29/12/2022
ফেসবুক মাধ্যম ব্যবহার করে খুব সহজেই উদ্যোক্তা হওয়া সম্ভব। তাই বলে ফেসবুকে পেজ খুললেই সফল হবেন ব্যাপারটা মোটেও এমন নয়। পেজ খুলে কাঙ্ক্ষিত অডিয়েন্স না পাওয়ার বিষয়ে অভিযোগের অভাব নেই। অনেকে বলেন, অমুক আমার মতোই একটি পেজ খুলে প্রচুর অডিয়েন্স পাচ্ছে। কিন্তু আমার পেজে পাচ্ছে না কেন?
মূলত ফেসবুক পেজ খোলার আগে-পরে সুষ্ঠ পরিকল্পনা ও এর বাস্তবায়ন জরুরি। ফেসবুক পেজে লাইক-ফলোয়ার বাড়াতে ধৈর্য্যের পাশাপাশি মনোযোগ দেওয়ার বাড়তি গুরুত্ব আছে। সেগুলো কি?
ফেসবুক পেজ খোলার আগেই প্রোফাইল গোছানোর পরিকল্পনা থাকাটা জরুরী। এক্ষেত্রে একটি ভালো নাম নির্বাচন এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এর সঙ্গে সঙ্গতি রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। এমনকি ফেসবুক পেজের ইউআরএল যথাসম্ভব সাধাসিধে রাখতে হবে। প্রোফাইলের কাভার ফটো, লোগো এসব আকর্ষণীয় এবং যথাসম্ভব সাধাসিধে রেখে প্রথমে সাজাতে হবে। এসবকিছু করার পর পেজের ডেসক্রিপশন, স্লোগান, ঠিকানা, খোলা থাকার সময়, ওয়েবসাইট (যদি থাকে), ফোন নম্বর, লোকেশন এসবকিছু সুন্দরভাবে লিখে নিতে হবে।
এরসাথে আরো অনেক বিষয় আছে যা করলে একটি পেজ প্রফেশনাল হয়ে উঠবে।