Biroler Ayna- বিরলের আয়না

Biroler Ayna- বিরলের আয়না সত্য প্রকাশে বিরলের আয়না

28/09/2026

বিরলে দুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ
==============
বিরলে দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বাস্তবায়নে বিরল উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিছুর রহমান সরকার, উপজেলা প্রকৌশলী গোলাম মির্জা সাহেরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, উপজেলা বিএনপির সহসভাপতি ফিরোজ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক আফছার আলী মেম্বার, মৎস্যজীবী দলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলার ১২টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় মোট ২৩৩জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা নগদ বিতরণ করা হয়েছে।
Biroler Ayna- বিরলের আয়না।

বিরলে প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত ================ ২ টি জেলা পর্যায়ে সমন্বয় সভ্য করা হয়। (এই সভায় ৭৫ জ...
28/09/2026

বিরলে প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত
================ ২ টি জেলা পর্যায়ে সমন্বয় সভ্য করা হয়। (এই সভায় ৭৫ জন নারী সদস্য উপস্থিত ছিলেন)
> ২ টি উপজেলা পর্যায়ে সমন্বয় সভ্য করা হয়। (এই সভায় ৫০ জন নারী সদস্য উপস্থিত ছিলেন)
৫ টি কমিউনিটি ছোর কার্ড করা হয়। তার মধ্যে ১ টি ভিডব্লিউবি কর্মসূচী, ২ টি কমিউনিটি ক্লিনিকের সেবারমান মূলায়ন, ২ টি সরকারী স্বাস্থ্যসেবা গ্রহণে জনগণের প্রধান সমস্যা, প্রতিবন্ধকতা ও সম্ভাব্য সমাধান।
- ১ টি মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে ভিডব্লিউবি কর্মসূচীর উপর ইন্টারফেস মিটিং।
- ১ টি স্বাস্থ্য বিভাগের সাথে কমিউনিটি ক্লিনিকের সেবারমান মূলায়ন, সরকারী স্বাস্থ্যসেবা গ্রহণে জনগণের প্রধান সমস্যা, প্রতিবন্ধকতা ও সম্ভাব্য সমাধান বিষয়ে গনশুনানী করা হয়।
- ৮ টি বিষয়ের উপর ১১৪০ টি নারী দলের সদস্যদের সচেতনতামূলক আলোচনা সভা করা হয়।
➤ ১৬ টি মটিভিশনাল কালচারাল ইভেন্ট (ফক সং) করা হয়।
- ১২ টি মাঠ পর্যায়ে লিগ্যাল এইড অফিসে পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা সভা করা হয়।
> ৫ টি দিবস উদযাপন করা হয় (৮ মার্চ ও ২৫ নভেম্বর)।
- ১ টি জাতীয় আইনগত সহায়তা দিবস উৎযাপন করা হয়।
> ৩ টি আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা করা হয়। (ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, মকলেশপুর উচ্চ বিদ্যালয় ও সাবইল রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়)
> ২ টি ধর্মীয় নেতা ও বিবাহ রেজিষ্টাদের (হিন্দু ও মুসলিম) নিয়ে সভা করা হয়।
> ৪ টি শ্বশুর শ্বাশুরিদের সমাবেশ করা হয়।
> ৫ টি বাল্য বিবাহ প্রতিরোধে পিতা মাতাদের কাউন্সেলিং করা হয়।।
> ৭ টি নারীদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ করানো হয় ( ১৭৫ জন নারী এই প্রশিক্ষণ গ্রহণ করেন)।
> ১৬ টি নারীদের অধিকার ও জেন্ডার বিষয়ক ওরিয়েন্টেশন করা হয়।
> ১ টি দলীয় সদস্যদের আই.জি.এ প্রশিক্ষণ করানো হয়।
> ২ টি দলীয় সদস্যদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ (৫০ জন নারী এই প্রশিক্ষণ গ্রহণ করেন)।
> ১ টি স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের সাথে সোস্যাল গ্রুপ সদস্যদের লিংকেজ ওয়ার্কশপ করা হয়।
> ১ টি আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সোস্যাল গ্রুপ সদস্যদের লিংকেজ ওয়ার্কশপ করা হয়।
> ১ টি ইউপি, মহিলা বিষয়ক, যুব, শিক্ষা বিভাগের প্রতিনিধিদের সাথে সোস্যাল গ্রুপ সদস্যদের লিংকেজ ওয়ার্কশপ।
> ২ টি লিগ্যাল ক্যাম্পেইন করা হয় (লিগ্যাল ক্যাম্পেইন পরিচালনা করেন পিনাক পানি রায় অ্যাডভোকেট জজ কোর্ট দিনাজপুর)।
> ১২ টি স্কুল সেশন করা হয়। (১২ টি সেশনে ৩০০ জন স্কুলের ছাত্রী অংশগ্রহণ করেন)
প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সুবিধাভোগীদের মধ্যে যে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন ও সক্ষমতা তৈরী হয়েছে এবং সোসাইটি ফর উদ্যোগের সহযোগিতায় সরকারী সেবাগ্রহণ করেছে তা নিম্নরুপ।
> ২৩৫ জন নারী বিরল স্বাস্থ্য কমপ্লেক্স এ ভায়া টেষ্ট করাতে পারছে।
> ২৩ জন Legal এইড Blast এর মাধ্যমে আইনী সহায়তা নিয়েছে।
> ১০৬ জন গর্ভবতী মা বিরল স্বাস্থ্য কমপ্লেক্স এ মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবা কার্ড গ্রহণ করেছে।
> ১৫ জন হিন্দু বিবাহ রেজিষ্ট্রেশন করছে।
> ১৭ জন ঝড়ে পড়া ছাত্র ছাত্রিদের পূর্ণরায় স্কুলমুখী হয়েছে।
> ৫ জন নারী সদস্য কৃষি অফিসের মাধ্যমে শাক সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছে।
> ১৮ জন নারী সদস্য যুব উন্নয়ন অফিসের মাধ্যমে গরু মোটাতাজাকরন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছে।
➤ ২৫৬ জন নারী দলের নেত্রীকে প্রকল্পের মাধ্যমে নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া করা হয়েছে।
> ২৫ জন নারী সদস্যকে প্রকল্পের মাধ্যমে আইজিএ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বর্তমানের তারা আয় বৃদ্ধিমূলক কাজের সাথে জড়িত আছে।
> ১০ জন নারী সদস্য ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য পদ লাভ করছে
উপসংহারে বলা হয়- প্রকল্পের সমাপ্তি মানেই প্রকল্পের অর্জনের সমাপ্তি নয়। প্রকল্পের মাধ্যমে সৃষ্ট সক্ষমতা, ইতিবাচক পরিবর্তন, সুবিধা ও প্রাতিষ্ঠানিক অর্জনগুলোকে দীর্ঘমেয়াদে কার্যকর রাখতে সরকারী প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, সুবিধাভোগী এবং অন্যান্য অংশীজনের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। এটাই প্রকল্প-পরবর্তী স্থায়িত্বের মূল লক্ষ্য।

