CPH IT Solution - Website Design & Development

  • Home
  • CPH IT Solution - Website Design & Development

CPH IT Solution - Website Design & Development CPH IT Solution is one of the best IT services companies today in Bangladesh.

We are a team of dedicated developers working 24/7 in shifts to give you the best service that we can.

[ওয়ার্ডপ্রেস এর ক্যাষ (Cache) কিভাবে কাজ করে?]🟩 আমরা যখন কোনও ওয়েবসাইটে যাই, তখন কিছুদুর স্ক্রল করার পর আমাদের চোখের সাম...
19/09/2021

[ওয়ার্ডপ্রেস এর ক্যাষ (Cache) কিভাবে কাজ করে?]

🟩 আমরা যখন কোনও ওয়েবসাইটে যাই, তখন কিছুদুর স্ক্রল করার পর আমাদের চোখের সামনে ভেসে উঠে “এলাও এন্ড এক্সচেপট ক্যাষ(Cache)” যদি আমারা এলাও করি তাহলে দেখা যায় আমরা খুব সহজে ঐ ওয়েবসাইটি ব্যাবহার করতে পারি আর কোনও সমস্যা হয় না। এখন কথা হচ্ছে তাহলে এই ক্যাষ(Cache)বলতে কি বুঝায়? এবং কিভাবে কাজ করে ?

‎🟩 মুলত ক্যাষ (Cache) বলতে সাধারনত যে ওয়েবসাইটি আপনি ব্রাউজ করছেন ঐ ওয়েবসাইটের একটা স্ট্যাটিক ভার্সন নিজের চিপিউ তে সংরক্ষণ বুঝায়। বর্তমানে সব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই ক্যাষে করা হয়ে থাকে। ক্যাষে থাকার কারনে পিএইচপি স্ক্রিপ্টগুলো এড়িয়ে ওয়েবসাইটের গতি বাড়াতে সাহায্য করে। এছাড়াও ক্যাষ (Cache) এর কিছু সুবিধা রয়েছে। যেমন,

‎বিনামূল্যে ওয়েবসাইটের গতি বাড়ায়।
‎এর ফলে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন র‌্যাঙ্কিং উন্নত হয়।

ওয়ার্ডপ্রেস ক্যাষিং কীভাবে কাজ ?

🔷 শুরুতে, ক্লায়েন্ট-সার্ভার মডেলের উপর ভিত্তি করে দুটি প্রাথমিক ধরণের ক্যাষিং প্রোটোকল রয়েছে:‎

‎ক্লায়েন্ট-সাইড ক্যাষিং
‎সার্ভার-সাইড ক্যাষিং

‎🔷 ক্লায়েন্ট-সাইড ক্যাষিং:
‎একটি ওয়েবসাইটে প্রচুর স্ট্যাটিক ডেটা রয়েছে, যেমন ছবি, CSS ফাইল এবং JavaScript ফাইল। যে ব্রাউজারই আপনি ব্যাবহার করেন না কেনও, সব ব্রাউজারই এতটাই স্মার্ট যে যদি উপরের ফাইলগুলো একবার ডাউনলোড করা হয় তখন আর দ্বিতীয় বার সেটি ডাউনলোডের প্রয়োজন হয় না। এই ফাইল গুলো লোকাল ক্যাষ হিসেবে আপনার কম্পিউটারয়ের হার্ড-ড্রাইভ এ সেভ হয়ে থাকে। তাই মাঝে মাঝে আমাদের কিছু ক্যাষ ডিলিট করতে হয় কেনওনা এটি ভালই জায়গা দখল করে। প্রায় প্রত্যেক ব্রাউজার ক্যাষ সাপোর্ট এবং প্রত্যেক ওয়েবসাইট ক্যাষ ব্যাবহার করে আর এই প্রক্রিয়াটাকে ক্লায়েন্ট-সাইড ক্যাষিং বলে ।

‎🔷 সার্ভার-সাইড ক্যাষিং ‎:
ওয়ার্ডপ্রেস ক্যাষিং মুলত সব ধরনের ক্যাষিং প্রটোকলের অন্তর্ভুক্ত আর এটাই সার্ভার সাইড ক্যাষিং। এই ক্যাশিং এর মধ্যে অন্তর্ভুক্ত হলঃ

‎🔷 পেজ ক্যাষিং
- এটি মুলত HTML ফাইলগুলো সংরক্ষন করে এবং ওয়েবসাইটে প্রবেশ করলেই কাজ করে।
‎🔷 ডাটাবেস কোয়েরি ক্যাষিং
- এই ক্যাশিং‎ মুলত ডেটা সংরক্ষণ, আপডেট এবং নিখুতভাবে কাজ করতে সাহায্য করে।
‎🔷 অবজেক্ট ক্যাষিং
- এটা ইন্টারনাল ক্যাষিং‎ হিসেবে কাজ করে এবং এই ক্যাশিং‎ সিস্টেম প্লাগিন দিয়ে ডাটাবেস কলস কন্ট্রোল করা যায়।
‎🔷 অপকোড ক্যাষিং
- অপকোড ক্যাষিং রেকুয়েস্ট পাওয়া মাত্র কম্পাইল PHP কোড সেভ করে। অন্যভাবে বললে মুলত, অপকোড ক্যাশিং‎ PHP কম্পাইল কোডের অউটপুট ষ্টোর করে থাকে।

