রক্ত কণিকা বাংলাদেশ

রক্ত কণিকা বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী সংগঠন 🦺🧡

🚨 গবেষণায় আতঙ্ক: টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক! 🚨​আমাদের বাজারে বিক্রি হওয়া দৈনন্দিন ব্যবহারের হাইজিন পণ্য নিয়ে এক নতুন গবে...
26/07/2026

🚨 গবেষণায় আতঙ্ক: টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক! 🚨
​আমাদের বাজারে বিক্রি হওয়া দৈনন্দিন ব্যবহারের হাইজিন পণ্য নিয়ে এক নতুন গবেষণায় এক ভয়াবহ তথ্য সামনে এসেছে।
​🔬 গবেষণার তথ্য: বাজারে থাকা ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে দেখা গেছে, তার মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক রয়েছে। অর্থাৎ, বাজারের প্রায় ৭৫%-এরও বেশি টুথপেস্টে বিষাক্ত প্লাস্টিক উপস্থিত!
​আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য এর অর্থ কী? এই অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণাগুলো মানবদেহে জমা হতে পারে, যা দীর্ঘমেয়াদে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
​তবে একটি ভালো খবরও আছে! আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। গবেষণার তথ্য অনুযায়ী, ৮টি টুথপেস্ট সম্পূর্ণ নিরাপদ এবং এতে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি।
​নিরাপদ ৮টি টুথপেস্ট:
✅ জেনফ্রেশ (Zenfresh)
✅ প্যারাশুট জাস্ট ফর বেবি - ম্যাঙ্গো (Parachute Just for Baby - Mango)
✅ ক্লোজ-আপ রেড-হট জিংক (Closeup Red Hot Zinc)
✅ প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার (Parodontax Expert Gum Care)
✅ সেনসোডাইন ফ্রেশ জেল (Sensodyne Fresh Gel)
✅ কোলগেট ম্যাক্সফ্রেশ (Colgate MaxFresh)
✅ কোলগেট অ্যাক্টিভ সল্ট (Colgate Active Salt)
✅ কুডুমু - অরেঞ্জ (Kodomo Orange)
​🛡️ পরিবারকে সুরক্ষিত রাখুন: আপনার ব্যবহৃত পণ্যের ব্যাপারে সচেতন ও সতর্ক থাকুন। সার্বিক স্বাস্থ্যের ক্ষতি না করে মুখের যত্নে সঠিক পণ্যটি বেছে নিন।
​করণীয়:
১️⃣ আপনার বর্তমান টুথপেস্টটি এই তালিকার সাথে মিলিয়ে নিন।
২️⃣ মাইক্রোপ্লাস্টিক-মুক্ত নিরাপদ টুথপেস্ট ব্যবহার করার চেষ্টা করুন।
৩️⃣ আপনার বন্ধু ও পরিবারকে সচেতন করতে পোস্টটি শেয়ার করুন!

**ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।****শোক বার্তা**রক্ত কণিকা বাংলাদেশ-এর পক্ষ থেকে আমাদের প্রিয়  Lin kon ভাইয়ের...
19/07/2026

**ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।**

**শোক বার্তা**

রক্ত কণিকা বাংলাদেশ-এর পক্ষ থেকে আমাদের প্রিয় Lin kon ভাইয়ের শ্রদ্ধেয় পিতার ইন্তেকালে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান হিসেবে কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আমীন।

এই শোকের মুহূর্তে আমরা লিংকন ভাই ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ আপনাদের এই কঠিন শোক ধৈর্য ও ঈমানের সাথে সহ্য করার তাওফীক দান করুন।

**আল্লাহ মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমীন।** 🤲

**— রক্ত কণিকা বাংলাদেশ**

চট্টগ্রামের পাশে ফেনী। ফেনীর মানুষদের ভালবাসা পৌঁছে যাচ্ছে চট্টগ্রামের দুর্গতদের মাঝে।আলহামদুলিল্লাহ! সকল প্রস্তুতি সম্প...
11/07/2026

চট্টগ্রামের পাশে ফেনী। ফেনীর মানুষদের ভালবাসা পৌঁছে যাচ্ছে চট্টগ্রামের দুর্গতদের মাঝে।

