আমঝুম কৃষি বিপনন কেন্দ্র যশোর/Amjhum Agricultural Marketing Center,Jashore

  • Home
  • Bangladesh
  • Jessore
  • আমঝুম কৃষি বিপনন কেন্দ্র যশোর/Amjhum Agricultural Marketing Center,Jashore

আমঝুম কৃষি বিপনন কেন্দ্র যশোর/Amjhum Agricultural Marketing Center,Jashore গাছ উৎপাদন, সংরক্ষণ এবং বিক্রয় প্রতিষ্ঠান। যে কোন প্রকার দেশী-বিদেশী গাছ , আমরা সরবরাহ করে থাকি।

Puratan Kashba Mission Para, Sahid Moshiur rahman Sarak,Jashore

বজ্রপাত হতে নিজেদের নিরাপদ রাখতে করণীয় :১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ কর...
05/05/2025

বজ্রপাত হতে নিজেদের নিরাপদ রাখতে করণীয় :
১. বজ্রপাতের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
২. প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন।
৩. খোলাস্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে দূরে সরে যান।
৪. কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান।
৫. খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে চার মিটার দূরে থাকতে হবে।
৬. ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূতত্বে থাকতে হবে।
৭. ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
৮. বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকে মতো করেই চিকিৎসা দিতে হবে।
৯. এপ্রিল-জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা গেলে ঘরে অবস্থান করুন।
১০. যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
১১. বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।
১২. ঘন-কালো মেঘ দেখা গেলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে পারেন।
১৩. উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।
১৪. বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন।
১৫. বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ বা উঁচু স্থানে থাকবেন না।
১৬. কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন।
১৭. বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন।
১৮. বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন।
১৯. বজ্রপাতের সময় গাড়ির মধ্যে অবস্থান করলে, গাড়ির থাতব অংশের সঙ্গে শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
২০. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন।

পোষ্টটি শেয়ার করে সকলকে সতর্ক করি এবং নিজে সতর্ক থাকি।

তারাঝরাঅন্যান্য ও আঞ্চলিক নাম : অ্যারোমেটিক জুঁই, এরোমেটিক জুঁইCommon Name : Fragrant virgin's bower, fragrant clematis,...
05/07/2024

তারাঝরা
অন্যান্য ও আঞ্চলিক নাম : অ্যারোমেটিক জুঁই, এরোমেটিক জুঁই
Common Name : Fragrant virgin's bower, fragrant clematis, sweet-scented virgin's bower, Indian Traveller's Joy
Scientific Name : Clematis flammula / Clematis gouriana

বিদেশী গাছ বলে এদের বাংলা কোনো নাম ছিলো না। রবীন্দ্রনাথ ঠাকুর তার “সম্ভাষণ” কবিতায় এই ফুলের নাম দিয়ে ছিলেন “তারাঝরা”। কিন্তু আমাদের দেশের নার্সারী লোকেরা তারাঝরা নামের হদিস না জানার কারণে নিজেদের মতো করে এর নাম দিয়েছে “অ্যারোমেটিক জুঁই”। অ্যারোমেটিক জুঁই নামের সাথে জুঁই শব্দটি থাকলেও বাস্তবে আসল জুঁই এর সাথে এর কোনো সম্পর্ক নেই। তারাঝরা ঝরে গিয়ে এখন অ্যারোমেটিক জুঁই নামটাই সবার কাছে পরিচিতি পেয়েছিলো। তবে ইদানিং তারাঝরা নামটার প্রসার ঘটছে।

স্বল্পমূল্য গাছ সরবরাহের মাধ্যমে সবুজকে ছড়ানো আমাদের লক্ষ।
22/06/2024

স্বল্পমূল্য গাছ সরবরাহের মাধ্যমে সবুজকে ছড়ানো আমাদের লক্ষ।

বিশ্ব পরিবেশ দিবসে আমাদের অঙ্গিকার হোক-  গাছ রোপন করি, সবুজ পৃথিবী গড়ি।
05/06/2024

বিশ্ব পরিবেশ দিবসে আমাদের অঙ্গিকার হোক- গাছ রোপন করি, সবুজ পৃথিবী গড়ি।

কাঠগোলাপ ১ ফিট গাছ প্রতিটি ১৫০ টাকা ( কালার বলতে পারবোনা তবে ২৫-৩০ টি কালার আছে)।করোসল দেড়ফিট সাইজ কলম গাছ ২৫০ টাকা।যোগা...
24/05/2024

কাঠগোলাপ ১ ফিট গাছ প্রতিটি ১৫০ টাকা ( কালার বলতে পারবোনা তবে ২৫-৩০ টি কালার আছে)।
করোসল দেড়ফিট সাইজ কলম গাছ ২৫০ টাকা।

যোগাযোগ: তুষার চক্রবর্তী
শিমুলিয়া, ঝিকরগাছা, যশোর।
01816912813

Soursop (Annona muricata)Other common names: Guanabana, Prickly Custard Apple, Durian Belanda, Graviola, Durian Europa, ...
24/05/2024

Soursop (Annona muricata)
Other common names: Guanabana, Prickly Custard Apple, Durian Belanda, Graviola, Durian Europa, Durian Makkah, Durian Benggala.
Soursop trees are an uncommon crop that can occasionally be found in edible gardens in Singapore. The fruits are typically eaten raw and are a popular addition to juices and desserts.
As a perennial tree, it is found in edible gardens, permaculture gardens, and low maintenance beds.

