পদ্মা টাইমস

পদ্মা টাইমস সত্য প্রকাশে অঙ্গীকার বদ্ধ

27/07/2026

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভুমি কর্মকর্তা,
ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে বরখাস্ত।

24/06/2026

ফরিদপুরের বোয়ালমারীতে মাদক কারবারীকে গণপিটুনি দিয়ে প্রাইভেটকারে আগুন দিল বিক্ষুদ্ধ জনতা
‎
ফরিদপুরের বোয়ালমারীতে মামুন মোল্লা (৪১) নামে এক মাদক কারবারীকে গণপিটুনি দিয়ে তার ব্যবহৃত প্রাইভেটকার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।
‎
সোমবার (২২ জুন) দিনগত রাতে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী বাজারে এ ঘটনা ঘটে। মামুন মোল্লা উপজেলার পরমেশ্বর্দী গ্রামের মানিক মোল্লার ছেলে।

স্থানীয়দের অভিযোগ, মামুন মোল্লা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। সোমবার সন্ধ্যার দিকে মামুন মোল্লা একটি প্রাইভেটকার নিয়ে এলাকায় আসলে সেখানে লোকজন জড়ো হয়ে তাকে মারধর করে। পরে উত্তেজিত জনতা তার ব্যবহৃত প্রাইভেটকারে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত মামুনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
‎
‎এ বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, মামুনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। আটক মামুন মোল্লাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

শোক সংবাদ! ফরিদপুরের বোয়ালমারী থানার আমগাছিয়াডাঙ্গি গ্রামের কৃতি সন্তান এবং ইউনিয়ন সচিব মোঃ রিবুল হোসাইন আর নেই। ফরিদ...
22/06/2026

শোক সংবাদ!
ফরিদপুরের বোয়ালমারী থানার
আমগাছিয়াডাঙ্গি গ্রামের কৃতি সন্তান এবং ইউনিয়ন সচিব মোঃ রিবুল হোসাইন আর নেই। ফরিদপুরের করিমপুরে কিছুক্ষণ আগে এক ভয়াবহ বাইক আর বাস দুর্ঘটনায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর এই আকস্মিক বিদায় কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। আল্লাহ যেন রিবুলকে জান্নাতবাসী করেন ।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, গুরুতর আহত ৩আজ রাত ০৩:...
18/06/2026

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, গুরুতর আহত ৩

আজ রাত ০৩:০০ টার দিকে ভেন্নাতলা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে বাজারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই ১ জন নিহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে সেখানে থাকা গ্যাস সিলিন্ডার প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়, যা ক্ষয়ক্ষতির তীব্রতা আরও বাড়িয়ে দেয়।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে চারপাশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

20/05/2026
17/05/2026

ফরিদপুরের বোয়ালমারীর নদীয়ারচাঁদ খালের পাশে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় প্রায় ১০ হাজার গাছ রোপন করে সামাজিক বনায়ন ব্যবস্থাপনা কমিটির (Social Forestry Management Committee) মাধ্যমে ফরিদপুর বন বিভাগ।

সম্প্রতি খাল খননের সময় দুপারে থাকা ক্ষতিগ্রস্ত গাছ কেটে বনবিভাগে জমার অনুমতি দিয়েছে প্রশাসন, এই সুযোগকে কাজে লাগিয়ে প্রায় তিন শতাধিক গাছ কেটে লোপাট করেছে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় গঠিত
' নদীয়ারচাঁদ সামাজিক বনায়ন ব্যবস্থাপনা কমিটি'। গাছ কেটে মূলকাণ্ড বন বিভাগের নার্সারিতে জমা দেওয়ার কথা থাকলে ৪ দিনে জমা পড়েছে মাত্র দুইটি গাছ। বাকি গাছের হদিস নাই। এ বিষয়ে বোয়ালমারী বনবিভাগের নার্সারির দেখভালের দায়িত্বরত কর্মচারী শওকত আলীর নিকট গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে তিনি "মেজাজ খারাপ আছে" বলে কোনো বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।
অপর দিকে খালের অপর পারের গাছ কেটে নিচ্ছে স্থানীয়ারা। জানতে চাইলে একজন জানান এগুলো তাদের ব্যক্তি মালিকানাধীন জায়গায় লাগানো গাছ। যদিও বেশির ভাগ গাছ খালের পারে বেড়ে উঠেছে।

