জাগোয়ান বাংলা নিউজ

জাগোয়ান বাংলা নিউজ জাগোয়ান বাংলা নিউজ পড়ুন এবং আপনার মতামত জানান। জাগোয়ান বাংলা নিউজ নিপীড়িত সাধারণ মানুষের কথা বলে। �

08/05/2025

এএসপি পলাশের আত্মহত্যা একদিন পর বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বিশেষ প্রতিনিধি :

চট্টগ্রামে র‍্যাব-৭ এ কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা নিজ কার্যালয়ে গুলিবিদ্ধ হয়ে আত্মহত্যা করেছেন। তার লেখা সুইসাইড নোটে উঠে এসেছে এক হৃদয়বিদারক আত্মোপলব্ধি।

সুইসাইড নোটে তিনি লেখেন—“আমার মৃত্যুর জন্য মা বা স্ত্রী কেউ দায়ী নয়। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না।”

তিনি স্ত্রীকে সব স্বর্ণালঙ্কার রেখে যাওয়ার কথা বলেন এবং মায়ের দায়িত্ব দেন দুই ভাইয়ের ওপর। বিষয়গুলো সমন্বয়ের দায়িত্ব দেন বড় বোনকে।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চান্দগাঁওয়ের র‍্যাব ক্যাম্পে দায়িত্ব পালনের প্রস্তুতির সময় পলাশ নিজের ইস্যুকৃত পিস্তল নিয়ে কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর গুলির শব্দে সহকর্মীরা দৌড়ে গিয়ে তাকে চেয়ারে নিথর অবস্থায় পান। পাশে পড়ে ছিল পিস্তল ও একটি সুইসাইড নোট।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, পলাশের স্ত্রী সুস্মিতার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মা আর স্ত্রীকে একসঙ্গে নিয়ে থাকতে চাওয়ায় পলাশ প্রায়ই মানসিক চাপে থাকতেন। মৃত্যুর দিন সকালে স্ত্রী সুস্মিতা তার মায়ের ওপর শারীরিকভাবে চড়াও হন বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

পলাশ সাহা ছিলেন ৩৭তম বিসিএস ক্যাডারের পুলিশ কর্মকর্তা। তিনি সাবরেজিস্ট্রার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে পুলিশের বিশেষ শাখায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ র‍্যাব-৭-এ সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ভিড় করেন সহকর্মীরা। স্ত্রীর চোখেমুখে বিষণ্ণতা, সহকর্মীদের চোখে জল—সব মিলিয়ে এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়।

এএসপি পলাশ সাহার আত্মহত্যা শুধু একটি ব্যক্তি জীবনের করুণ সমাপ্তি নয়—এটি আমাদের পরিবার, মানসিক স্বাস্থ্য ও সম্পর্কের জটিলতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।

পুলিশ প্রশাসন ও হাজী শরীয়তুল্লাহ বাজার ‌ ব্যবস্থাপনা কমিটির প্রচেষ্টায় যানজট মুক্ত হল  বেইলি ব্রিজ ফরিদপুর জেলা প্রতিন...
05/05/2025

পুলিশ প্রশাসন ও হাজী শরীয়তুল্লাহ বাজার ‌ ব্যবস্থাপনা কমিটির প্রচেষ্টায় যানজট মুক্ত হল বেইলি ব্রিজ

ফরিদপুর জেলা প্রতিনিধি:

পুলিশ প্রশাসন ও হাজী শরীয়তুল্লাহ বাজার ‌ ব্যবস্থাপনা কমিটির প্রচেষ্টায় যানজট মুক্ত হল বেইলি ব্রিজ।

আজ সোমবার ‌সন্ধ্যা ‌ ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বেইলিব্রিজ কে ‌ জনগণের চলাচলের উপযুক্ত করা হয় , এবং হকারমুক্ত করার উদ্দেশ্যে ‌ ‌ এ অভিযান করা হয়।

এ ব্যাপারে সর্বস্তরের জনগন ‌ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন ‌ কর্তৃপক্ষ উদ্যোগ নিলে ‌ এই ব্রিজের উপর দিয়ে ‌ চলাচল করা সম্ভব। অন্যথায় ‌‌ স্বাভাবিকভাবে ‌ এই ব্রিজে হাঁটাচলা করা ‌ অনেক কষ্ট হয়ে ওঠে।

