12/05/2026
কপি করলে ডিজাইনার হওয়া যায় না কিন্তু সবাই এই ভুলটাই করছে!
আমাদের দেশে বা পুরো সাবকন্টিনেন্টে সত্যি বলতে ডিজাইন জার্নি শুরুই হয় কপি দিয়ে। এটা ভুল নয় , আমিও একইভাবে শুরু করেছিলাম। কিন্তু সমস্যা শুরু হয় যখন আপনি কপি করতে করতে আর আগান না। আপনি ভাবেন আপনি ডিজাইন শিখতেছেন, কিন্তু আসলে আপনি শুধু টেমপ্লেট ফলো করতেছেন, নিজের কোনো ডিসিশন নিতে পারতেছেন না।
শুরুর দিকে কপি করা দরকার, কিন্তু এলোমেলোভাবে না। প্রথম এক থেকে দুই মাস আপনি শুধু কপি করবেন, কিন্তু চোখ খোলা রেখে। কোন সাইজ কেন এমন, কোন ফন্ট কেন ব্যবহার হয়েছে, কালার কেন এমন রাখা হয়েছে, স্পেসিং কেমন এই জিনিসগুলো লক্ষ্য করবেন। শুধু একই ডিজাইন বানালেই হবে না, কেন করা হয়েছে সেটাও বুঝতে হবে।
এরপর আসে পরের ধাপ, স্মার্ট কপি। এখানে আপনি শুধু কপি করবেন না, বুঝতে চেষ্টা করবেন। কেন এই লেআউট, কেন এই এলাইনমেন্ট, কেন এই হায়ারার্কি। এই জায়গাতেই আপনার মাসল মেমোরি তৈরি হয়। এই মাসল মেমোরি তৈরি হলে পরে আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে বসবেন, তখন আলাদা করে কোথাও খুঁজতে হবে না, নিজের থেকেই আইডিয়া মাথায় আসতে শুরু করবে।
এই মাসল মেমোরি কিভাবে তৈরি করবেন, আমি আমার কোর্সে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। একটু নিজের কোর্সের মার্কেটিং করলাম 😄
আরেকটা জায়গায় অনেকেই ভুল করে। ক্লায়েন্টের কাজেও একইভাবে কপি করে দেয়। কোনো ডিজাইন ভালো লাগলো, সেটাকে একটু বদলে দিয়ে দিলো। তারপর ক্লায়েন্ট রিজেক্ট করলো, আপনি ভাবলেন ক্লায়েন্ট ডিজাইন বুঝে না। আসলে সমস্যা আপনার। আপনি ডিজাইন করছেন, কিন্তু ব্র্যান্ডটা বুঝেননি।
প্রতিটা ব্র্যান্ডের একটা পার্সোনালিটি থাকে। কেউ সফট, কেউ বোল্ড, কেউ মিক্স। আপনি যদি এইটা না বুঝে র্যান্ডম ডিজাইন বসান, তাহলে সেটা যত সুন্দরই হোক, ঠিকমতো ফিট করবে না। সফট ব্র্যান্ডের ডিজাইন একরকম হয়, বোল্ড ব্র্যান্ডের আবার আলাদা ফিল থাকে। এই জায়গাটাই বেশিরভাগ মানুষ মিস করে।
শেষে একটা কথা, কপি দিয়ে শুরু করুন কিন্তু কপি তেই থেমে যাবেন না। কপি করুন, বুঝুন, নিজের মতো অ্যাডাপ্ট করুন, তারপর ক্রিয়েট করুন। এই প্রসেসটা না ফলো করলে আপনি ডিজাইনার হতে পারবেন না, শুধু টেমপ্লেট ডিজাইনার হয়েই থেকে যাবেন।