MST. KONA AKTER

MST. KONA AKTER �Assalamualikum�
Freelancer Marketer
I am a professional Digital Marketer, SMM & Lead Generation

রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করা কিছু টিপস যা আপনার কাজে আসবেলেখাঃ SABBIR AHMED ভাইআপনি যদি ইয়াং, স্টুডেন্ট, বেকা...
04/10/2025

রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করা কিছু টিপস যা আপনার কাজে আসবে

লেখাঃ SABBIR AHMED ভাই

আপনি যদি ইয়াং, স্টুডেন্ট, বেকার বা স্বল্প আয়ের চাকরিজীবী হয়ে থাকেন, তাদের জন্য আমার এক্সপেরিয়েন্স থেকে কিছু টিপস শেয়ার করছি।

📌১. ইন্টারনেট বিল ছাড়া আর কোনো কিছুতে টাকা ইনভেস্ট করবেন না।

অর্থাৎ আপনি হয়তো ফেইসবুকে আমাদের মতো ইলার্নিং প্ল্যাটফর্ম বা যারা কোর্স করায় তাদের এড দেখে নিজের ক্যারিয়ার এর চাকা চেঞ্জ করার জন্য কোর্সে এনরোল হতে পারেন। ১০০% রিফান্ড অপশন থাকলেও আমার পরামর্শ হবে স্কিল ডেভলপমেন্ট এর শুরুতেই পেইড কোর্স, পেইড টুলস বা সাবস্ক্রিপশনে যাওয়ার দরকার নেই।

আমার মতো অনেকেই অনেক ভয় দেখাবে। আমরাও বলি AI এডাপ্ট না করতে পারলে পিছিয়ে যাবেন। ২০+ ঘন্টায় ২০+ AI টুলস শিখুন.. বা লার্নারদের সাকসেস স্টোরি..

আমাদের কোর্স বিক্রি করতে হবে, আমরা এসব করবোই। ভয় ঢুকিয়ে, অফার দিয়ে, ডিসকাউন্ট দেখিয়ে.. দ্রুত, দ্রুত.. এখনই কিনে ফেলার তাগাদায় পরে আপনিও কিনে ফেলতে পারেন। মনে হবে, ১০০% রিফান্ড তো আছেই.. সমস্যা কি!

সমস্যা আছে ভাই। সমস্যা আসলে কোর্সেও না, অফারেও না, পুশ স্ট্র‍্যাটেজিও না। সমস্যা হচ্ছে, স্বল্প আয় বা স্টুডেন্ট বা জাস্ট স্কিল ডেভলপমেন্ট শুরু করেছেন 'স্ট্যাটাসে' আপনার শুরুতেই কোর্স, ইবুক বা টুলস কেনা উচিত হয়নি।

আপনার কাছে ইউটিউব আছে, আপনার কাছে চ্যাটজিপিটি এর ফ্রি ভার্সন আছে। আপনি আগে নিজের গ্রাউন্ড রেডি করেন। হুজুগে না কিনে, আগে প্রাইমারি লেভেলের নলেজটা বিল্ড করেন। এরপর যেসব জিনিস ইউটিউব দেখে কাভার হচ্ছে না বা লাইভ শিখতে চাচ্ছেন বা ওয়ার্কশপে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে শিখতে চাচ্ছেন, সেগুলোর ব্যাপারে ধীরে ধীরে স্টেপ নিন।

📌২ ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে ফানেল থেকে সাবধান

ইউটিউবে ভিডিও দেখবেন, বা ফ্রি ইবুক, ব্লগ পড়বেন ভালো কথা। তবে স্কিল ডেভলপমেন্ট এর শুরুতেই যাদের কোর্স আছে, মেন্টরিং প্রোগ্রাম আছে, বা ডিজিটাল কোনো পেইড ব্যাপার স্যাপার আছে - চেষ্টা করবেন তাদের চ্যানেলের ভিডিও শুরুতে এভয়েড করতে। এমন না যে আমরা খারাপ বা এই ধরণের কোর্স বা মেন্টর খারাপ। বিষয় হচ্ছে, আমাদের এসব ফ্রি রিসোর্স এর ফানেলে পরে আপনার মজা লাগা শুরু হবে.. আস্তেধীরে পেইড কোর্স, ইবুক বা নিউজলেটারের দিকেই আগাতে থাকবেন।