গাছরোপনের কিছু পরামর্শ দেওয়া হলো যদি কাজে লাগে:যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাতে ইচ্ছুক তাদের জুন শেষ সপ্তাহ অব্দি অপে...
27/04/2024

গাছরোপনের কিছু পরামর্শ দেওয়া হলো যদি কাজে লাগে:
যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাতে ইচ্ছুক তাদের জুন শেষ সপ্তাহ অব্দি অপেক্ষা করতে অনুরোধ করছি কারন এখন গাছ টিকানোটা কঠিন হবে। গাছ লাগালেন, কিন্তু গাছ বাঁচলো না তাহলে কি লাভ হবে বলুন?
এছাড়া পরিকল্পনা করে গাছ লাগাবেন।
ধরেন এমন গাছ রাস্তার পাশে লাগালেন যাদের শাখা প্রশাখা অনেক হয়। এমন গাছ লাগালে দেখা যাবে যানবাহন চলাচলে সমস্যা হবে এবং মানুষের বিপদের কারন হবে।

ঘরের ভেতরে: স্নেক প্ল্যান্ট, জেডজেড প্ল্যান্ট, পিচলিলি, লাকী ব্যাম্ব, মানি প্ল্যান্ট ইত্যাদি।

খোলা স্থানে: মেহগনি, সেগুন, তাল, খেজুর, পকাশ, কৃষ্ণচূড়া, বিলম্বী, অর্জুন, রেইনট্রি, বহেরা, হরিতকি, শিমুল, গাব,বট, জগডুমুর ইত্যাদি।

রাস্তার পাশে নির্দিষ্ট দূরত্বে : নিম, জারুল, কদম, সোনালু,তাল, খেজুর, কাঞ্চন, পাম জাতীয় গাছ, পলাশ, অর্জুন ইত্যাদি।

ফুটপাথ: ফ্রুশ, দেবদারু(উইপিং), মালতি, কামিনী, গন্ধরাজ, রঙ্গন, ডাম্বিয়া, নার্গিস, কাঞ্চন, নাগচাপা ইত্যাদি।

রাস্তার ডিভাইডারে : জবা, টগর, কামিনী, রাধাচূড়া, দেবদারু, তুলসী, কালমেঘ, বেলী, নার্গিস, করবী, ইত্যাদি।

পার্ক, স্কুল/ কলেজ: কদম, কাঞ্চন, কাঠগোলাপ,বকুল, বটগাছ, কামিনী, কনক চাঁপা, শিউলি, অশোক, অর্জুন, তমাল, ডাম্বিয়া, নাগচাপা ইত্যাদি।
শিক্ষা প্রতিষ্ঠানে সে সাথে আম, কাঠাল, জাম, জামরুল, জাম্বুরা, লিচু, বেল সহ বিভিন্ন ফলজ গাছও রোপন করা যেতে পারে।

বাড়ির আঙ্গিনা: ফলজ, বনজ ও ঔষধি সম্বনয়ে হওয়াটা ভাল তবে জায়গা না থাকলে ছাদ বাগানে বিভিন্ন ফুল ও ফলের গাছ রোপন করা যেতে পারে।

হাওড় এলাকা ও জলাশয়ের কাছাকাছি:
শিমুল, ছাতিম, পিটালি, বেত, মূর্তা, নারকেল, তাল, মান্দার, জারুল, হিজল, কদম ইত্যাদি।

আসুন সকলে নিজ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একসাথে একটি সবুজ বাংলাদেশ গড়ি।

পৌছে গেছে মে বলের ভাল্ব।
27/04/2024

পৌছে গেছে মে বলের ভাল্ব।

নতুন কিছু গাছ পাঠিয়ে দিলাম
23/04/2024

নতুন কিছু গাছ পাঠিয়ে দিলাম

গাছ পৌছে গেছে
23/04/2024

গাছ পৌছে গেছে

এটা দেখে ভাললাগছে যে, মানুষ দেরীতে হলেও গাছের প্রয়োজন উপলব্ধি করতে পারছে। যদিও আমরা জেয়ারে চলি,  তাই অনুরোধ হুজুকে এখন ...
21/04/2024

এটা দেখে ভাললাগছে যে, মানুষ দেরীতে হলেও গাছের প্রয়োজন উপলব্ধি করতে পারছে। যদিও আমরা জেয়ারে চলি, তাই অনুরোধ হুজুকে এখন গাছ রোপন করবেন না, তাতে গাছ টিকে থাকার হার কমে যাবে। জুন- জুলাই হতে শুরু করুন।
আমার আরেকটি অনুরোধ, গরম একটু কমলে আবার এ উপলব্ধিকে মাটি চাপা দিবেন না বরং সামনের দিনগুলি মোকাবেলার প্রস্তুতি নিন।
পরপর ৩ বছর দেশের অর্ধেক মানুষও যদি ১ টি করে বহুবর্ষজীবী গাছ স্থায়ীভাবে রোপন করি, তবে ৫-৭ বছর পর হতে এর সুফল আমরা অনুভব করবো।
আসুন আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সকলে -
গাছ রোপন করি, সবুজ বাংলাদেশ গড়ি।

Address

Parish Road , Jashore
Jessore
7400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801816912813

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমঝুম কৃষি বিপনন কেন্দ্র যশোর/Amjhum Agricultural Marketing Center,Jashore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমঝুম কৃষি বিপনন কেন্দ্র যশোর/Amjhum Agricultural Marketing Center,Jashore:

Share