আলহামদুলিল্লাহ! সকল প্রস্তুতি সম্পন্ন। আমাদের সংগঠন সমূহের ফান্ডিংয়ে অল্প সময়ের মধ্যে প্রায় দেড় লাখ টাকার ফান্ড পেয়ে যাই। মাত্র একদিনেই সেই টাকা তুলে বাজার সদাই করে ট্রাক লোড দিয়ে দিলাম। ভোরে ট্রাক রওয়ানা করবে, ইনশাল্লাহ!
আমরা তিনশোর অধিক পরিবারকে শুকনো খাবার বিতরণ করবো। অধিকতর দুর্গত এলাকায় ত্রাণ দিব। প্রতিটি প্যাকেট এমনভাবে করা হয়েছে যাতে একটা বড় পরিবারও কয়েক বেলা আনায়েসে খেতে পারে।
গত দুইদিনে ফেনী থেকে বহু সংগঠন যাচ্ছে। সবাইকে আল্লাহ হেফাজত করুক।



**🚨 জরুরি মানবিক আবেদন | চট্টগ্রামের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান**আসসালামু আলাইকুম।চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চলমান ভ...
11/07/2026

**🚨 জরুরি মানবিক আবেদন | চট্টগ্রামের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান**

আসসালামু আলাইকুম।

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চলমান ভয়াবহ বন্যায় হাজারো পরিবার আজ পানিবন্দী। অনেকেই ঘরবাড়ি হারিয়েছেন, খাবার, বিশুদ্ধ পানি, শিশুখাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকটে দিন কাটাচ্ছেন।

**ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার** বন্যাকবলিত মানুষের জন্য জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। আপনার সামান্য সহযোগিতাও একটি পরিবারের মুখে খাবার তুলে দিতে পারে, একজন অসুস্থ মানুষের ওষুধের ব্যবস্থা করতে পারে, একটি শিশুর নিরাপদ পানির ব্যবস্থা করতে পারে।

**আপনার সহযোগিতা পাঠাতে পারেন নিচের মাধ্যমে:**

📌 **বিকাশ (পার্সোনাল)**
**01719145732**
**খন্দকার সুমন**

📌 **বিকাশ (পার্সোনাল)**
**01839095841**
**সিফাত**

🏦 **ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC**
**Account Name:** Nur Hossain Khondokar
**A/C No:** 2050 249 02 03251601
**Branch:** IBBL Sonagazi

📩 অনুদান পাঠানোর পর **ট্রানজেকশন আইডি (TrxID)** ইনবক্সে জানিয়ে সহযোগিতা করবেন।

🤲 **মনে রাখবেন—**
আজ আপনার একটি অনুদান হয়তো কোনো ক্ষুধার্ত শিশুর খাবার, কোনো অসহায় মায়ের ওষুধ, কিংবা কোনো পরিবারের নতুন করে বেঁচে থাকার আশার আলো হয়ে উঠতে পারে।

আসুন, মানবতার ডাকে সাড়া দিই। সবাই মিলে চট্টগ্রামের বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।

**ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার**
**মানবতার পাশে, সবসময়।** ❤️
রক্ত কণিকা বাংলাদেশ
#চট্টগ্রাম
#বন্যা
#স্বেচ্ছাসেবক

🌸 Justice for Ramisha 🌸“একটি ছোট্ট প্রাণের স্বপ্নগুলো এভাবে থেমে যেতে পারে না।রামিশার হাসি আজও প্রশ্ন করে — কোথায় ন্যায...
21/05/2026

🌸 Justice for Ramisha 🌸
“একটি ছোট্ট প্রাণের স্বপ্নগুলো এভাবে থেমে যেতে পারে না।
রামিশার হাসি আজও প্রশ্ন করে — কোথায় ন্যায়বিচার?
আমরা বিচার চাই, সত্য চাই, নিরাপদ ভবিষ্যৎ চাই।
কারণ প্রতিটি শিশুর জীবন অমূল্য।”
🕊️ Speak for justice. Stand for Ramisha.

