05/02/2022
দাঁড়িয়ে পানি পান করলে যেসব ক্ষতি হয়।
পানি কেবল তৃষ্ণাই মেটায় না, শরীরে পানির ভারসাম্যও ঠিক রাখে। শরীরের প্রয়োজন অনুযায়ী কতটা পানি কোন কোন কাজে ব্যবহৃত হবে তার মাত্রাও ঠিক হয়। চিকিৎসকদের মতে, দাঁড়িয়ে পানি পান করার চেয়ে বসে পানি পান করা অনেক বেশি স্বাস্থ্যসম্মত। শরীরের পেশি, হাড়, অঙ্গপ্রত্যঙ্গের অবস্থান, সবকিছুর সঙ্গে সামঞ্জস্য রেখেই পান করতে হবে পানি। রক্তচাপ, স্নায়বিক ক্রিয়াকলাপ, কিডনির কার্যকারিতা ইত্যাদি নানা দিক খতিয়ে দেখে, বসে পানি পানেরই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
পানির স্বাস্থ্যগত উপকারীতা পেতে হলে আপনাকে অবশ্যই পানি পানের নিয়মাবলীর দিকে গভীর নজর রাখতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতানুসারে, দাঁড়িয়ে পানি পান না করে অবশ্যই বসে থেকে পানি পান করা উচিৎ।
👉👉দাঁড়িয়ে পানি পান করা হলে তা দ্রুত কোলন বা মলাশয়ে চলে যায়। ফলে পানির প্রয়োজনীয় পুষ্টি উপকরণ শরীরে শোষিত হয় না।
👉দাঁড়িয়ে পান করলে আরও অনেক স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হতে পারে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঝুঁকি হচ্ছে হজমজনিত সমস্যা, পেট ব্যথা, কিডনী নষ্ট হয়ে যাওয়া, স্নায়ু উত্তেজনা ইত্যাদি। এছাড়াও দাঁড়িয়ে পানি পান করলে অস্থিসন্ধিতে ফ্লুইড জমে গিয়ে আর্থ্রাইটিসের সৃষ্টি করতে পারে।
এসব বিষয় চিন্তা করেই আপনাকে বসে বসেই পানি পান করতে হবে। বসে পান করলে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যাবে। আরেকটি কথা, বসে বসে পানি পান করার পাশাপাশি অবশ্যই ছোট ছোট চুমুক বা অল্প অল্প করে পান করবেন। যদি দ্রুত পানি পান করতে থাকেন তবে শরীরের ক্ষতি করছেন।
♥
💙💙হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পান না করে, তবে যদি ভুলে যায়, তাহলে যেন বমি করে দেয়। [সহীহ মুসলিম, হাদীস নং-২০২৬]