ধামইরহাট উপজেলা নবীন কণ্ঠ শিশু ফোরাম

  • Home
  • Bangladesh
  • Dhamoirhat
  • ধামইরহাট উপজেলা নবীন কণ্ঠ শিশু ফোরাম

ধামইরহাট উপজেলা নবীন কণ্ঠ শিশু ফোরাম একটি শিশুর নির্মল হাসি—তা শুধু তার সুখের নয়, বরং একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজের প্রতিচ্ছবি�����

বাবার ছায়া: পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় 👨‍👦‍👦✨আমাদের জীবনের প্রথম শিক্ষক, প্রথম পথপ্রদর্শক এবং প্রতিটি সংকটে সবচেয়ে বড় ভ...
21/06/2026

বাবার ছায়া: পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় 👨‍👦‍👦✨

আমাদের জীবনের প্রথম শিক্ষক, প্রথম পথপ্রদর্শক এবং প্রতিটি সংকটে সবচেয়ে বড় ভরসার নাম— বাবা। নিজের সব সুখ বিসর্জন দিয়ে যিনি সন্তানদের মুখে হাসি ফোটান, সেই বটবৃক্ষের মতো মানুষগুলোর প্রতি আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

'ধামইরহাট উপজেলা নবীন কণ্ঠ শিশু ফোরাম'-এর পক্ষ থেকে পৃথিবীর সকল বাবাকে জানাই পবিত্র বাবা দিবসের শুভেচ্ছা। মহান আল্লাহর কাছে সকল বাবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। 🤲❤️

#বাবাদিবস #ধামইরহাটউপজেলানবীনকণ্ঠশিশুফোরাম

21/02/2026

আজ ২১শে ফেব্রুয়ারি — মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধামইরহাট উপজেলা নবীন কণ্ঠ শিশু ফোরাম এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম।

১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অসংখ্য বীর সন্তান। তাদের সেই আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার, নিজের ভাষায় স্বপ্ন দেখার সাহস।

আজকের এই দিনে আমরা শুধু ফুল দিয়ে শ্রদ্ধা জানাই না—
আমরা অঙ্গীকার করি,
আমাদের ভাষা, সংস্কৃতি ও দেশের মর্যাদা রক্ষায় সবসময় সচেতন থাকবো।
নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাবো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবো।

ভাষা শহীদদের আত্মত্যাগ চির অম্লান হয়ে থাকুক।
তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

✊
ধামইরহাট উপজেলা নবীন কণ্ঠ শিশু ফোরাম
২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস

18/02/2026

🌙✨ রমজান মোবারক ✨🌙

পবিত্র মাহে রমজানের প্রথম প্রভাতে ধামইরহাট উপজেলা নবীন কণ্ঠ শিশু ফোরামের পক্ষ থেকে জানাই সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

রমজান আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাস আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য, সংযম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে শেখায়। আসুন, আমরা সবাই হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ভালোবাসা, সহমর্মিতা ও ন্যায়ের পথে চলার অঙ্গীকার করি।

আমরা কামনা করি—এই পবিত্র মাস সবার জীবনে বয়ে আনুক শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি। আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা, নামাজ ও ইবাদত কবুল করুন।

11/02/2026

ধামইরহাট উপজেলা নবীন কণ্ঠ শিশু ফোরাম
সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা ও গুরুত্বপূর্ণ বার্তা

ধামইরহাট উপজেলা শিশু ফোরাম এর সকল সম্মানিত সদস্যবৃন্দকে ধামুরহাট উপজেলা নবীন কণ্ঠ শিশু ফোরামের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম।

আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে আগামীকাল, ১২-০২-২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ প্রেক্ষিতে ধামইরহাট উপজেলা নবীন কণ্ঠ শিশু ফোরামের পক্ষ থেকে আমাদের সকল সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে— আপনারা কেউ যেন আগামীকাল কোনো ধরনের রাজনৈতিক সংঘাত, বিশৃঙ্খলা বা অপ্রত্যাশিত পরিস্থিতির সঙ্গে জড়িত না হন।মনে রাখবেন, আমাদের সংগঠন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন।

তাই একদিনের আবেগ বা পরিস্থিতির কারণে আমাদের ব্যক্তিগত ও সংগঠনের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

আমরা আশা করি, আপনারা সকলে নিজ নিজ পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে দিনটি উপভোগ করবেন এবং একটি উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকবেন।
সবার সহযোগিতা ও সচেতনতা আমাদের সংগঠনের গর্ব।

ধন্যবাদান্তে,
ধামইরহাট উপজেলা নবীন কণ্ঠ শিশু ফোরাম

16/12/2025

🇧🇩 ১৬ ডিসেম্বর—বিজয়ের দিনে অঙ্গীকার 🇧🇩
রক্তে কেনা এই স্বাধীনতা আমাদের অহংকার, আমাদের দায়িত্ব।
বিজয়ের চেতনায় বিশ্বাসী হয়ে আমরা স্বপ্ন দেখি একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজের।
আজকের এই মহান দিনে আমরা প্রতিজ্ঞা করি—দেশের মানুষের পাশে থাকবো, সত্য ও সেবার পথে অবিচল থাকবো।
বিজয় হোক মানবতার। বিজয় হোক বাংলাদেশের। ❤️🤍💚

26/11/2025

🚨 সতর্ক হোন, অন্যকেও সচেতন করুন
শিশুর নিরাপত্তার ক্ষেত্রে ছোট একটি সচেতনতা বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।

🌸 গুড টাচ ও ব্যাড টাচ — শিশুদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সচেতনতা

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে সবাইকে জানাতে হবে।

✅ গুড টাচ:

যে স্পর্শে ভালো লাগে, নিরাপদ মনে হয়—
• মা–বাবার আদর
• শিক্ষকের স্নেহ
• চিকিৎসার সময় অনুমতি নিয়ে স্পর্শ

❌ ব্যাড টাচ:

যে স্পর্শে ভয়, লজ্জা বা অস্বস্তি লাগে—
• গোপন জায়গায় স্পর্শ
• জোর করে আলিঙ্গন/চুমু
• ভয় দেখিয়ে বা প্রতারণা করে স্পর্শ

🛡️ করণীয়:

• জোরে “না” বলবে
• নিরাপদ জায়গায় যাবে
• বিশ্বস্ত বড়দের জানাবে

---

✨ শিশুর নিরাপত্তা সবার আগে।
✨ সচেতনতা ছড়িয়ে দিন—নিজে জানুন, অন্যকে জানাতে সাহায্য করুন।
✨ ধামইরহাট উপজেলা নবীন কণ্ঠ শিশু ফোরাম —সচেতনতার পথে পাশে আছে।

ইসবপুর ইউনিয়ন শিশু ফোরামের উদ্যোগে গাছের চারা বিতরণপ্রতিবেদনস্থান: ইসবপুর ইউনিয়ন, ধামইরহাট, নওগাঁতারিখ:১৭ জুলাই ২০২৫ইসবপ...
18/07/2025

ইসবপুর ইউনিয়ন শিশু ফোরামের উদ্যোগে গাছের চারা বিতরণ

প্রতিবেদন

স্থান: ইসবপুর ইউনিয়ন, ধামইরহাট, নওগাঁ
তারিখ:১৭ জুলাই ২০২৫

ইসবপুর ইউনিয়ন শিশু ফোরামের সদস্যরা তাদের উদ্ভাবনী ও পরিবেশবান্ধব চিন্তাধারা থেকে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল তারা ইম্প্যাক্ট প্লাস শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করেছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও সচেতনমূলক কার্যক্রম।

এই উদ্যোগ বাস্তবায়নের জন্য শিশু ফোরামের সদস্যরা নিজেদের ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ করে বিক্রি করে এবং পাশাপাশি নিজেদের মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ ব্যয় করে গাছের চারা ক্রয় করেন। অর্থাৎ, এই পুরো উদ্যোগটি তারা সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে ও নিজেদের অর্থায়নে সম্পন্ন করে।

চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন ভিডিএস (ভিলেজ ডেভেলপমেন্ট সংস্থা) সভাপতি জনাব মামুনুর ইসলাম। তিনি শিশুদের এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। তার মতে, "এই ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তনের সূচনা হয়।"

শিশুদের এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার বার্তা দেয়নি, বরং সমাজে শিশুদের দায়িত্বশীল ভূমিকা ও স্বনির্ভর চিন্তার উদাহরণ স্থাপন করেছে। এটি নিঃসন্দেহে অন্য শিশু ও যুব সংগঠনের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

nknews24

সবুজ পৃথিবীর জন্য প্রতিজ্ঞাবদ্ধ এক প্রজন্মবিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে ইসবপুর শিশু ও যুব ফোরামের আয়োজনে আজ অনুষ্ঠিত হল...
05/06/2025

সবুজ পৃথিবীর জন্য প্রতিজ্ঞাবদ্ধ এক প্রজন্ম
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে ইসবপুর শিশু ও যুব ফোরামের আয়োজনে আজ অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি।

এই কর্মসূচির মাধ্যমে শিশুরা পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেয় সাধারণ মানুষের মাঝে। তারা শুধুমাত্র গাছ রোপণ করেনি, তারা রোপণ করেছে আগামী প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যতের বীজ।

আলোচনায় বক্তারা গাছের অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন। উঠে আসে এই বার্তাও—
“একটি গাছ মানে শুধু অক্সিজেন নয়, এটি জীবনের প্রতীক। গাছ রক্ষা করা মানে নিজেকে রক্ষা করা।”

এই কর্মসূচি প্রমাণ করে, যদি শিশু ও তরুণদের সচেতনভাবে সম্পৃক্ত করা যায়, তবে তারাই হয়ে উঠতে পারে সবুজ পৃথিবী নির্মাণের প্রধান শক্তি।

আজকের আয়োজন শুধুই একটি দিবস উদযাপন নয়, বরং এটি ছিল একটি বার্তা—আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি।
প্রকৃতির পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় দেশপ্রেম।

🌍 বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ 🌱"প্রকৃতির জন্য প্রতিজ্ঞা করি, সবুজে ভরে ধরণী গড়ি।"আজকের এই দিনে আসুন আমরা প্রতিজ্ঞা করি—🌿 আরও ...
05/06/2025

🌍 বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ 🌱
"প্রকৃতির জন্য প্রতিজ্ঞা করি, সবুজে ভরে ধরণী গড়ি।"

আজকের এই দিনে আসুন আমরা প্রতিজ্ঞা করি—
🌿 আরও গাছ লাগাবো,
💧 পানি ও প্রকৃতি সংরক্ষণ করবো,
🚯 প্লাস্টিক ও দূষণ কমাতে সচেষ্ট হবো।

ছোটদের মাঝেও পরিবেশ সচেতনতা গড়ে তুলুন—কারণ তারাই ভবিষ্যতের রক্ষক।
সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা! 🌳💚

#পরিবেশ_দিবস #সবুজ_পৃথিবী
#ধামইরহাটউপজেলানবীনকণ্ঠশিশুফোরাম

Address

Dhamoirhat

Alerts

Be the first to know and let us send you an email when ধামইরহাট উপজেলা নবীন কণ্ঠ শিশু ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share