Trùm Roulette 88

Xin chào
19/04/2023

Xin chào

Trùm Roulette 88
19/04/2023

Trùm Roulette 88

৭টি টিপস আপনার ফেসবুক এড ক্যাম্পেইন অপটিমাইজ এর জন্য। আপনার ফেসবুক এডের কার্যকারিতা বাড়াতে চান?আপনার এড বাজেটে আরও বেশী ...
19/04/2023

৭টি টিপস আপনার ফেসবুক এড ক্যাম্পেইন অপটিমাইজ এর জন্য।

আপনার ফেসবুক এডের কার্যকারিতা বাড়াতে চান?
আপনার এড বাজেটে আরও বেশী ফলাফল পাবার পথ খুঁজছেন?
এই লিখায় আপনার পরবর্তী ফেসবুক এড ক্যাম্পেইন কে এক ধাপ এগিয়ে কর্মক্ষমতা দেখানোর ৭ টি টিপস আবিস্কার করবেন ।

১:-সেলস ফানেল গড়ে তুলুন।

গুগল এড এবং ফেসবুক এডের মধ্যে প্রধান পার্থক্য হল তারা যে ভিজিটর আনে তার ভিন্নতা ।
যে মানুষ গুগল এডে ক্লিক করে সে কার্যত ক্রয় করতে চাই, অপরদিকে যে মানুষ ফেসবুক এডে ক্লিক করে সে মূলত ব্রাউজ মুডে থাকে কোন কিছু ক্রয় করার সিদ্ধান্ত নিতে বেশ সময় নিয়ে থাকে।
এইটি আপনার সমস্যার কারন হতে পারে যদি আপনার ফেসবুক এড বাজেট কম হয় এবং মানুষের সাথে কথোপকথন সৃষ্টি করতে চান । তাই সেই ফেসবুক ক্যাম্পেইন যা থেকে আপনি সাথে সাথে আপনার বিক্রয় চান তা চালানো থেকে আরও বেশী ভাল হবে আপনার ওয়েবসাইট ভিজিটরের জন্য বাড়তি কিছু করা। ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে কয়েকটি ক্যাম্পেইন চালিয়ে আপনি আপনার নিজস্ব এড ফানেল তৈরি করতে পারেন ।

২:-একটি এনগেজমেনট ফানেল তৈরি করুন

একটি এনগেজমেনট ফানেল অনেক বেশী কাজ করে যদি আপনার আগে থেকেই এনগেজমেনট কনটেন্ট থেকে থাকে। ভিডিও কনটেন্ট এই কাজের জন্য সব থেকে বেশী কার্যকারী। প্রথমে, আপনার আদর্শ গ্রাহক লক্ষ্য করে পোস্ট এনগেজমেনট ক্যাম্পেইন তৈরি করুন। উদ্দেশ্য হচ্ছে
আপনার গ্রাহকের সাথে প্রাথমিক কানেকশন তৈরি করা। মনিটর এবং অপটি মাইজ করুন যতক্ষণ না আপনার কনটেন্ট ২০০০ থেকে ৩০০০ মানুষের কাছে রিচ না করছে। পরে, তাদের কে লক্ষ্য করে ট্রাফিক এবং কথোপকথন ক্যাম্পেইন তৈরি করুন যারা ইতিপূর্বে আপনার কনটেন্ট কম করে হলেও ২৫ % দেখেছে/পড়েছে। যে সমস্ত ভিজিটর আপনার কনটেন্ট আগে দেখেছে কথোপকথনে অংশ নেয়া ৩ থেকে ৫ গুন বেশী সম্ভাবনা আছে নতুন ভিজিটর দের তুলনায়।

৩:-View Content Conversion Funnel সেট আপ করুন।

এই পদ্ধতি অনেক বড় পথ আপনার পিক্সেল কে এক ধাপ এগিয়ে রাখবে।
প্রথমে আপনার আদর্শ গ্রাহক কে টার্গেট করে View Content Conversion ক্যাম্পেইন তৈরি করুন। এই ক্যাম্পেইন এর
লক্ষ্য শুধু মাত্র ওয়েবসাইট এ ভিজিটর পাঠান নয়, বরং আপনার অফার এর ব্যাপারে আগ্রহী যারা তাদের সম্পর্কে আরও বেশি কিছু জানা। মনিটর এবং অপটি মাইজ করতে থাকুন যতক্ষণ না ৫০০ মত কথোপকথন না হয় আপনার পেজের সাথে। তারপর ফলোআপ ক্যাম্পেইন তৈরি করুন। তাদের কে টার্গেট করে যারা আপনার ওয়েবসাইট ভিজিট করেছে এবং ম্যাসেজ দেয়া নেয়া করছে।