28/09/2026
27/09/2026

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিরলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
==================
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিরলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সাড়ে বিক্ষোভ মিছিল বিরল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বিরলবাজার বকুলতলা মোড়ে পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিরল উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্ব করেন। বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস আলী জানান, সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরল পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সহসভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, উপজেলা বিএনপির সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আকতারুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ও ধর্মপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, জাহিদ হাসান বুলেট, মোমিনুর ইসলাম, খায়রুল আলম বাবু, ছাত্রদলের আহবায়ক সুমন রেজা, কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব আব্দুস সামাদ পুলক, স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, পৌর স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, পৌরছাত্রদলের আহবায়ক মাইদুল ইসলাম মাহিদ, সদস্য সচিব শিহাব ইমতিয়াজসহ উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সমাবেশে অংশগ্রহণ করেন।

বিরলে বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পূর্ণ করা হয়েছে।  বিরল উপজেলার ০৫নং বিরল ইউনিয়...
27/09/2026

বিরলে বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পূর্ণ করা হয়েছে।

বিরল উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের ০৫নংওয়ার্ডের পূর্ব মহেশপুর মৌজার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরল ইসলাম
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল ইসলাম, বিরল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিছুর রহমান।
জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সহযোদ্ধা ও সর্বস্তরের জনগণ অংশ নেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Biroler Ayna- বিরলের আয়না।

শোক সংবাদ  শোক সংবাদ  শোক সংবাদ ============================বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরল ইসলাম পিতা মৃত আজিজুর রহমান গ্রাম ...
26/09/2026

শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ
============================
বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরল ইসলাম পিতা মৃত আজিজুর রহমান গ্রাম পূর্ব মহেশপুর ডাকঘর বিরল থানা বিরল উপজেলা বিরল জেলা দিনাজপুর আজ রাত ৮ টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এবং মরহুমের জানাজা আগামীকাল রোজ রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হইবে এবং পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।

বিরলে বাসভবনে যাতায়াতের পথে তাঁরকাটার বেড়া অপসারণে সহযোগিতার আহ্বান জানিয়েছে জুলেখার পরিবার===========বিরলে বাসভবনে যাতা...
26/09/2026

