Future It Student

Future It Student Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Future It Student, Marketing Agency, Arjuna. Vuapur. Tangail, Elenga.

21/04/2026

10/04/2026

আলেম লেবাস ধারী প্রতারক আশরাফুল ইসলাম-
বিস্তারিত-�
আমাদের টাঙ্গাইল জেলার সম্মানিত সেক্রেটারি মহোদয়ের কাছে রংপুর,মিঠাপুকুর উপজেলা থেকে ফোন আসে টাঙ্গাইল জেলার আকুর টাকুর পাড়ার মাওলানা মুফতী আশরাফুল ইসলাম সে খানে মাদ্রাসায় কর্মরত ছিল।তিনি মসজিদ সংস্কার নামে ০৫ টি মসজিদ থেকে
প্রায় ১৬ লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়ে পালিয়ে টাঙ্গাইল চলে আসে।

আমাদের সেক্রেটারি মহোদয় তাৎক্ষনিক আশরাফুল ইসলামের পিক দিয়ে তদন্ত শুরু করি।তদন্তে তার ঠিকানা বের হয় টাঙ্গাইল জেলাধীন গোপালপুর উপজেলার বাখুরী বাড়ি।

স্থানীয় আলেমদের মাধ্যমে তার অতিতের একাধিক প্রতারণা ও জেলা খাটার বিষয়টিও তদন্তে বের হয়ে আসে।

আজকে আশরাফুল ইসলাম তার দায়িত্বরত মসজিদ টাঙ্গাইল জেলাধীন কালিহাতি উপজেলার পারকি ইউনিয়নের বর্গা মাদ্রাসা মসজিদের রুমে পাই।

বিষয়টি আমরা রুমের মধ্যে সমাধান করতে চাইলেও
তিনি বাহিরের একজন কে ফোন দিয়ে জানান। ফলশ্রুতিতে তার বিষয়টি গ্রামের সকল লোকে জানেন।
ও তাকে আজ সন্ধ্যা পর্যন্ত সুযোগ দিয়ে বাবা মা ও গ্রামের বাড়ির চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে সপর্দ করা হবে।

আর মিঠাপুকুরের ভুক্তভোগী মসজিদের ইমাম ও কমিটিবৃন্দদের কে নিজ উপজেলায় প্রতারণা মামলা দেওয়ার পরামর্শ দিয়েছি।

ভিডিও ফেসবুকে দেওয়ার কারণ হলো যাতে করে আর কেউ তাকে বিশ্বাস করে অর্থ লেনদেন না করে।

তিনি রুমে করা ভিডিওতে নিজে টাকা নিয়েছেন বলে স্বীকার করেছেন। সেই টা আপাতত আমাদের কাছে গোপন রাখা হলো।

💥 গ্রামীণ অঞ্চলে অনলাইন ক্লাস চালু হলে কোমলমতি শিশুরা ইলেকট্রনিক ডিভাইস এবং ইন্টারনেটে আসক্ত হতে পারে! আপনারা কি মনে করে...
04/04/2026

💥 গ্রামীণ অঞ্চলে অনলাইন ক্লাস চালু হলে কোমলমতি শিশুরা ইলেকট্রনিক ডিভাইস এবং ইন্টারনেটে আসক্ত হতে পারে! আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন। 👇

(ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত)

28/03/2026
03/03/2026
12/02/2026

আপনার সন্তান কার কাছে কি শিখছে! কখনো ভেবেছেন কি?

★কিন্ডারগার্টেন, একাডেমিক কোচিং বা প্রাইভেট শিক্ষার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা কার কাছ থেকে কি শিক্ষা নিচ্ছে—এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা অত্যন্ত জরুরি।
★শিক্ষার নামে শিক্ষক হয়ে শিক্ষকের ভূমিকায় আপনার ছেলেমেয়েদের অশ্লীলতা শিখাচ্ছে না তো! কুরআন হাদিসের বিপরীতে গান-বাদ্য শেখাচ্ছে না তো!
★যদি এমন হয় তবে মনে রাখুন এমন সন্তান ভবিষ্যতে আপনার কান্নার কারণ হবে। আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য করবে। সন্তানের পরিচয় দিতে আপনি লজ্জাবোধ করবেন।

★অতএব, ইসলাম বিদ্বেষী শিক্ষক থেকে আপনার সন্তানকে দুরে রাখুন। কারণ শিক্ষকের চিন্তাধারা, আদর্শ ও মূল্যবোধ শিক্ষার্থীদের আকীদা, চরিত্র ও নৈতিকতায় গভীর প্রভাব ফেলে। তাই শিক্ষক নির্বাচনের সময় তাঁর বিশ্বাস, ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও নৈতিকতা সম্পর্কে খোঁজ নেওয়া প্রয়োজন।
সন্তানের সঠিক শিক্ষা ও সুস্থ চরিত্র গঠনে দায়িত্বশীল ও যোগ্য শিক্ষক নির্বাচন আমাদের গুরুত্বপূর্ণ নৈতিক কর্তব্য।
আল্লাহ তাআলা আমাদের বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নেবার তাওফিক দান করুন। আমিন।