‎🟩 ওয়ার্ডপ্রেস এই চারটি প্রধান সার্ভার-সাইড ক্যাষিং প্রোটোকল নিয়োগ করে। মূলত এসব ক্যাষিং এর ফলে ওয়েবসাইট দ্রুত গতিতে চলে।‎

🟩 আশা করি উপরের লেখার মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, ওয়ার্ডপ্রেস এর ক্যাষ (Cache) কিভাবে কাজ করে। এর পরেও কোনো প্রকার সমস্যা বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই CPH IT Solution এ যোগাযোগ করুন। আমরা যেকোনো সমস্যার সমাধান দিতে যথাসাধ্য চেষ্টা করবো।

【 কয়েকটি ভাল হোস্টিং কোম্পানী 】🟩 আমরা অনেকেই এই কোভিড ১৯ এর সময়ে অনলাইন ব্যবসার দিকে ঝুকে পড়েছি। অনলাইন ব্যাবসার জন্য সব...
19/09/2021

【 কয়েকটি ভাল হোস্টিং কোম্পানী 】

🟩 আমরা অনেকেই এই কোভিড ১৯ এর সময়ে অনলাইন ব্যবসার দিকে ঝুকে পড়েছি। অনলাইন ব্যাবসার জন্য সবচেয়ে নিরাপদ মাধ্যম হচ্ছে একটি ওয়েবসাইট, হতে পারে সেটি ওয়ারডপ্রেসে নির্মিত, কিংবা লারাভেল কিংবা Wix এর মত প্লাটফর্ম বেজড। কেও নিজের ওয়েবসাইট তৈরী করার জন্য ডোমেইন কিনার পর যে জিনিসটা নাম আসে তা হলো ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং করার আগে ভালো করে বুঝতে হবে ওয়েব হোস্টিং কি এবং কেনও দরকার হয়। ওয়েব হোস্টিং হচ্ছে নিজের ওয়েবসাইটের ডাটা গুলো ইন্টারনেটের ওয়েব সার্ভারে কিছু জায়গা নিয়ে রাখার ব্যবস্থা যেটা সব সময় অন থাকবে এবং এই জন্য মাসিক অথবা বছরে হোস্টিং সার্ভিসের মূল্য দিতে হয়। হোস্টিং করার মূল উদ্দেশ্য হলো, যাতে পুরো বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অভান্ত ভাবে ওই ওয়েবসাইটে এক্সেস করা যায়। এবার আসি কিছু ভালো হোস্টিং কোম্পানির সার্ভিস নিয়ে। যারা এই হোস্টিংয়ের কাজ গুলো করে থাকে।

পর্যায়ক্রমে হোস্ট কোম্পানি, মূল্য/মাসে, ওয়েবসাইট এবং ডিস্ক স্পেস উল্লেখ করা হলো,

🔷 namecheap হোস্টিংএ পাচ্ছেন ১০ জিবি যা প্রযোজ্য হবে ১ টি ওয়েবসাইটের জন্য মাসে মাত্র ৩২৯.৭০ টাকা।
🔷 exonhost হোস্টিংএ পাচ্ছেন ২০ জিবি যা প্রযোজ্য হবে ১ টি ওয়েবসাইটের জন্য মাসে মাত্র ৭৯৬ টাকা।
🔷 Web host bd হোস্টিংএ পাচ্ছেন ২০ জিবি যা প্রযোজ্য হবে ১ টি ওয়েবসাইটের জন্য মাসে মাত্র ৫৮৩.৩৩ টাকা।
🔷 Cloudways হোস্টিংএ পাচ্ছেন ২৫ জিবি যা প্রযোজ্য হবে ১ টি ওয়েবসাইটের জন্য মাসে মাত্র ৮৪৯.৭০ টাকা।
🔷 Hostinger হোস্টিংএ পাচ্ছেন ৩০ জিবি যা প্রযোজ্য হবে ১টি ওয়েবসাইটের জন্য মাসে মাত্র ১১৮.১১ টাকা।
🔷 Bluehost হোস্টিংএ পাচ্ছেন ৫০ জিবি যা প্রযোজ্য হবে ১ টি ওয়েবসাইটের জন্য মাসে মাত্র ২৩৩.৬৭ টাকা।
🔷 DreamHost হোস্টিংএ পাচ্ছেন ৫০ জিবি যা প্রযোজ্য হবে ১টি ওয়েবসাইটের জন্য মাসে মাত্র ২২০.০৭ টাকা।
🔷 SiteGround হোস্টিংএ পাচ্ছেন ৫০ জিবি যা প্রযোজ্য হবে ১টি ওয়েবসাইটের জন্য মাসে মাত্র ৪২৪ টাকা।
🔷 GoDaddy হোস্টিংএ পাচ্ছেন ১০০ জিবি যা প্রযোজ্য হবে ১টি ওয়েবসাইটের জন্য মাসে মাত্র ২৫৪.০৬ টাকা।
🔷 A2 Hosting হোস্টিংএ পাচ্ছেন আনলিমিটেড জিবি যা প্রযোজ্য হবে ১ টি ওয়েবসাইটের জন্য মাসে মাত্র ১৬৯.০৯ টাকা।
🔷 GreenGeeks হোস্টিংএ পাচ্ছেন আনলিমিটেড জিবি যা প্রযোজ্য হবে ১টি ওয়েবসাইটের জন্য মাসে মাত্র ২১১.৫৮ টাকা।
🔷 InMotion Hosting হোস্টিংএ পাচ্ছেন আনলিমিটেড জিবি যা প্রযোজ্য হবে ২ টি ওয়েবসাইটের জন্য মাসে মাত্র ২১১.৫৮ টাকা।
🔷 Hostgator হোস্টিংএ পাচ্ছেন আনলিমিটেড জিবি যা প্রযোজ্য হবে ১ টি ওয়েবসাইটের জন্য মাসে মাত্র ২৩৩.৬৭ টাকা।