আবারও বলছি, একদম স্কিল ডেভলপমেন্ট এর শুরুতে এই ধরণের ফানেলে না পরে সলিড ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের কনটেন্ট দেখুন। যেমন ধরুন আপনি ব্লেন্ডার শিখতে চাচ্ছেন, ব্লেন্ডার এর নিজেদের লার্নিং কমিউনিটির লেসন ভিডিওই অনেক স্ট্রং, যদিও তাদের পেইড কিছু লেসন আছে। তারপরো সেগুলো মান্থলি সাবস্ক্রিপশনে বেশ হাতের নাগালেই থাকে। সিনেমা ফোরডির বেলাতেও সেইম। ম্যাক্সন এর চ্যানেল ফলো করলেই ম্যালা কিছু শিখতে পারবেন। সেইম ভাবে ফেইসবুক এডের জন্য মেটার ইউটিউব চ্যানেল আছে, গুগল এডস এর জন্য তাদের ফ্রি একাডেমি প্রোগ্রাম।

এগুলো আগে হাতড়িয়ে দেখেন, কিছু হলেও শিখবেন, বুঝবেন। পরে নিজেই স্বীদ্ধান্ত নিতে পারবেন দেশীয় কোনো ইন্সট্রাক্টর এর কোর্স করে আরো সহজে বোঝা যাবে কিনা, সাপোর্ট গ্রুপ বা সেশন পাবেন কিনা।

📌৩ - শেখার আগ্রহ আর প্যাসন থাকতে হবে

আপনি পেইড কোর্স না, ফ্রি ইউটিউব ভিডিও দেখেও যদি আগাতে না পারেন বা জাস্ট গ্রাউন্ড লেভেল পারি দিতে না পারেন, ধরে নিবেন আপনার যথেষ্ট আগ্রহ বা প্যাশন নেই। সেক্ষেত্রে সব বাদ দিয়ে আপনি আগে নিজের মাইন্ডসেট বিল্ডিং এ জোর দিন।

📌৪ - জবে ফোকাস না করে ক্যারিয়ার বিল্ডিং এ ফোকাস দিন

জব আর ক্যারিয়ার কিন্তু এক জিনিস না। এই মাসেই এই ব্যাপারে এই টপিকে দুইজন মানুষের কাছ থেকে বিষয়টি আমি নিজেও ভালোভাবে রিয়েলাইজ করলাম।

জব মানে হচ্ছে আপনি ১০টা ৭টা কাজ করছেন। আর ক্যারিয়ার হচ্ছে, আপনি ৭টা বাহিরে যেয়েও সেই কাজের আরো ডেভেলপমেন্ট বা নিজের ইম্প্রুভমেন্ট এর জন্য কাজ করছেন।

একজন রিকশাচালাক (সন্মান রেখেই বলছি) কিন্তু জব করে দেখেই ১০ বছর পরও ফার্দার কোনো ডেভেলপমেন্ট হয় না, তাই সেটাকে ক্যারিয়ার বলা যায় না। ক্যারিয়ার সেটাই যেটাতে ইম্প্রুভমেন্ট এর জায়গা আছে।

📌৫ - প্রোপারলি কমিউনিকেশন করা শিখতে হবে

নিজের পার্সোনাল লাইফ হোক, শিক্ষার্থী হিসাবে হোক, বা এমনকি ইউটিউবে দেখা একটি ভিডিওর অডিয়েন্স হিসাবে হোক.. আজ থেকে প্রোপারলি কমিউনিকেশন করার চর্চাটা করুন। ইউটিউবে ভিডিও ভালো লাগলে সেটাও বলুন, ভালো না লাগলে সেটাও সুন্দর পয়েন্টে লিখে আপনার পার্স্পেক্টিভ বা কোয়েশ্চন করুন।

জীবনে আগাইতে হইলে প্রোপারলি কমিউনিকেশন এর বিকল্প নেই.. না হয় আজীবন পোস্টে 'হা হা' দিয়েই পার করে দিতে হবে।

ধন্যবাদ!

edu future it Institute
04/10/2025

edu future it Institute

যখন সবাই তোমাকে নিয়ে হাসে, তখনই বুঝে নাও তুমি সফলতার পথে হাঁটছো…!এটাই বাস্তবতা…!!একবার খেয়াল করে দেখো—তুমি যখন সাধারণ কো...
04/10/2025

যখন সবাই তোমাকে নিয়ে হাসে, তখনই বুঝে নাও তুমি সফলতার পথে হাঁটছো…!

এটাই বাস্তবতা…!!

