Sonali Television o.1

  • Home
  • Sonali Television o.1

Sonali Television o.1 দেশের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, ভাইরাল আপডেট ও জনসচেতনতামূলক তথ্য সবার আগে।

যে কোনো সময় তথ্য দিতে যোগাযোগ করুন
মোবাইল নম্বর -01773046901

রাজাপুরে কিশোর গ্যাংয়ের নৃশংস হামলায় রক্তাক্ত বৃদ্ধ, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগরাজাপুর সাংবাদিক ক্লাব, ঝালকাঠি:ঝালকাঠির র...
07/06/2026

রাজাপুরে কিশোর গ্যাংয়ের নৃশংস হামলায় রক্তাক্ত বৃদ্ধ, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রাজাপুর সাংবাদিক ক্লাব, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম ফুলহার গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন মৃত আঃ বারেক হাওলাদারের ছেলে মোঃ আউয়াল হাওলাদার (৫৫)। হামলার সময় তাকে মারাত্মকভাবে আহত করার পাশাপাশি তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে একদল কিশোর গ্যাং সদস্য আউয়াল হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায়। বয়সের ভারে ন্যুব্জ এই ব্যক্তির ওপর নির্মম আঘাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা এ সময় তার কাছে থাকা নগদ অর্থও ছিনিয়ে নেয়।

রক্তাক্ত ও অসহায় অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা কিশোর গ্যাংয়ের এমন বেপরোয়া কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন। ভুক্তভোগীর পরিবার হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

এলাকাবাসীর প্রশ্ন— একজন বৃদ্ধ মানুষও যদি কিশোর গ্যাংয়ের হামলা ও ছিনতাই থেকে নিরাপদ না হন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

05/06/2026
04/06/2026

বিএসএফ ও ভারতীয় কর্তৃপক্ষের ‘পুশইন’ নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার

যশোরের বেনাপোল সীমান্তে বেশ কিছু নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২ জুন মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, সীমান্তে অবৈধভাবে নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশে ঠেলে দেয়ার ভারতীয় নীতি অত্যন্ত নিন্দনীয়। নাগরিকদের পরিচয় শনাক্তপূর্বক কূটনৈতিক চ্যানেলে সমস্যার সমাধান না করে ভারতের ‘পুশইন’ নীতি অগ্রহণযোগ্য, যা সীমান্তকে অস্থিতিশীল, নিরাপত্তাহীন ও উদ্বেগপূর্ণ করে তুলেছে। আমি বিএসএফ ও ভারতীয় কর্তৃপক্ষের এমন নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

গোলাম পরওয়ার বলেন, গত ৩১ মে রোববার দিনগত রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর খড়ের মাঠ সীমান্ত এলাকায় পুশইন -এর বিষয়ে বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে নারী ও শিশুসহ ৮ থেকে ১০ জন ভারতীয় নাগরিক ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় (জিরো লাইন) অবস্থান করছে। অবিলম্বে নাগরিকদের ফিরিয়ে নিতে এবং ভবিষ্যতে এমন পদক্ষেপ না নেয়ার জন্য আমি ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ দায়িত্বশীল ভূমিকা পালন করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। কূটনৈতিক চ্যানেলে ভারতীয় বাহিনীর ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদ না করা এবং বাংলাদেশের বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্রনীতিরও নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে যে-কোনো ধরনের সীমান্ত অপরাধ রোধ ও নাগরিকদের নিরাপত্তা বিধানে আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের সমস্যা সমাধানে সরকারকে অভ্যন্তরীণ ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

অনেক গুপ্ত-চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি...
03/06/2026

অনেক গুপ্ত-চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে কুমিল্লার বরুড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।ম...
01/06/2026

জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে কুমিল্লার বরুড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম -এর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে কুমিল্লার বরুড়া ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর উদ্যোগে মানবিক ও জনকল্যাণমূলক এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় ১৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম উপজেলার প্রায় ৬ হাজার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া ক্যাম্পে ৫০ জনেরও বেশি শিশুর সুন্নাতে খাৎনা সম্পন্ন করা হয়।
একই দিনে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

ঈদ ঘিরে মাননীয় প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগে জবাবদিহিতা নিশ্চিত হয়েছে এবং জনগণের আকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন ঘটেছে।...
01/06/2026

ঈদ ঘিরে মাননীয় প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগে জবাবদিহিতা নিশ্চিত হয়েছে এবং জনগণের আকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন ঘটেছে।

-মাহ্দী আমিন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস কনফারেন্সে

কুমিল্লা সদরে চার হাজার পিস ইয়াবাসহ মো. মোস্তাক (৫০) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। গত রোববার (৩১ মে) রাতে উপজেল...
01/06/2026

কুমিল্লা সদরে চার হাজার পিস ইয়াবাসহ মো. মোস্তাক (৫০) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। গত রোববার (৩১ মে) রাতে উপজেলার সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া মোস্তাক মিয়া পাঁচথুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বে আছেন।

Address

Rajapur
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonali Television o.1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share