🟩 উপরের এই সব গুলো কোম্পানি ওয়েব হোস্টিং করে থাকে এবং সিকিউরিটি, পারফরম্যান্সের উপর ভিত্তি করে নিজস্ব মূল্য নির্ধারণ করেছে। ওয়েব হোস্টিং করার জন্য এই কোম্পানি গুলো নিজেদের সার্ভিস দিয়ে থাকে যাতে করে যে কেও তাদের থেকে হোস্টিং কিনতে পারে।

🟩 আশা করি উপরের লেখার মাধ্যমে আপনারা প্রশ্নের উত্তর পেয়েছেন। এর পরেও কোনো প্রকার সমস্যা বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই CPH IT Solution এ যোগাযোগ করুন। আমরা যেকোনো সমস্যার সমাধান দিতে যথাসাধ্য চেষ্টা করবো।

[ই-কমার্স ওয়েবসাইটের জন্য কোন প্রোগ্রামিং ভাষা কি ধরনের সুবিধা দিয়ে থাকে?]🟩 ই-কমার্স বলতে সাধারণত আমরা ব্যবসায়িক ওয়েবসাই...
16/09/2021

[ই-কমার্স ওয়েবসাইটের জন্য কোন প্রোগ্রামিং ভাষা কি ধরনের সুবিধা দিয়ে থাকে?]

🟩 ই-কমার্স বলতে সাধারণত আমরা ব্যবসায়িক ওয়েবসাইট বুঝে থাকি। যেখানে পণ্য ক্রয়-বিক্রয় হয়ে থাকে। একটা ই-কমার্স ওয়েবসাইট দাঁড় করানোর জন্য প্রয়োজন জাভা, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি সহ কয়েকধরণের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। এই প্রোগ্রামিং ভাষাগুলো অনেক প্রকারের সুযোগ সুবিধা দিয়ে থাকে। যেমনঃ

🔷 জাভা‎

• ‎জাভা সব থেকে বেশি ব্যবহৃত একটা প্রোগ্রামিং ভাষা।
• এটি সুবিধাজনক ইন্টারফেস তৈরিতে অত্যন্ত নির্ভরযোগ্য।
• এটিকে সার্ভার-সাইড ভাষা হিসেবে ব্যবহার করে বড় আকারের কাজ গুলো খুব সহজে করা যায়।

🔷 ‎জাভাস্ক্রিপ্ট‎

• জাভাস্ক্রিপ্টের গতিশীল ক্ষমতা এবং বহুমুখীপ্রতিভার জন্য জাভাস্ক্রিপ্ট ই-কমার্স সাইটগুলির জন্য সবচেয়ে জনপ্রিয়।
• এই ভাষার প্রধান বিশেষত্ব হ'ল এটি বেশিরভাগ ওয়েব ব্রাউজারে সাপোর্ট করে।
• জাভাস্ক্রিপ্ট ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড ই-কমার্স ডেভেলপমেন্ট উভয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।

🔷 পিএইচপি

• পিএইচপি একটি সাধারণ সার্ভার-সাইডার, সহজ-স্কেলেবল এবং সহজে শেখা ভাষা যা বিশ্বব্যাপী ইকমার্স ওয়েব ডেভেলপারদের দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
• পিএইচপি ব্যবহার করে অনেক উন্নত ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে । যেমনঃ ম্যাগেন্টো, অন্যতম বিখ্যাত শপিং প্ল্যাটফর্ম।‎