একবার খেয়াল করে দেখো—
তুমি যখন সাধারণ কোনো সিদ্ধান্ত নাও, যেমন চাকরি করা, পরীক্ষা দেওয়া, বা বিয়ে করার মতো পরিচিত পথে হাঁটো, তখন খুব কম মানুষ কিছু বলে। কেউ সামান্য উৎসাহ দেয়, কেউ কিছু পরামর্শ দেয়, আর সব শেষ হয়ে যায়।

কিন্তু ঠিক তখনই চারপাশ অস্বস্তিতে পড়ে যায়, যখন তুমি ভিন্ন কিছু করতে চাও।
নিজের স্বপ্ন গড়তে চাও, নিজের মতো করে ভাবতে চাও, কিছু “আলাদা” করতে চাও।

সেখান থেকেই শুরু হয় উপহাস—

“এটা দিয়ে কী হবে?”

04/10/2025

পড়াশোনার পাশাপাশি Social Media তে Digital Marketer হিসেবে Freelancing করছেন ফাহমিদা আক্তার

Follow : News Of Future Star

ফ্রিল্যান্সিং শিখে ক্যারিয়ার গড়া আজকের সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় একটি সিদ্ধান্ত। এটি শুধু স্বাধীনভাবে কাজ কর...
04/10/2025

ফ্রিল্যান্সিং শিখে ক্যারিয়ার গড়া আজকের সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় একটি সিদ্ধান্ত। এটি শুধু স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয় না, বরং আয়ের নতুন দিগন্তও খুলে দেয়। নিচে বিষয়টি কয়েক ধাপে তুলে ধরা হলো:

🔹 কেন ফ্রিল্যান্সিং শিখবেন?

1. স্বাধীনতা – অফিসে বাঁধা না থেকে নিজের সময় অনুযায়ী কাজ করা যায়।

2. আয়ের উৎস বৃদ্ধি – স্থানীয় চাকরির পাশাপাশি বৈদেশিক ক্লায়েন্ট থেকে আয় করা সম্ভব।

3. গ্লোবাল মার্কেট অ্যাক্সেস – Upwork, Fiverr, Freelancer এর মতো প্ল্যাটফর্মে সারা বিশ্বের সাথে কাজের সুযোগ।

4. দক্ষতা উন্নয়ন – নির্দিষ্ট স্কিলের পাশাপাশি নতুন প্রযুক্তি ও টুল শেখার সুযোগ।

5. উদ্যোক্তা হওয়ার পথ – নিজের এজেন্সি বা টিম গঠন করা যায়।

🔹 কোন স্কিল শিখে ফ্রিল্যান্সিং শুরু করা যায়?

ডিজিটাল মার্কেটিং (SEO, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক/গুগল বিজ্ঞাপন)

গ্রাফিক ডিজাইন (Logo, Banner, Photoshop, Illustrator)

ওয়েব ডেভেলপমেন্ট ও প্রোগ্রামিং (HTML, CSS, JavaScript, WordPress, React, Python ইত্যাদি)

কনটেন্ট রাইটিং (Article, Blog, Copywriting)

ভিডিও এডিটিং ও অ্যানিমেশন

ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স (Data entry, Email management, Customer support)

🔹 ক্যারিয়ার গড়ার ধাপসমূহ

1. একটি নির্দিষ্ট স্কিল বেছে নিন → শুরুতে এক বা দুইটি স্কিলে দক্ষ হন।

2. প্র্যাকটিস করুন → বাস্তবে প্রজেক্ট বানান, পোর্টফোলিও তৈরি করুন।

3. অনলাইন মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি করুন → Fiverr, Upwork, Freelancer ইত্যাদিতে।

4. ছোট প্রজেক্ট দিয়ে শুরু করুন → কম দামে কাজ নিয়ে রিভিউ সংগ্রহ করুন।

5. নেটওয়ার্ক ও যোগাযোগ বাড়ান → ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক রাখুন।

6. স্কিল আপডেট করুন → নিয়মিত নতুন কিছু শিখুন।

👉 ধারাবাহিকভাবে শিখে এবং কাজ করে গেলে ফ্রিল্যান্সিং থেকে একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব।

04/10/2025

মানসিকভাবে শক্তিশালী হতে চাইলে এই অভ্যাসগুলো গড়ে তুলুন।

04/10/2025
নিজের সেরা অবস্থায় পৌঁছানো সহজ কিছু নয়।অনেকেই ভাবে এটা শক্তিশালী আর সুন্দর একটা অনুভূতি হবে, কিন্তু আসল সত্য হলো—এটা অনে...
03/10/2025

