10/03/2026
"Proper Data-Driven Strategy" / "Business Optimized Sales Funnel" ইত্যাদি Phrase গুলো কথার মধ্যে-মধ্যে না ঢুকায়ে দিলে অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার/ এজেন্সী ভাবটাই জমে না 🤣
রিয়েলিটি হলোঃ
এগুলা বই-পুস্তক, র্যানডম পডকাস্টের নলেজ,
প্র্যাক্টিক্যালি তত একটা কাজে লাগে না। অন্তত আমাদের দেশের বাস্তবতায় এগুলা অকার্যকর।
অনলাইনে সেল করার জন্য এগুলা নিয়ে কাজ করতে হবে-
(১) প্রডাক্ট - কত % কার্যকরী? আপনি নিজে আপনার প্রডাক্ট রেগুলার ব্যাসিসে কিনে ইউজ করতেন? না করলে আগে প্রডাক্ট ইম্প্রুভ করেন।
(২) প্রাইস - আপনার পারসপেক্টিভ থেকে না। কাস্টোমারের পার্সপেক্টিভ থেকে কতটা জাস্টিফাইড তা চেক করেন। জাস্টিফাইড মানে অলয়েজ কম দামকে বুঝাচ্ছি না। কখনো কোনো প্রডাক্টের দাম কম হওয়া যেমন উচিত। কখন আবার কোনো প্রডাক্টের দাম বেশি হওয়া উচিত।
(৩) কাস্টোমার সেগমেন্টেশন - আপনি যা-ই বেচেন না কেনো- এই দেশে অন্তত ১০-২০-৩০ লাখ মানুষ অলয়েজ কেনার জন্য রেডি থাকে। তারা কারা ফাইন্ড আউট করেন। সেটা ১টা গ্রুপ হতে পারে, আলাদা আলাদা একাধিক গ্রুপ হতে পারে।
(৪) পেইন পয়েন্টে কথা বলা - এবার কন্টেন্ট বানান, বা অন্য কমিউনিকেশন এর মাধ্যমে বলেন ঐ কাস্টোমারদের জন্য কথা বলেন। এমনভাবে কথা বলবেন যেন- ওরা ভাবে ওদের সাথেই আপনি কথা বলছেন।
(৫) অনলাইন এডস - এখন আসলে আপনার বানানো কন্টেন্টগুলো নিয়ে একটা স্ট্যান্ডার্ড বাজেটে এড ক্যাম্পেইন ছেড়ে দিলেই হয়। মেটা এডস-এ আর মার্কেটারদের জন্য কোন ইঞ্জিনিয়ারিং নাই।
তবে হ্যাঁ, আপনার বাজেট যদি খুব কম হয়, আপনি ম্যানুয়ালি টার্গেট করেন। আর যদি, একটু বড় হয় বাজেট, মেটার উপরে ছেড়ে দেন।
আপনার কাজ এরপরে শুধু অবজার্ভ করা। যদি এড এর রেজাল্ট ভাল না হয়। তাহলে কাউকে দোষারোপ করবেন না। সিরিয়ালি 1-by-1 নিচের বিষয়গুলো চেক করবেনঃ
(১) ভুল কাস্টোমার সেগমেন্টেশন
(২) কন্টেন্টের ভাষা/কথা কাস্টোমারকে টাচ করেনি
(৩) প্রাইস জাস্টিফাইড না/ করতে পারেন নি এখনো
(৪) প্রডাক্ট এ গুরুতর সমস্যা আছে, কাজের কোন প্রডাক্ট না আপনার
আমার অভিজ্ঞতায় দেখেছি, মার্কেটার হিসেবে কোন বিজনেস ওনারকে প্রডাক্ট নিয়ে চ্যালেঞ্জ করলেই রাগ করে ফেলে। বলে- "ধুর মিয়া! আপনি কিসের মার্কেটার? ভালো মার্কেটারকে বাতাস দিলে - সে বাতাসও বেচে দিতে পারে!!"
জ্বি, তা পারে। তবে তাতে ব্যবসা দাঁড়ায় না। মার্কেটিং এর ৪টা পিলার এর প্রথমটাই "প্রডাক্ট"
জানেন তো?
পিলার ঠিক না রেখে - শুধু "Proper Data-Driven Strategy" / "Business Optimized Sales Funnel" ইত্যাদি Phrase ভিত্তিক মার্কেটার দিয়ে বাজেট বাড়ালে কোনোই লাভ হবে না। 🙂
আপনার মার্কেটার/ এজেন্সী যদি কাজ শুরু করতে গিয়ে আপনার প্রডাক্ট নিজে ট্রাই না করে - নিজে এনালাইসিস না করে- ইউএসপি না জানতে চায় - কতটা প্রবলেম সল্ভার না বুঝে-ই বলে এড একাউন্ট সেট করলাম - কাস্টম অডিয়েন্স বানালাম - কঠিন একটা বাজেট দেন - তার হাতে আপনার ব্যবসা তুলে দেওয়া বেশ রিস্কি 😁