Md.abu bakkar siddik

Md.abu bakkar siddik Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md.abu bakkar siddik, Social Media Agency, Dinajpur.

27/02/2026
27/02/2026
27/02/2026

নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত শিশু ধর্ষণ, নির্যাতন, হত্যা ও সহিংসতার ঘটনায় তীব্র উদ্বেগ ও কঠোর নিন্দা।

সম্প্রতি রাজধানীর রামপুরা ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত শিশু ধর্ষণ, নির্যাতন, হত্যা ও সহিংসতার ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গভীর শোক, তীব্র উদ্বেগ ও কঠোর নিন্দা জানাচ্ছে।

আজ এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সভাপতি ও ডাকসু এজিএস মুহা. মহিউদ্দিন খান ও সেক্রেটারি কাজী আশিক বলেন, নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সি এক কিশোরীকে তার বাবার কাছ থেকে অপহরণ করে নির্মমভাবে হত্যার ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে। একটি পরিবার বিচার প্রার্থনা করায় উলটো হুমকি, এলাকা ছাড়ার চাপ এবং শেষ পর্যন্ত এমন নৃশংস পরিণতি—এটি কেবল একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি আমাদের আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ ভাঙনের প্রতিচ্ছবি।

নেতৃবৃন্দ বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা জঘন্য ফৌজদারি অপরাধ এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা জোরালোভাবে দাবি করছি, উক্ত ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। কোনো প্রভাবশালী মহল, স্থানীয় দাপট বা রাজনৈতিক ছত্রছায়া যেন বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, তা সরকারকে নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, শুধু দৃষ্টান্তমূলক শাস্তিই যথেষ্ট নয়, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতা বৃদ্ধি, দ্রুত বিচার প্রক্রিয়া জোরদার এবং সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। অন্যথায় এ ধরনের অপরাধ সমাজে ভয়, অনিশ্চয়তা ও অবিচারের সংস্কৃতিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেবে।

বার্তা প্রেরক
মু. সাজ্জাদ হোসাইন খাঁন
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির , ঢাকা বিশ্ববিদ্যালয়

27/02/2026

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.abu bakkar siddik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share