🔷 পাইথন‎

• বিশ্বব্যাপী দিন দিন ই-কমার্স ওয়েব ডেভেলপমেন্টের কাজে পাইথনের জনপ্রিয়তা বাড়ছে।
• কারণ এটি অন্যান্য ভাষার তুলনায় খুব সহজ এবং বহুমুখী।
• এই ভাষার দুইটি বৈশিষ্ট্য রয়েছে, সহজেই বুঝার সক্ষমতা এবং দক্ষতা।
• পাইথন একটি উচ্চ পর্যায়ের প্রোগ্রামিং ভাষা যা জটিল এবং বড় আকারের ইকমার্স ওয়েবসাইট তৈরিতে ব্যবহার করা যায়।‎

🔷 ডিজাঙ্গো‎

• ডিজাঙ্গো একটি পাইথন ফ্রেমওয়ার্ক।
• এই ফ্রেমওয়ার্কে খুব সহজে গোছানো ভাবে ই-কমার্সের ওয়েবসাইটের কাজ করা যায়।

🔷 ‎ক্যোয়ারী‎

• SQL (কাঠামোগত কোয়েরি) আসলে একই ভাষা।
• কোয়েরি প্রায় সব ই-কমার্স ওয়েবসাইটগুলির জন্য সেরা প্রোগ্রামিং ভাষা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। যা ডাটাবেস, বিশেষত ডাটাবেসগুলি ম্যানিপুলেট তৈরি এবং পুনরুদ্ধার করতে কাজে লাগে।
• এটি ই-কমার্সে সহায়ক কারণ এটি অনলাইন গ্রাহকের তথ্য বিশ্লেষণ এবং তা বুঝতে সাহায্য করে।‎

🟩 আশা করি উপরের লেখার মাধ্যমে আপনারা প্রশ্নের উত্তর পেয়েছেন, ই-কমার্স ওয়েবসাইটের জন্য কোন প্রোগ্রামিং ভাষা কি ধরনের সুবিধা দিয়ে থাকে। এর পরেও কোনো প্রকার সমস্যা বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই CPH IT Solution এ যোগাযোগ করুন। আমরা যেকোনো সমস্যার সমাধান দিতে যথাসাধ্য চেষ্টা করবো।

[ওয়েবসাইট ব্লকড্ URL কিভাবে ফেসবুকে আন-ব্লক করা যায়?]🟩 URL বলতে সাধারণত Uniform Resource Locator বা একটি ওয়েব এড্রেস বুঝ...
16/09/2021

[ওয়েবসাইট ব্লকড্ URL কিভাবে ফেসবুকে আন-ব্লক করা যায়?]

🟩 URL বলতে সাধারণত Uniform Resource Locator বা একটি ওয়েব এড্রেস বুঝায়। যা একটি ওয়েব রিসোর্সের রেফারেন্স হিসেবে কাজ করে। একটা লিঙ্ক যাতে ক্লিক করলে যেকোনো ওয়েবসাইট, ওয়েব পেজ, ব্লগ, গ্রুপ অথবা ভিডিওতে প্রবেশ করা যায়। তবে, বিভিন্ন কারনে ফেসবুকে URL লিঙ্ক শেয়ার করলে তা ফেসবুক প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়।

তাই আমাদের আগে জানা উচিত, কেন ফেসবুক URL ব্লক করে দেয়?

🔷 অনেক সময় আমরা কিছু লিঙ্ক আমাদের বন্ধু বা সবার সাথে শেয়ার করতে চাই । কিন্তু ফেসবুক আমাদের তা শেয়ার করতে দেয় না এবং কিছু ওয়ার্নিং দেখায় । এর পিছনে কয়েকটা কারণ থাকতে পারে।

১. ফেসবুক কমিউনিটি ‎‎স্ট্যান্ডার্ড‎‎ লঙ্ঘন করে।‎‎ উদাহরণস্বরূপ, আগ্নেয়াস্ত্র বিক্রি বা বিভ্রান্তিকর সামগ্রী শেয়ার করলে। এসব জিনিস শেয়ার করলে ঐ ইউজারের URL বা লিঙ্ক ব্লক হতে পারে।‎

‎২. ফেসবুকের বিভিন্ন অ্যালগরিদম রয়েছে।‎‎ সাধারণত, এই অ্যালগরিদমগুলো স্প্যাম এবং অন্যান্য ধরণের সামগ্রী ইউজারের URL বা লিঙ্ক এ খুঁজে পেলে সাথে সাথে ব্লক করে দিতে পারে।‎

‎৩. মনে করেন, আপনি কাউকে একটি লিঙ্ক শেয়ার করলেন। সে যদি ঐ লিঙ্কে প্রবেশ না করে উল্টো রিপোর্ট করে তাহলে ফেসবুক ঐ লিঙ্কটি ব্লক করে দিতে পারে।

৪. আপনি এমন কিছু শেয়ার করলেন যেটাতে ম্যালওয়্যার রয়েছে। এমন কিছু পেলেও ফেসবুক ঐ URL বা লিঙ্কটি ব্লক করে দিতে পারে।

