04/03/2026
আপনি যেই ডিজিটাল মার্কেটারের কাছে কাজ দিচ্ছেন, তাকে একবার জিজ্ঞেস করেছেন?
তার কি নিজের কোনো বাস্তব ব্যবসার অভিজ্ঞতা আছে?
নাকি শুধু অ্যাডস ম্যানেজার ওপেন করে ক্যাম্পেইন রান করতেই জানে?
তার কি নিজের কোনো এক্সিস্টিং ব্যবসা আছে?
সে কি কখনো স্টক আটকে যাওয়ার টেনশন ফেস করেছে?
ক্যাশ ফ্লো ক্রাইসিস দেখেছে?
ডেলিভারি ইস্যু, রিটার্ন, কাস্টমার কমপ্লেইন – এগুলা নিজে হ্যান্ডেল করেছে?
যদি এগুলোর কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে কীভাবে এত সহজে বিশ্বাস করছেন যে সে আপনার বিজনেস “ডেভেলপ” করে দিবে?
বাজারে অনেক মার্কেটার আর এজেন্সি আছে
তারা রিপোর্ট দেখাতে পারে, রিচ দেখাতে পারে, ROAS দেখাতে পারে…
কিন্তু ব্যবসার ভিতরের চাপ, রিস্ক, সিদ্ধান্ত নেওয়ার বাস্তব অভিজ্ঞতা তাদের নেই।
আমি ব্যক্তিগতভাবে মনে করি
একজন মার্কেটার বা এজেন্সির নিজেরও একটা ব্যবসা থাকা উচিত।
কারণ যখন আপনি নিজে ব্যবসা করেন, তখন বুঝতে পারেন - প্রফিট মানে শুধু সেল না
কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কেন গুরুত্বপূর্ণ
লং-টার্ম ব্র্যান্ড ভ্যালু কীভাবে তৈরি হয়
আর ভুল সিদ্ধান্তের দাম কত বড় হতে পারে
শুধু অ্যাড চালানো আর বিজনেস বানানো এক জিনিস না।
আপনার ব্র্যান্ডের দায়িত্ব যার হাতে দিচ্ছেন, সে যেন অন্তত ব্যবসার বাস্তব যুদ্ধটা একবার হলেও লড়ে এসেছে এটা নিশ্চিত করুন।
বিজনেস ডেভেলপমেন্ট মানে শুধু ট্রাফিক না,
এটা মানে সিস্টেম, প্রফিট, প্রসেস আর টেকসই গ্রোথ।
ভেবে দেখুন
আপনি কি শুধু একজন অ্যাড অপারেটর চান,
নাকি একজন বাস্তব ব্যবসা বোঝে এমন গ্রোথ পার্টনার?