11/02/2026

কুরআন হিফজ করা যেমন অনেক বড় সম্মানের বিষয়, তা ধরে রাখা তার চেয়েও বড় দায়িত্ব। হাদিস শরীফে এসেছে, কুরআন মাজীদ উটের রশির চেয়েও দ্রুত মেমোরি থেকে পালিয়ে যেতে চায় যদি তার যত্ন না নেওয়া হয়।

সাধারণত নিচের কাজগুলো বা অভ্যাসগুলোর কারণে একজন হাফেজ কুরআন ভুলে যায়:

১. নিয়মিত 'ইয়াদ' বা রিভিশন না করা
এটিই কুরআন ভুলে যাওয়ার প্রধান কারণ। একজন হাফেজ যদি মনে করে সে সব মুখস্থ করে ফেলেছে এবং এখন আর পড়ার দরকার নেই, তবে খুব দ্রুতই তার ইয়াদ কাঁচা হতে শুরু করবে। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ (কমপক্ষে এক পারা) তিলাওয়াত না করলে কুরআন স্মৃতি থেকে হারিয়ে যায়।
২. নতুন পড়ার লোভে পেছনের পড়া অবহেলা করা
হিফজ চলাকালীন অনেক ছাত্র দ্রুত শেষ করার জন্য প্রতিদিন অনেক 'সবক' (নতুন পড়া) দেয়, কিন্তু পেছনের পড়া বা 'আমোখতা' ঠিকমতো শোনায় না। ভিত্তি কাঁচা রেখে হিফজ শেষ করলে পরে তা আর মনে থাকে না।
৩. গুনাহ ও নাফরমানিতে লিপ্ত হওয়া
কুরআন হচ্ছে আল্লাহর নূর, আর এই নূর কোনো পাপাচারী হৃদয়ে বেশিক্ষণ অবস্থান করে না। বিশেষ করে:
* চোখের গুনাহ: পরনারী বা হারানো কোনো দৃশ্য দেখা।
* মিথ্যা কথা বলা ও গীবত করা।
* হারাম খাবার খাওয়া।
ইমাম শাফেয়ী (রহ.) তার উস্তাদকে স্মৃতিশক্তির অভাবের কথা বললে তিনি তাকে গুনাহ ছাড়ার পরামর্শ দিয়েছিলেন।
৪. অহংকার বা রিয়া (লোক দেখানো মনোভাব)
যদি কেউ মানুষকে দেখানোর জন্য বা বড় হাফেজ হওয়ার সুখ্যাতি পাওয়ার জন্য হিফজ করে, তবে আল্লাহ তার থেকে এই নেয়ামত ছিনিয়ে নিতে পারেন। নিয়ত শুদ্ধ না থাকলে বরকত চলে যায়।
৫. দীর্ঘ সময় কুরআন তিলাওয়াত থেকে দূরে থাকা
হিফজ শেষ করার পর অনেক হাফেজ পড়াশোনা বা কর্মজীবনের ব্যস্ততায় কুরআন তিলাওয়াত ছেড়ে দেয়। সপ্তাহের পর সপ্তাহ কুরআন খতম না করলে বা খতমের কোনো রুটিন না থাকলে ধীরে ধীরে আয়াতের শুরু-শেষ ও মিলগুলো (মুতাশাবিহাত) গোলমাল হয়ে যায়।
৬. নফল সালাত ও তারাবিতে কুরআন না পড়া
হিফজ মজবুত রাখার সেরা উপায় হলো সালাতে কুরআন পড়া। যারা নিয়মিত নফল নামাজে বা তাহাজ্জুদে পড়া কুরআন তিলাওয়াত করে না এবং শুধু রমজানে তারাবির সময় পড়ার চিন্তা করে, তাদের ইয়াদ সাধারণত কাঁচা হয়ে যায়।
৭. দুনিয়াবি কাজে অতিরিক্ত ডুবে থাকা
অতিরিক্ত মোবাইল আসক্তি, গান-বাজনা শোনা বা অর্থহীন আড্ডায় মগ্ন থাকলে কুরআনের মহব্বত অন্তর থেকে কমে যায়। ফলে কুরআন পড়ার প্রতি অনীহা তৈরি হয় এবং একসময় তা ভুলে যায়।

কুরআন মনে রাখার উপায়:
* প্রতিদিনের রুটিন: প্রতিদিন কমপক্ষে ১ থেকে ৩ পারা তিলাওয়াত করা।
* সালাতে তিলাওয়াত: তাহাজ্জুদ বা সুন্নাত নামাজে ইয়াদ করা পারাগুলো পড়া।
* অন্যকে শোনানো: ইয়াদ মজবুত করতে হলে অন্য কোনো হাফেজকে পড়া শোনা।

সবার কাছে অনুরোধ আমার আইডি যুক্ত হোন

Address

Arjuna. Vuapur. Tangail
Elenga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Future It Student posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share