বিরলে বাসভবনে যাতায়াতের পথে তাঁরকাটার বেড়া অপসারণে সহযোগিতার আহ্বান জানিয়েছে জুলেখার পরিবার
===========
বিরলে বাসভবনে যাতায়াতের পথে তাঁরকাটার বেড়া অপসারণে সহযোগিতার আহ্বান জানিয়েছে জুলেখার পরিবার। পরিবারটি প্রায় ২৫ দিন যাবৎ অবরুদ্ধ হয়ে তাঁরকাটার বেড়া লাফিয়ে নিজ বাড়ীতে যাতায়াত করছেন।
অভিযোগে উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের মহেশশিবপুর গ্রামের আব্দুল জব্বার এর স্ত্রী মোছাঃ জুলেখা বেগম (৫০) জানান, প্রতিবেশির সাথে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে এবং অনৈতিক প্রস্তাব প্রত্যাখান করায় প্রতিবেশি মোঃ বকুল (৬০) ও তাঁর স্ত্রী মোছাঃ জেসমিন (৩৫) ষড়যন্ত্র করে তার বাড়ি সংলগ্ন সাধারণ জনগণের চলাচলের রাস্তায় তাঁরকাটার বেড়া নির্মাণ করে তাদের যাতায়াত বন্ধ করে রেখেছে। বাড়ী থেকে নিজেদের এবং গবাদি পশুর খাবার নিতে তাদেরকে প্রায় চারফুট উঁচু তাঁরকাটার বেড়া লাফিয়ে পার হতে হয়। প্রায় ২৫ দিন যাবৎ চরম কষ্ট করে নিজ বাড়ীতে যাতায়াত করতে হচ্ছে তাদেরকে। স্থানীয় ইউপি সদস্যসহ প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুরাহা হয়নি, যার ফলে স্বামী- স্ত্রীর নিদারুণ কষ্টসহ জীবনযাপন দূর্বিসহ হয়ে পড়েছে। নিজ বাড়ীতে যাতায়াতের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজসেবকদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী জুলেখা ও তাঁর পরিবার।

23/09/2026

আজ বুধবার বিরলে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিরলের আয়না Biroler Ayna..
‎

বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন============বিরলের রাণীপুকুর ইউনিয়নের হালজায় ঝিনাইকুড়ি গ্রামে...
23/09/2026

বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন
============
বিরলের রাণীপুকুর ইউনিয়নের হালজায় ঝিনাইকুড়ি গ্রামের কড়া পাঠশালায় তিন দিন ব্যাপী হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।
ভাবনা সামাজিক মানবিক বিকাশের আয়োজনে ঢাকা ও উইমেন্স চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির সহযোগিতায় ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ভাবনার নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত থেকে উপজেলা প্রাণি সম্পদ অফিসার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ সার্বিক সহযোগিতা করেন জেলা ভেটেরেনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা। ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার এক বার্তায় প্রশিক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

বিরলে কমল দাদার পাঠশালার শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষায় তালবীজ রোপন================বিরলের কমল দাদার পাঠশালার শিক...
20/09/2026

বিরলে কমল দাদার পাঠশালার শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষায় তালবীজ রোপন
================
বিরলের কমল দাদার পাঠশালার শিক্ষার্থীরা এবার পরিবেশের ভারসাম্য রক্ষায় তালবীজ রোপন করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের বহবলদিঘী বাজার হতে ০৮ নং ধর্মপুর ইউনিয়নের পিরোজপুর নিমতলী বাজার যাওয়ার পাকা সড়কের দুইধারে দুইশত তাল বীজ রোপন করেছে।
রবিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন কমল দাদার পাঠশালার অন্যতম উদ্যোক্তা ০৮ নং ধর্মপুর ইউনিয়নের আনসার ও ভিডিপি দলপতি (পিসি) কমল চন্দ্র সরকার।
কমল চন্দ্র সরকার জানান, তাঁর পাঠশালায় অধ্যয়নরত অর্ধশত শিক্ষার্থীকে তিনি পাঠক্রম এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণে সচরাচর উৎসাহ প্রদান করে আসছেন। এরই ধারাবাহিকতায় তিনি তালবীজ রোপনের উদ্যোগ গ্রহণ করেন। বিভিন্ন সময়ে তাঁর এসকল কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এবং উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আবদার মোল্লাসহ অনেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং উৎসাহ যুগিয়েছেন।

Address

Birol
Dinajpur
5210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Biroler Ayna- বিরলের আয়না posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share