এই জন্য এই বিষয়গুলো জানা থাকা জরুরি। যাতে কেউ এসব কাজ করা থেকে বিরত থাকতে পারেন।

🔷 তবে কেউ যদি বার বার URL ব্লক খেয়ে থাকেন এবং আর ফেসবুকে ওয়েবসাইট URL শেয়ার করার কারনে ব্লক খেতে চান না। তাহলে, নিচের এই কয়েকটি স্টেপ ফলো করলে ‎সমস্যা সমাধানের পাওয়া যেতে পারে এবং URL আন-ব্লক ও করতে পারবেন।

🔷 প্রথমে দেখতে হবে, আপনি যে লিঙ্কটি শেয়ার করতে চাচ্ছেন সেটিতে কোনও সমস্যা আছে কিনা? এটা দেখার জন্য sharing debugger tools ওয়েবসাইটে গিয়ে যে লিঙ্কটি ফেসবুকে দিতে চান সেটি পেস্ট করবেন। যদি কোনও ERROR মেসেজ পান তাহলে বুঝতে হবে এটি ফেসবুকে শেয়ার করলে ব্লক খেতে পারেন আর যদি কোন সমস্যা না থাকে তা হলে ফেসবুকে শেয়ার করতে পারবেন।
সুবিধার জন্য sharing debugger tools এর লিংকটি দেয়া হল: https://developers.facebook.com/tools/debug/

‎🔷 দ্বিতীয়ত উপরে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। বিশেষ করে উপরের চারটি পয়েন্ট।নাহলে ব্লক খেতে পারেন।

🔷 পরিশেষে কেউ যদি মনে করে এসব কারন ছাড়াই ফেসবুক তার বা তাদের URL ব্লক করে দিচ্ছে। তাহলে নিজের প্রোফাইলে সাইন ইন করে। ফেসবুক “Help & Support” অপশনে যেতে হবে। তারপর “Report a Problem” অপশনে গিয়ে “Something Went Wrong” এ ক্লিক করলে একটা বক্স থাকবে যেখানে সমস্যার কথা বিস্তারিত বললে ফেসবুক ২৪ ঘণ্টার মধ্যে ঠিক করে দেয়। এভাবে না হলে “Help & Support” অপশনে গিয়ে “Help Center” এ গিয়ে নিজের ব্লক হওয়ার সমস্যা উল্লেখ করলে অনেক সমাধান পাওয়া যেতে পারে।
Help Center এর লিঙ্কঃ https://www.facebook.com/help

🔷 উপরের এই কয়েকটা স্টেপ ফলো করলে খুব সহজে সঠিক উপায়ে ফেসবুকে ওয়েবসাইট URL ব্লক হওয়া থেকে বাঁচা যাবে এবং বার বার ব্লক খাওয়া থেকে আন-ব্লক ও করা যেতে পারে।

🟩 আশা করি উপরের লেখার মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, ওয়েবসাইট URL কিভাবে ফেসবুকে আন-ব্লক করা যায়। এর পরেও কোনো প্রকার সমস্যা বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই CPH IT Solution এ যোগাযোগ করুন। আমরা যেকোনো সমস্যার সমাধান দিতে যথাসাধ্য চেষ্টা করবো।

【 ওয়ার্ডপ্রেস এর ফ্রি SSL কতটুকু সিকিউর?】🟩 অনেকেরই প্রশ্ন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফ্রি SSL কতটুকু সিকিউরিটি দেয় বা এটি...
01/08/2021

【 ওয়ার্ডপ্রেস এর ফ্রি SSL কতটুকু সিকিউর?】

🟩 অনেকেরই প্রশ্ন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফ্রি SSL কতটুকু সিকিউরিটি দেয় বা এটি ব্যাবহার করা কি নিরাপদ কি না। একেক ওয়েবসাইটের জন্য এই প্রশ্নের উত্তর একেক রকম। আসুন জেনে নেই।

🔷 SSL বা Secure Sockets Layer হচ্ছে এমন একটি সিকিউরিটি প্রটোকল যা ওয়েব সার্ভার এবং ওয়েব ব্রাউজার এর মধ্যে এনক্রিপ্টেড লিংক তৈরী করে। অর্থাৎ যেকোনো ধরনের জরূরী তথ্য যেমন ক্রেডিট কার্ড এর তথ্য এনক্রিপ্টেড করে ফেলে এই প্রটোকল যাতে ওয়েবসাইটে এরকম তথ্য দেয়ার পর অন্য কেও এই তথ্য চুরি করতে না পারে। ফ্রি এবং পেইড দুটি প্রায় সেম লেভেল এর এনক্রিপশন দিয়ে থাকলেও ভেলিডেশন এর দিক থেকে অনেক পার্থক্য রয়েছে।

🔷 ফ্রি SSL শুধুমাত্র বেসিক লেভেল এর অথেন্টিকেশন দিয়ে থাকে যা Domain Validation বা DV Certificate. পেইড SSL এ থাকে Organization Validation বা OV Certificates এবং Extended Validation (EV) certificates.