19/04/2026

বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর,
আহত ২০

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী চরপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী চরপাড়া গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের প্রায় ২১ দশমিক ৫০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা ও তার সহযোগীরা ওই জমির একটি অংশ জোরপূর্বক দখল করে ২০২০ সালে সেখানে কংক্রিটের স্থাপনা নির্মাণ করেন। এ নিয়ে একাধিকবার মামলা-মোকদ্দমা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে এ বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে একটি সালিস বৈঠকের কথা থাকলেও চেয়ারম্যানপক্ষ উপস্থিত হয়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংশ্লিষ্ট স্থাপনায় তালা ঝুলিয়ে দেন।
এর জেরে শনিবার বিকেলে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, চেয়ারম্যানপক্ষের সমর্থকরা চরপাড়া বাজার এলাকায় এসে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় ছিরু মাতুব্বরের সারের দোকান, জাহিদুল ইসলামের বাড়ি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতা এনামুল চৌধুরীর বাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়।

স্থানীয়দের দাবি, হামলায় শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অংশ নেয়। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিল্লাল হোসেন মোল্যা বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও তিনি জমির দখল নিতে পারেননি। বর্তমানে ওই জমি চেয়ারম্যানপক্ষের দখলে রয়েছে। হামলার ঘটনায় তিনি বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও মারধরের অভিযোগ করেন।

ছিরু মাতুব্বর অভিযোগ করেন, তার সারের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা বলেন, তার বাজারের দোকানে তালা লাগানো হয়েছে এবং তার লোকজনকে উসকানি দেওয়া হয়েছে। বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন। তিনি বলেন, তার প্রতিপক্ষের লোকজনই ভাঙচুর করে তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।

বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

19/04/2026
11/04/2026

বোয়ালমারীতে কৃষকের উপর সন্ত্রাসী হামলা

ফরিদপুরের বোয়ালমারীতে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় এক নিরীহ কৃষক গুরুতর আহত হয়েছেন। উপজেলার সাতৈর ইউনিয়নের কেন্দ্র ডোবরা গ্রাম নিবাসী ঐ কৃষকের নাম মোঃ মুন্নু শেখ। মুমূর্ষ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব শত্রুতার জেড় ধরে গত ৭ এপ্রিল স্থানীয় একটি ফসলি মাঠের মধ্যে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা যায়, গ্রামের মশিয়ার সরদার, ইব্রাহিম শেখ, দাউদ শেখ, ফরহাদ শেখ গংদের সঙ্গে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল মুন্নু শেখের। বেশ কিছুদিন ধরে বাদীর প্রাণনাশ সহ তার পরিবারের ক্ষতি সাধন করার হুমকি ধমকি দিয়ে আসছিল বিবাদীরা। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকালে স্থানীয় একটি ফসলের মাঠে মুন্নু শেখ নিজের সেচপাম্প দেখভাল করতে গেলে বিবাদীরা তার উপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। দূর্বৃত্তরা ধারালো অস্ত্র,লোহার রড ইত্যাদি দিয়ে মুন্নু শেখকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় মুন্নু শেখকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীর ভাতিজা লিটন শেখ। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দরখাস্ত পেয়েছি, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশের পর পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ...
07/04/2026

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশের পর পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক একদল আইনজীবী স্লোগান তুললে বাধা দেন বিএনপি সমর্থক আইনজীবীরা। এসময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়, দেখা দেয় উত্তেজনা। এর ঠিক আগেই শিরিন শারমীন চৌধুরীকে এজলাস থেকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নেওয়া হয়েছিল। তাঁকে আজ মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমণ্ডির একটি বাসা থেকে গ্রেপ্তারের কথা জানায় গোয়েন্দা পুলিশ।

Address

Faridpur
Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when পদ্মা টাইমস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share