন্দে মেতে উঠতে পারে, সে দেশের মানুষ অনেকদূর যাবে তা বলাই বাহুল্য। থ্রি চিয়ারস ফর দেম! হিপ হিপ হুররে!!

- হুমায়ূন আহমেদ (একজন আমেরিকানের চোখে বাংলা বর্ষবরণ উৎসব)

Bangladesh win SAFF U20 Championship 🇧🇩Massive Win Against India ❤️🔥
03/04/2026

Bangladesh win SAFF U20 Championship 🇧🇩
Massive Win Against India ❤️🔥

27/03/2026

writing- Germ Ltd
production- Big City

মুক্তির মন্দির সোপানতলেগীতিকার: মোহিনী চৌধুরীমুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান‎লেখা আছে অশ্রুজলেমুক্তির মন্দির...
26/03/2026

মুক্তির মন্দির সোপানতলে
গীতিকার: মোহিনী চৌধুরী

মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান
‎লেখা আছে অশ্রুজলে

মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান
‎লেখা আছে অশ্রুজলে

কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা
তাঁরা কি ফিরিবে আজ
তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে

মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান
‎লেখা আছে অশ্রুজলে
মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান
‎লেখা আছে অশ্রুজলে

যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশব্রতের মহা দীক্ষা লভি
যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশব্রতের মহা দীক্ষা লভি
‎সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌল মলিন মুখে জোগালো ভাষা
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌল মলিন মুখে জোগালো ভাষা
‎আজি রক্ত কমলে গাঁথা
‎আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে

মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান
‎লেখা আছে অশ্রুজলে
মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান
‎লেখা আছে অশ্রুজলে

24/03/2026

Writing- Germ Ltd
" মল্লিক পরিবার "
প্রযোজনা- Big City
দেখবেন- Big City YouTube Chanel.

21/03/2026

Writing- Germ Ltd
" রোমান্টিক ফ্যামিলি "
ঈদের ৭ দিন, ৭ পর্বে দেখুন, প্রতিদিন রাত ৮টা ও ১০:৩০ মিনিটে চোখ রাখুন, চ্যানেল-9।

20/03/2026

Writing- Germ Ltd “ঘুষখোর গফুর”
Big City Drama ইউটিউব চ্যানেলে Big City Drama.

20/03/2026

Writing - Germ Ltd
একটি এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড প্রযোজনা ও
Roop Frame Creations- "পড়েছি মায়ায়"

20/03/2026

Writing - Germ Ltd
একটি এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড প্রযোজনা ও
Roop Frame Creations- "বিপরীতে তুমি"

ঈদের দিন রাত ৮ টায় SA Tv তে...

বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
20/03/2026

বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

Address

Home-46, Rod-6, Sector-5, Uttara Dhaka.
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Germ Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share