উল্লেখ করা যেতে পারে, গুরুত্বপূর্ণ ‌ এই ব্রিজের উপর দিয়ে ‌ প্রতিদিন হাজার হাজার লোক ‌ সকাল ‌ থেকে মধ্যরাত পর্যন্ত ‌ চলাফেরা করে। এদিকে ‌ ব্রিজে হকার ভ্রাম্যমান দোকান ‌ ‌
বেওয়ারিশ ‌ কুকুর থাকার কারণে ‌‌ সাধারণ জনগণের চলাফেরায় মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হয়। যে কারণে এটি চলাচলের অযোগ্য ‌ হয়ে পড়েছে ‌। তাছাড়া হকারেরা প্রায় ‌ ব্রিজের অর্ধেকটাই জায়গা জুড়ে ‌ ব্যবসা করতে শুরু করেন । ফলশ্রুতিতে ‌ ব্রিজের পুরোটাতেই ‌যানজট লেগে থাকে।

সেই সুবাদে অনেক ক্ষেত্রে ইভটিজিং এর ঘটনা ঘটে। অনেক সময় ঘটে পকেটমারের মত ঘটনা
এ থেকে ‌ মুক্তি পাবার জন্য ‌ আজ সন্ধ্যার পর থেকেই পুলিশ প্রশাসন ও হাজী শরীয়ত উল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‌ মোঃ আসাদুজ্জামান এস আই রেজাউল ‌ এবং সহযোগী ‌ পুলিশ সদস্যবৃন্দ ‌ হাজী শরীয়তুল্লাহ বাজার ‌ ব্যবস্থাপনা কমিটির ‌ সভাপতি নুরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক ‌ লিয়াকত আলী খান লাভলু ‌ সহ-সভাপতি ‌ এমএম মুসা,, যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান লাভলু কোষাধক্ষ্য আব্দুল জব্বার খান সহ ‌ বাজার ব্যবস্থাপনার কমিটির অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময়ে তারা জানান এই গুরুত্বপূর্ণ ‌ ব্রিজ টিকে ‌ যানজট মুক্ত করার ‌ এবং সাধারণ জনগণ চলার জন্য ‌ তাদের তৎপরতা ‌ অব্যাহত থাকবে। এ ব্যাপারে সচেতন ‌ মহল ‌ করেন ‌ যদি অবিলম্বে ‌ এই বৃষ্টিকে ‌ মেরামত বা পুনঃনির্মাণ করে না হয় ‌ তাহলে ‌ আগামীতে ‌ বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটতে পারে। এবং প্রাণহানির মত ‌ ঘটনা ঘটতে পারে ‌।‌ আর তাই ‌ এটিকে মেরামত ‌ কিংবা পুনঃনির্মাণ করার দাবী জানাচ্ছেন ‌‌‌ ফরিদপুরের সর্বস্তরের জনগণ।

ফরিদপুর শহরের ২৪টি অনুন্নত এলাকার প্রতিনিধিদের সাথে বিএনপির প্রতিনিধিদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত  ফরিদপুর জেলা প্রতিনিধি...
03/05/2025

ফরিদপুর শহরের ২৪টি অনুন্নত এলাকার প্রতিনিধিদের সাথে বিএনপির প্রতিনিধিদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর শহরের ২৪টি অনুন্নত এলাকার প্রতিনিধিদের সাথে বিএনপির প্রতিনিধিদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেল পাঁচটায় ফরিদপুর কমিউনিটি ইম্প্রভমেন্ট ফেডারেশন (সিআইএফ) এর আয়োজনে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শেখ আবুল কাসেমের সভাপতিত্বে গোয়ালচামট পৌর অডিটোরিয়ামে‌ এ অনুষ্ঠানে ‌ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ,বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক
এ এফ এম কাঈয়ুম জঙ্গী, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ,জেলা কৃষক দলের সভাপতি রেজাউল করিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো: আতাউর রশিদ বাচ্চু।এ সময় বিএনপি ও তার অঙ্গ ‌সংগঠনের নেতৃবৃন্দ ‌ স্থানীয় গণ্যমান্য ‌ ব্যক্তিবর্গ ‌ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা‌ অনুন্নত এলাকার বিভিন্ন দাবি তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন এসব অনুন্নত এলাকার সব জনগণ যাতে টিউবওয়েল পায়, ভিজিএফ কার্ড পায় এই ব্যবস্থা‌ নিশ্চিত ‌ করতে হবে৷এছাড়া মাদক সমস্যা আমাদের জন্য একটা বিরাট সমস্যা, তাই এই সমস্যার জন্য দায়ী ব্যাক্তিদের অবিলম্বে গ্রেফতার করে সমাজকে মাদকমুক্ত করতে হবে।

পরিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে দেশ পরিচালনা করতে পারে সেজন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

15/04/2025

অবৈধ এলপিজি গ্যাস রিফিল কারখানা জব্দ!

15/04/2025

অবৈধ এলপিজি গ্যাস রিফিল কারখানার ম্যানেজার গ্রেপ্তার।

15/04/2025

অবৈধ এলপিজি গ্যাস রিফিল কারখানা!

Address

Faridpur
7804

Alerts

Be the first to know and let us send you an email when জাগোয়ান বাংলা নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share