🔷 এখন প্রশ্ন হলো কোন ওয়েবসাইটে কোন ধরনের SSL ব্যাবহার করা উচিত। যদি ছোট-খাটো ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইট হয় তাহলে ফ্রি SSL ব্যাবহার করলে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাবসার জন্য ওয়েবসাইটে যদি ফ্রি SSL ব্যাবহার করা হয় তাহলে অনেকটাই রিস্ক থেকে যায় ওয়েবসাইট এর মালিকের ভেলিডেশন এবং ভেরিফিকেশন এর। এছড়াও ফ্রি সার্টিফিকেট ৩০-৯০ দিন পরপর রিনিউ করাতে হয় কিন্তু পেইড SSL এ ১-২ বছর পরপর রিনিউ করা দরকার হয়। OV এবং EV Certificate ই বিজনেস ওয়েবসাইটের জন্য উপযুক্ত যা পেইড SSL এর মাধ্যমে পাওয়া যায়।

🟩 আশা করি উপরের লেখার মাধ্যমে আপনারা প্রশ্নের উত্তর পেয়েছেন। এর পরেও কোনো প্রকার সমস্যা বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই CPH IT Solution এ যোগাযোগ করুন। আমরা যেকোনো সমস্যার সমাধান দিতে যথাসাধ্য চেষ্টা করবো।

【সোস্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইটের জন্য কতটুকু কার্যকর】🟩 যারা অনলাইনের ব্যাবসা করেন তাদের প্রায় সবার ই ওয়েবসাইট রয়েছে।...
01/08/2021

【সোস্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইটের জন্য কতটুকু কার্যকর】

🟩 যারা অনলাইনের ব্যাবসা করেন তাদের প্রায় সবার ই ওয়েবসাইট রয়েছে। তাদের অনেকের ই প্রশ্ন যে সোস্যাল মিডিয়া তে মার্কেটিং করে ওয়েবসাইটের কতটুকু উপকার হচ্ছে।

🟩 সোস্যাল মিডিয়া ইন্টারনেট এর একটি বড় অংশ জুড়ে রয়েছে। এখানে মার্কেটিং এর মাধ্যমেই অনেক বেশি কার্যকারিতা পাওয়া সম্ভব। আসুন জেনে নেই সোস্যাল মিডিয়া মার্কেটিং এর কিছু কার্যকারিতা সম্পর্কে।

🔷 ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি- সোস্যাল মিডিয়া তে ওয়েবসাইটের কন্টেন্ট দেয়ার মাধ্যমে ওয়েবসাইটে আসার একটি উদ্দেশ্য দেয়া সম্ভব সকলকে এতে ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি পায়।

🔷 SEO র‍্যাংকিং বৃদ্ধি- সোস্যাল মিডিয়া SEO র‍্যাংকিং অনেক বড় প্রভাব ফেলে থাকে।
ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি- ওয়েবসাইট বা ব্যাবসার দৃশ্যমানতা বৃদ্ধি করার মাধ্যমে ব্র্যান্ড এর জনপ্রিয়তা বৃদ্ধি করা সম্ভব।

🔷 সাশ্রয়ী- প্রায় সকল সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই অ্যাকাউন্ট খোলা যায় ফ্রি তে। পেইড আড দিলেও খুবই কম খরচে অ্যাড দিয়ে আউটকাম সম্পর্কে ভাল ধারনা পাওয়া যায়।

🔷 ব্র্যান্ড এর আনুগত্য উন্নত- সোস্যাল মিডিয়া তে ব্যাবসার উপস্তিতি থাকলে কাস্টমার এর খুজে পেতে এবং কন্ট্যাক্ট এ থাকতে সুবিধা হয় যার ফলে অনুগত কাস্টমার আরো সিকিউরড্‌ ফিল করে।

🔷 কাস্টমার এর সন্তুষ্টি- সোস্যাল মিডিয়ার মাধ্যমে কাস্টমারের চাহিদা সম্পর্কে জানা ও সেগুলো পূরন করা খুবই সহজ হয় এবং মেসেজিং এর মাধ্যমে সব কিছু পরিষ্কার করে নেয়া যায় এতে কাস্টমার কে ভাল সার্ভিস দেয়া যায়।

🟩 এছাড়াও ছোট বড় অনেক কারনেই সোস্যাল মিডিয়া ওয়েবসাইটের জন্য অনেক কার্যকর। এর পরেও কোনো প্রকার সমস্যা বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই CPH IT Solution এ যোগাযোগ করুন।

【 ভাল একটি ওয়েবসাইটের বৈশিষ্ট কি কি হওয়া উচিত?】🟩 আমরা প্রায় সবসময় ই কোনো না কোনো ওয়েবসাইট ব্যাবহার করে থাকি। আবার অনেকের...
01/08/2021