আমাদের ফেনী জেলাআগের নেয়াই চট্টগ্রাম বিভাগেথাকতে চাই।কু মিল্লা যেতে চাই নাআমাদের দাবিী একটাই:ফেনী থাকবে চট্টগ্রাম বিভাগে...
29/04/2026

আমাদের ফেনী জেলা

আগের নেয়াই চট্টগ্রাম বিভাগে

থাকতে চাই।

কু মিল্লা যেতে চাই না

আমাদের দাবিী একটাই:

ফেনী থাকবে চট্টগ্রাম বিভাগেই

আমাদের যুক্তিসমুহ:

ঐতিহাসিক ও ভৌগলিক যোগাযোগ: ফেনীর সাথে চট্টগ্রামের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগাযোগ অত্যন্ত নিবিড় ও প্রাচীন।

অর্থনৈতিক স্বার্থ: চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাসিজা, শিল্প ও কর্মসংস্থানের প্রধান সম্পৃক্ত ফেনী জেলা।

যোগাযোগ ব্যবস্থা: সড়ক, রেল ও বাগিজিংক রুটসহ সবদিক থেকেই ফেনীর মুল সংযোগ চট্টগ্রামের সাথে সহজ ও কার্যকর।

শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা: উচ্চশিক্ষা, উন্নত চিকিৎসা ও বিশেষায়িত সেবা পেতে চট্টগ্রামের সাথে ফেনীর সম্পৃক্ততা সুবিধা।

প্রশাসনিক সুবিধা: চট্টগ্রাম বিভাগে থাকলে প্রশাসনিক কাজ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও সেবা কার্যক্রম আরও দ্রুত ও সহজ হবে।

জনমতের প্রতিফলন: ফেনীর সর্বস্তরের জনগগ চট্টগ্রাম বিভগের সঙ্গেই থাকতে চায়, কুমিল্লা বিভাগে যেতে চায় না।

ফেনীবাসীর একান্ত প্রত্যাশা ও দাবি

শুভ নববর্ষ।বাংলা ১৪৩৩শুভ নববর্ষের শুভেচ্ছা! সুস্থতা ও আনন্দ আপনার সাথী হোক।রক্ত কণিকা বাংলাদেশ (ফেনী টিম) #ফেনী #বাংলাদে...
13/04/2026

শুভ নববর্ষ।
বাংলা ১৪৩৩
শুভ নববর্ষের শুভেচ্ছা! সুস্থতা ও আনন্দ আপনার সাথী হোক।

রক্ত কণিকা বাংলাদেশ (ফেনী টিম)
#ফেনী
#বাংলাদেশ

বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৯৭২ হতে প্রতিবছর ২৬ মার্চ তারিখে উদযাপিত বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কা...
25/03/2026

বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৯৭২ হতে প্রতিবছর ২৬ মার্চ তারিখে উদযাপিত বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে।

সম্মানিত এলাকাবাসী, আগামীকাল সকাল ১০ ঘটিকায় পূর্ব সুজাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে , সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে এব...
22/02/2026

সম্মানিত এলাকাবাসী,
আগামীকাল সকাল ১০ ঘটিকায় পূর্ব সুজাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ,
সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে এবং "রক্ত কণিকা বাংলাদেশ" এর সহযোগিতায় ৩৫ বছরের উপরের ব্যক্তিদেরকে, বিনামূল্যে চোখ পরীক্ষা করা হবে, এবং স্বল্পমূল্যে চশমা দেয়া হবে। আপনাদের যাদের চোখে সমস্যা আছে, তাদের সকলকে আগামীকাল সকাল ১০ ঘটিকায়, পূর্ব সুজাপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকতে অনুরোধ করা হল।
আয়োজনে
Khondoker N Sumon
সভাপতি
রক্ত কণিকা বাংলাদেশ
সহযোগিতা🦺
Rasel Syed
সহ সভাপতি
রক্ত কণিকা বাংলাদেশ
অনুরোধে💕 (বাহার উল্লাহ সাবেক মেম্বার)

#স্বেচ্ছাসেবক
#ফ্রী
#মেডিকেল #ক্যাম্প

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when রক্ত কণিকা বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রক্ত কণিকা বাংলাদেশ:

Shortcuts

Share