20/12/2023
👉ফেসবুক বিজ্ঞাপন কি?
ফেসবুক বিজ্ঞাপনগুলি টাকা ব্যয় করে ফেসবুকে ব্যাবসার প্রচারণা চালাতে ব্যবহার করা হয়। ফেসবুকের এডের বার্তাগুলি আপনার নিজের মতো করে লিখে আপনি নিজের পণ্যের প্রচারণা চালাতে পারবেন। ফেসবুকে এডের মাধ্যমে আপনি অসংখ্য ভোক্তার কাছে আপনার পণ্যের সুবিধাগুলো দারুণভাবে তুলে ধরতে পারবেন।
👉👉ব্যবসায় ফেসবুক বিজ্ঞাপন এর গুরুত্ব ও সুবিধাঃ
ফেসবুকের বিজ্ঞাপন মূলত লাইক/রিচ বাড়ানোর জন্য হলেও প্রকৃতপক্ষে এর পেছনে রয়েছে সঠিক গ্রাহকের কাছে পণ্যের বিজ্ঞাপনকে পৌঁছে দেওয়া। ইচ্ছে মতো যেকোনো নির্দিষ্ট দেশে এই এড চালানো যায় বলে খুব সহজে আপনি টার্গেটেড গ্রাহক খুঁজে পেতে পারেন।