10/03/2026
শাকসবজি যত বেশি খাওয়া যাবে, তত বেশি সুস্থ থাকা যাবে, এটা সত্য কথা নহে! প্রকৃতিতে শাকসবজি তৈরি হয়েছে মূলত গরু, ছাগল, ভেড়া, মহিষের মতো তৃণভোজী প্রাণীদের জন্য! মানুষের জন্য না!
প্রকৃতির স্বাভাবিক খাদ্যচক্র হলো: শাকসবজি → প্রাণী → মানুষ!
যেকোনো খাবার খাওয়ারই ভুল ও সঠিক নিয়ম থাকে। শাকসবজির ক্ষেত্রে সরাসরি শাকসবজি খাওয়াটা হলো ভুল!
শাকসবজি খাওয়ার সঠিক পদ্ধতি হলো গরু-ছাগল-ভেড়াকে শাকসবজি খাওয়ান তারপর ঐ শাকসবজি খাওয়া প্রাণীর মাংস ও চর্বি খান!
গরু-ছাগলের একাধিক পাকস্থলী আছে, যেখানে লক্ষ কোটি জীবাণু কাজ করে সারাক্ষণ। এই জীবাণুদের দ্বারা ফারমেন্টেশনের মাধ্যমেই শাকসবজির ভেতরের পুষ্টি এমন এক রূপ নেয়, যেটা মানুষের শরীর সহজে গ্রহণ করতে পারে!
মানুষ কিন্তু এই রকম কোনো ফারমেন্টেশন সিস্টেম পায়নি। মানুষের একটাই পাকস্থলী, যার হজমক্ষমতা সীমিত। তাই উদ্ভিজ্জ খাবারের অনেক পুষ্টি মানুষের শরীরে ঠিকমতো কনভার্ট বা শোষিতই হয় না। এজন্যই মানুষ সরাসরি শাকসবজি বেশি খেলে অনেক সময় হজমের চাপ বাড়ে, পেট ফাঁপে, পুষ্টি শোষণ কমে!
গরু-ছাগলদের শরীর এমনভাবে ডিজাইন করা যে, তারা ঘাস, পাতা, শাকসবজির শক্ত ফাইবার ভেঙে ফেলে, ফারমেন্ট করে, অ্যান্টি-নিউট্রিয়েন্ট নিষ্ক্রিয় করে, আর সেই উদ্ভিজ্জ উপাদানকে মানুষের জন্য সেরামানের প্রোটিন, চর্বি, কোলাজেন ও সহজপাচ্য পুষ্টিতে রূপান্তর করে!
কোলাজেনসমৃদ্ধ খাবার খেলে আপনার ত্বক, চুল, হাড় সুন্দর-সুস্থ থাকবে।
কোলাজেন ত্বক, হাড়, পেশি, চুল, নখ, চোখ, রক্তনালী, জয়েন্ট এ সবকিছুর জন্য কাঠামো তৈরি করে! যদি কোলাজেন না থাকে, তাহলে হাড় ভঙ্গুর হয়ে যাবে!
কোলাজেন তৈরির জন্য শরীরের দরকার হয় নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড (বিশেষ করে glycine, proline, hydroxyproline)। এই অ্যামিনো অ্যাসিডগুলো সবচেয়ে বেশি ও সরাসরি পাওয়া যায় গরু-ছাগলের হাড়ের ঝোল (bone broth), চামড়া, টেন্ডন, কার্টিলেজ, জেলাটিন, মাংস ও চর্বিতে!
গরু, ছাগল, ভেড়া, মহিষ উদ্ভিজ্জ খাবার খেয়েই কোলাজেন তৈরি করে।
কিন্তু মানুষ তাদের মতো করে পারে না!
কারণ ঘাসভোজী প্রাণীর আছে একাধিক পাকস্থলী, কোটি কোটি বিশেষ ব্যাকটেরিয়া ও সেলুলোজ ভাঙার এনজাইম সিস্টেম। এই ব্যাকটেরিয়াগুলো ঘাস-পাতার প্রোটিন ও নাইট্রোজেন থেকে নিজেরাই glycine ও proline-এর মতো কোলাজেন-নির্মাণকারী অ্যামিনো অ্যাসিড বানায়। পরে সেই ব্যাকটেরিয়াল প্রোটিনই প্রাণীর শরীর শোষণ করে কোলাজেন বানায়।
মানুষের একটাই পাকস্থলী, গাট ব্যাকটেরিয়া সীমিত, ফারমেন্টেশন সময় খুব অল্প, সেলুলোজ ভাঙার এনজাইম নেই! ফলে মানুষ উদ্ভিজ্জ খাবার খেয়ে কোলাজেনের মূল কাঁচামাল (glycine, proline, hydroxyproline) পর্যাপ্ত পায় না!
এজন্যই শাকসবজি আগে গরু, ছাগল, ভেড়া, মহিষ খাবে, তাদের শরীর সেই শাকসবজিকে মানুষের উপযোগী পুষ্টিতে রূপান্তর করবে, তারপর মানুষ সেই প্রাণীর মাংস ও চর্বি খাবে। এই চক্রেই শাকসবজির পুষ্টি সবচেয়ে নিরাপদ, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বায়োঅ্যাভেইলেবল হয়ে মানুষের শরীরে পৌঁছায়!
প্রকৃতিতে শাকসবজি মূলত সূর্যের আলো, মাটি আর পানির শক্তিকে ধরে রাখে, কিন্তু সেই শক্তি মানুষের শরীর সরাসরি পুরোটা ব্যবহার করতে পারে না। আমরা শাকসবজি খাই ঠিকই, কিন্তু তার ভেতরের অনেক পুষ্টি বেকার বেরিয়ে যায়।
এখানেই গরু, ছাগল, ভেড়া বা মহিষের ভূমিকা আসে। তারা শাকসবজি, ঘাস, পাতা খায় আর সেগুলোকে রূপান্তর করে মাংস, চর্বি, দুধের মতো ঘন ও শক্তিশালী পুষ্টিতে। যখন মানুষ সেই প্রাণীর মাংস ও চর্বি খায়, তখন সে আসলে শাকসবজিরই সারাংশ খায়, কিন্তু অনেক বেশি বায়োএভেইলেবল আকারে। এতে শরীর কম পরিশ্রমে বেশি পুষ্টি পায়, রক্তে দ্রুত ব্যবহারযোগ্য শক্তি আসে, হরমোনাল সিস্টেম স্থিতিশীল থাকে।
এ কারণে ঐতিহ্যবাহী সমাজগুলোতে শাকসবজি কখনোই খাবারের মূল উৎস ছিল না। শাকপাতা ছিল সহায়ক, আর প্রাণিজ খাবার ছিল প্রধান!