৪:- ক্যাম্পেইন এর কার্যক্ষমতা পরিচালনা করতে Ad Frequency মনিটর করুন।

Ad Frequency হচ্ছে একজন ইউজার আপনার এড ক্যাম্পেইন কত বার দেখেছে। আপনার ফেসবুক ইউজার যদি একবারের বেশী দেখে থাকে তবে মনে রাখার সম্ভাবনা বেশ। আবার আপনার এড যদি অনেক বেশী বার দেখে তবে মনোযোগ দেয়া বন্ধ করে দিবে আর আপনার
খরচ বেড়ে যাবে এবং এডের কার্যকারিতা কমে যাবে । আপনার এডের কার্যকারিতা পর্যবেক্ষণ করতে এড রিপোর্টে frequency cap যুক্ত করে নিন এবং দেখতে থাকুন কিভাবে ইহা আপনার খরচ এর উপর প্রভাব ফেলে। সাধারণত এডের খরচ বাড়তে থাকে যখন ইউজার যথেষ্ট বার দেখে ফেলে। যখন দেখবেন আপনার খরচ পার রেজাল্ট ১.৭ ছাড়িয়ে
গেছে, তখন বুঝতে হবে আপনার খরচ অনেক বেড়ে গেছে, তখন আপনার এড সেট বদলে ফেলুন। এবং নতুন টার্গেট নির্ধারণ করুন। ইহা আপনার ক্যাম্পেইন কে রিসেট করতে এবং ইউজার কে রিফ্রেশ করতে সাহায্য করবে।

৫:-এডের কার্যকারিতার ভিত্তিতে আপনার বাজেট নিয়ন্ত্রন করুন।

যখন আপনি আপনার ক্যাম্পেইন প্রথম শুরু করবেন, তখন আপনি দুই থেকে তিন এড সেট টেস্ট করবেন। কোন এড সেট সব থেকে বেশী কাজে দিচ্ছে তা নির্ধারণ করতে খরচ দেখুন এবং যে উদ্দেশে ক্যাম্পেইন করছেন তার গুরুত্ত পূর্ণ মেট্রিক গুলি দেখুন। যে এড সেট ভাল পারফর্ম করছে
সেটা রানিং রেখে বাকি গুলি অফ করে দিন। যে এড ভাল কাজে দিচ্ছে তার বাজেট ১৫ থেকে ২০ % বাড়িয়ে দিন। এই বাড়িয়ে দেয়া টা ২৪ ঘণ্টা পর পর করতে থাকুন যতক্ষণ না আপনার এড খারাপ পারফর্ম করতে শুরু করেছে।

৬:-আপনার টার্গেট সংক্ষেপ করুন সঠিক পাঠক পেতে।

সঠিক পাঠকের কাছে বেস্ট এড সেট যাওয়া মানে আপনার এড ক্যাম্পেইন সফল। আপনার নতুন এড ক্যাম্পেইন এর জন্য সঠিক পাঠক নির্ধারণ করতে হিমশিম খেলে Facebook Audience Insights এর সাহায্য নিন । age, gender, এবং location দিয়ে ফিল্টার শুরু করুন। তারপর interests যুক্ত করুন আপনার আদর্শ পাঠকের বিস্তারিত তথ্য খুঁজে পেতে। আপনি খুঁজে পেতে পারেন কোন বিজনেস পেজের সাথে
তারা কানেক্ট তাদের আয়, কর্মকাণ্ড, ক্রয় এবং অনেক কিছু। আপনার ক্যাম্পেইন এর জন্য সঠিক পাঠকের সাইজ ১০ লাখ সক্রিয় মানুষ হতে পারে। আপনি যদি
মনে করেন আদর্শ পাঠক পেয়ে গেছেন তবে Power Editor এ ভবিষ্যতের জন্য সেভ করে রাখুন।

৭:-বেশী রিচ এর জন্য সঠিক Placement বেছে নিন।

যখন আপনি ক্যাম্পেইন তৈরি করবেন, তখন আপনি ভিন্ন ভিন্ন রকম Placement, ডিভাইস, প্লাটফর্ম বেছে নিতে পারেন। আপনি Automatic Placements এ যেতে পারেন আবার Edit Placements এ যেতে পারেন। তবে বেস্ট চয়েস হল কি ধরনের ক্যাম্পেইন চালাতে যাচ্ছেন তার
উপর নির্ভর করছে। Instagram যুক্ত করলে আপনার রিচ, এনগেজমেন্ট, ভিডিও দেখার সম্ভাবনা ৩০ থেকে ৪০ % বেড়ে
যায়। যাইহোক আপনি যদি ফেসবুক পেজ এড চালান তবে কম লাইক এবং কমেন্ট আশা করবেন। মেসেঞ্জার এড ট্রাফিক এবং কথোপকথন তৈরিতে বেশ ভাল ভুমিকা রাখে, মেসেঞ্জার এড বর্তমানে খুব ভাল করছে। Audience Network placements সাধারন ভাবে আপনার এডের জন্য রিচ এবং ট্রাফিক বৃদ্ধি করবে। যাইহোক আপনি conversion rates এবং cost per result এর প্রতি বেশী মনযোগী হবেন। কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ডিভাইসে এড চালানো তে কম খরচ হতে পারে যেমন All Mobile Devices, Android Devices Only, Android device এ বেশী রিচ এবং কম খরচ হয়। আপনি মোবাইল ডিভাইস ক্যাম্পেইন চালিয়ে দেখতে পারেন কেমন ফলাফল পাওয়া যায় তা টেস্ট করতে।

Fb
18/04/2023

Fb

Address

Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when Trùm Roulette 88 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trùm Roulette 88:

Share