【 ভাল একটি ওয়েবসাইটের বৈশিষ্ট কি কি হওয়া উচিত?】

🟩 আমরা প্রায় সবসময় ই কোনো না কোনো ওয়েবসাইট ব্যাবহার করে থাকি। আবার অনেকেরই নিজস্ব ওয়েবসাইট রয়েছে। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে একটি সুন্দর ওয়েবসাইট কিভাবে বানাবো অথবা কোনো ওয়েবসাইট বানানোর আগে কিভাবে বুঝবো এটি ভাল হবে নাকি। আসুন ভাল একটি ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট সম্পর্কে জেনে নেই।

🔷 প্রথমেই খেয়াল রাখতে হবে ওয়েবসাইটটিতে যাতে ডিজাইন এবং সব কিছু ফাংশনাল থাকে
🔷 ওয়েবসাইট ব্যাবহারে যেনো কোনো প্রকার জটিলতা না থাকে
🔷 ওয়েবসাইট যেনো সব ধরনের ডিভাইসে চলে অর্থাৎ রিস্পন্সিভ ওয়েবসাইট হয়
🔷 ওয়েবসাইটের লোডিং স্পিড যেনো স্লো না হয় খেয়াল রাখতে হবে
🔷 ওয়েবসাইটের কোড গুলো যেনো সাজানো গোছানো থাকে যাতে সহজেই ট্রাবলশুটিং করা যায়
🔷 ওয়েবসাইটের কন্টেন্ট যেনো ফ্রেশ এবং ইউনিক হয়, কপিরাইটেড কন্টেন্ট ওয়েবসাইটের মান খারাপ করে
🔷 যোগাযোগের মাধ্যম যেনো সহজলভ্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে
🔷 যেকোনো ধরনের ইউজার যেনো ওয়েবসাইট থেকে তথ্য খুব সহজেই পায় সেদিকে খেয়াল রাখতে হবে
🔷 ওয়েবসাইট যেনো সঠিক কি-ওয়ার্ড দিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজড্‌ হয় খেয়াল রাখতে হবে

🟩 এছাড়াও আরো অনেকদিক থেকে ওয়েবসাইট কে ইউজার ফ্রেন্ডলি বানানো সম্ভব। একটি ওয়েবসাইট এর উদ্দেশ্য ই হলো ভিজিটর এর কাছে তথ্য দেয়া। তাই যত সহজে এবং যত দ্রুত ইউজার এর চাহিদা মত তথ্য ইউজার এর স্ক্রিন এ আশবে ততই ভাল। আশা করি উপরের লেখার মাধ্যমে আপনারা প্রশ্নের উত্তর পেয়েছেন। এর পরেও কোনো প্রকার সমস্যা বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই CPH IT Solution এ যোগাযোগ করুন। আমরা ওয়েবসাইট রিলেটেড যেকোনো সমস্যার সমাধান দিতে যথাসাধ্য চেষ্টা করবো।

A big hearted thanks to all who made this possible with their love and support 🥰We hope you will keep supporting us like...
29/07/2021

A big hearted thanks to all who made this possible with their love and support 🥰

We hope you will keep supporting us like you did 😍

28/07/2021

🔷 আপনার অনলাইন ব্যাবসা এবং সেবামূলক প্রতিষ্ঠানের সর্বোচ্চ সফলতার জন্য
আজই প্রফেশনাল ওয়েবসাইট তৈরী করুন। 🔷

🟩 CPH IT Solution দিচ্ছে বাজেটের মধ্যে প্রফেশনাল, ডায়নামিক এবং হাই সিকিউরিটি সম্পন্ন ওয়েবসাইট যা আপনার ব্যাবসার প্রসারে অন্যতম ভূমিকা রাখবে।

🔷 আমাদের প্রতিটি ওয়েবসাইটে পাচ্ছেন!

✅ দক্ষ ডেভেলপার দ্বারা তৈরি মানসম্মত আধুনিক ওয়েবসাইট
✅ সেরা মানের ডোমেইন ও হোস্টিং (২ বছরের অগ্রীম নবায়ন)
✅ সম্পূর্ন ফ্রী SSL (cPanel + SSL সম্পূর্ন ইনস্টলেশন)
✅ সম্পূর্ণ রিস্পসিভ ওয়েবসাইট - 2-FA সিকিউরিটি - লগিন সিস্টেম
✅ ক্লায়েন্ট এবং সাপোর্ট উভয় পার্শ্ব ডাটাবেজ প্যানেল
✅ গ্রাফিক্স ডিজাইন ও পর্যাপ্ত SEO নির্ভর কন্টেন্ট
✅ সম্পূর্ন ডাইন্যামিক/স্ট্যাটিক ওয়েবসাইট - (PHP + JavaScript)
✅ গুগল সার্চ ইঞ্জিন সাবমিশন - ব্যাসিক SEO সেটাপ
✅ হোস্টিং বিজনেস ই-মেইল অ্যাকাউন্ট সেটাপ (ফ্রী)
✅ ওয়েবসাইট মেইন্টেনেন্স ফ্রি শর্ট কোর্স
- এবং আরো অনেক সুবিধা