নিজের সেরা অবস্থায় পৌঁছানো সহজ কিছু নয়।

অনেকেই ভাবে এটা শক্তিশালী আর সুন্দর একটা অনুভূতি হবে, কিন্তু আসল সত্য হলো—এটা অনেক কষ্টের।

👉 নিজের পুরনো অভ্যাস, স্বভাব আর সীমাবদ্ধতাকে ভাঙতে হবে।
👉 অনেক সময় মনে হবে আপনি হারিয়ে গেছেন।
👉 কখনও মনে হবে সবকিছু খুব কঠিন, কখনও আবার হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে।

এটা একটা যুদ্ধ—নিজের পুরনো সত্তার সাথে। হ্যাঁ, এটা কষ্টের, ভয়ের, এমনকি রূঢ়ও বটে। কিন্তু ঠিক এই লড়াইয়ের অপর পাশেই অপেক্ষা করছে নতুন “আপনি।”

✨ পুরনো আপনাকে হারালেই জন্ম নেবে আসল, সেরা আপনি।

মানুষ কেন বড় কিছু করতে পারে না—এটার আসল কারণ খুব সোজা।আমাদের মাথায় প্রতিদিন অনেক নতুন আইডিয়া আসে। মনে হয়, “এটা করলে দারু...
03/10/2025

মানুষ কেন বড় কিছু করতে পারে না—এটার আসল কারণ খুব সোজা।

আমাদের মাথায় প্রতিদিন অনেক নতুন আইডিয়া আসে। মনে হয়, “এটা করলে দারুণ হবে।” কিন্তু বাস্তবে কিছুই হয় না। কেন? কারণ শুধু আইডিয়া থাকলে হবে না, কাজ করতে হবে।
Ex*****on সবসময় Ideas-এর চেয়ে বড়।

বেশিরভাগ মানুষের ভুল

তারা শুরু করতেই ভয় পায়।

ভাবে, “আরেকটু পারফেক্ট হলে শুরু করবো।”

বারবার শুধু ভাবনায় আটকে থাকে, কাজ করে না।

যারা সফল হয়, তারা কী করে?
“Start before you’re ready” – তারা অপেক্ষা করে না, শুরু করে ফেলে।

“Learn on the go” – পারফেকশন খোঁজে না, বরং কাজ করতে করতে শিখে।

“Fail Fast, Learn Faster” – ভুল করে, দ্রুত শেখে আর এগিয়ে যায়।

সহজ করে বললে:
আপনার ভিশন যত বড়ই হোক না কেন, যদি কাজ না করেন, সবই ব্যর্থ।
যারা সফল, তারা ভয়ের মাঝেই শুরু করে, ভুল করে শিখে, আর এগিয়ে যায়।

03/10/2025

আস্থা হারাবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন।
জীবন সবসময়ই মসৃণ পথে চলে না। কখনও পথে কাঁটা থাকে, কখনও ঝড়-তুফান এসে দাঁড়ায় সামনে। তখন মনে হয়, সব শেষ হয়ে গেছে, আর এগোনো সম্ভব নয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্রয়োজন নিজের উপর বিশ্বাস রাখার।

মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজের উপর আস্থা। পৃথিবীর ইতিহাসে যত বড় অর্জন, তার সবকটি শুরু হয়েছিল একটি বিশ্বাস থেকে—“আমি পারব।” আপনি যতবার নিজেকে বলবেন “আমি পারব”, ততবার আপনার মনের ভেতরে নতুন এক শক্তি জন্ম নেবে। এই শক্তিই আপনাকে এগিয়ে নিয়ে যাবে, বাধা ভেঙে পথ তৈরি করবে।
আস্থা হারালে আপনি শুরু করার আগেই হেরে যাবেন। কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখলে, প্রতিকূল অবস্থাও আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে। হোঁচট খাবেন, কিন্তু পড়েই থাকবেন না; বারবার উঠে দাঁড়াবেন। কারণ, জেতার আগ পর্যন্ত খেলা শেষ হয় না।

তাই যত কষ্টই আসুক, যত বাধাই দাঁড়াক—মনে রাখবেন, আস্থা হারাবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন। একদিন আপনার স্বপ্ন সত্যি হবেই, শুধু আপনি চেষ্টা চালিয়ে যান। আপনার ভেতরের সেই শক্তিটিই আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে।

Copied

Address

DHAKA
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when MST. KONA AKTER posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share