আমাদের সকল প্যাকেজ সম্পর্কে জানতে যোগাযোগ করুন-

CPH IT Solution
584, Ibrahimpur, Dhaka Cantonment,
Kafrul, Dhaka-1206
Email: [email protected]
Skype: cphitsolution
Web: www.cphitsolution.com
Call: +88- 01742440457

CPH IT Solution এর পক্ষ থেকে আপনাদের জানাই ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🟩 ঈদের তাকবীর - “আল্লাহু আকবার, আল্লা...
20/07/2021

CPH IT Solution এর পক্ষ থেকে আপনাদের জানাই ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🟩 ঈদের তাকবীর - “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ্‌"

🔵 করোনাকালীন সময়ে সকলে অবশ্যই মাস্ক ব্যাবহার করার চেষ্টা করবেন সকলে এবং যথাসম্ভব সাবধান থাকবেন।

🟩 অবশ্যই আমরা চেষ্টা করবো কোরবানীর পশুর রক্ত ও আবর্জনা দিয়ে যেনো আমাদের পরিবেশ নোংরা না হয় সেদিকে খেয়াল রাখার। সিটি কর্পোরেশন এর দেয়া নিয়মাবলি মেনে কোরবানী তে অংশগ্রহন করার চেষ্টা করবো।

বর্তমানে বিশ্বে প্রচলিত করোনার প্রধান চার ধরনের টিকার কার্যকারিতা এবং বিস্তারিত সম্পর্কে জেনে নেই।        #করোনা  #করনা ...
17/07/2021

বর্তমানে বিশ্বে প্রচলিত করোনার প্রধান চার ধরনের টিকার কার্যকারিতা এবং বিস্তারিত সম্পর্কে জেনে নেই।




#করোনা
#করনা
#টিকা

【 ওয়েবসাইটের হেডার ট্যাগ, মেটা ট্যাগ কি? 】🔵 অনেকেই ওয়েবসাইটের হেড ও মেটা ট্যাগ নিয়ে জানতে চান কিন্তু আসলে জিনিস টা কি বু...
11/07/2021

【 ওয়েবসাইটের হেডার ট্যাগ, মেটা ট্যাগ কি? 】

🔵 অনেকেই ওয়েবসাইটের হেড ও মেটা ট্যাগ নিয়ে জানতে চান কিন্তু আসলে জিনিস টা কি বুঝে উঠতে পারেন না। আসুন সেই ব্যাপারে সংক্ষেপে জেনে নেই।

🔵 একটি ওয়েবসাইট তৈরীর সময় HTML কোডের শুরুতেই কিছু ট্যাগ থাকে যাতে ওয়েবসাইটের টাইটেল, নাম, ইত্যাদি বেসিক তথ্য সংরক্ষন করা হয়। এই ট্যাগ টী ই হলো এই ট্যাগ খুব ই গুরুত্বপূর্ন একটি ওয়েবসাইটের জন্য। হেড ট্যাগ এর ভিতর সংরক্ষিত প্রায় সবকিছুই সাধারনত ওয়েবসাইট বা বাইরে কোথাও দেখা যায় না। কেও যদি এইসব ট্যাগ দেখতে চায় তাহলে ব্রাউজার এর মাধ্যমে খুব সহজেই দেখা সম্ভব। ওয়েবসাইট এ রাইট ক্লিক করে inspect element এ চলে গেলেই ওয়েবসাইটের বেসিক HTML কোড দেখা সম্ভব।

🔵 মেটা ট্যাগ হল একধরনের HTML কোড, যার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি কি সম্পর্কে তা সার্চ ইঞ্জিন ও ভিসিটররা জানতে পারে। মেটা ট্যাগের মাধ্যমে অনেকগুলো বিষয় জানা সম্ভব যেমনঃ- ওয়েবসাইটের বিবরন, ওয়েবসাইটের কি-ওয়ার্ড, ওয়েবসাইটের মালিকের নাম, robots ইত্যাদি। মেটা ট্যাগ এর সাহায্যে ওয়েবসাইটের বেসিক কিছু তথ্য পাওয়া সম্ভব এবং মেটা ট্যাগ SEO এর ক্ষেত্রে অনেক দরকারি।

🔵 আশা করি উপরের লেখার মাধ্যমে আপনারা প্রশ্নের উত্তর পেয়েছেন। এর পরেও কোনো প্রকার সমস্যা বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই CPH IT Solution এ যোগাযোগ করুন। আমরা যেকোনো সমস্যার সমাধান দিতে যথাসাধ্য চেষ্টা করবো।

Address

584 Ibrahimpur, Kafrul, Dhaka Cantonment

1206

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 13:00
15:00 - 17:00
Saturday 11:00 - 17:00
Sunday 11:00 - 17:00

Telephone

+8801742440457

Alerts

Be the first to know and let us send you an email when CPH IT Solution - Website Design & Development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CPH IT Solution - Website Design & Development:

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share