12/10/2021
***অনলাইন ক্যারিয়ার শুরু করার ৫টি পূর্বশর্ত!
👉১. নিস/বিষয় নির্ধারন
আপনি কোন বিষয়ে অনলাইনে কাজ করতে আগ্রহী সর্ব প্রথম এটি নির্ধারন করুন। নিস নির্ধারনের ক্ষেত্রে কখনই অন্যরা কি করছে, তারা কত আয় করছে এই বিষয়গুলি দেখা ঠিক না।
👉২. ঐ বিষয়ে নিজেকে দক্ষ করে তুলুন
অনলাইনে কাজ শুরু করার পূর্বে নিজেকে আগে ঐ বিষয়ে দক্ষ করে তুলুন। কারন আমাদের একটি বড় দুর্বলতা হচ্ছে, কাজে সঠিক ভাবে দক্ষ না হয়ে আগেই কাজটি করার জন্য অনলাইনে চলে আসি। এবং জ্ঞানের পরিধি কম থাকার কারনে অনেক কাজই আমরা সঠিক ভাবে করতে পারি না। যার ফলে আমাদের ব্যার্থতাকে মেনে নিতে হয়।
👉৩. আপনাকে ধৈর্যশীল হতে হবে
অনলাইন ক্যারিয়ার শুরু করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। কারন, এখানে রাতারাতি কিছুই হয় না। আপনাকে অবশ্যই একটি নির্দ্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে সফলতা বা আয় শুরু করার জন্য, সেটা হতে পারে ৬মাস বা ১ বৎসর।
👉৪. গোল নির্ধারন করা
আমাদের একটি বড় সমস্যা হচ্ছে আমরা সঠিক গোল নির্ধারন করতে ব্যার্থ হই। দেখা গেলো আমি গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছি কিন্তু বেশ কিছু দিন কাজ করার পরেও সফলতা পেলাম না। তখনই আমি আবার আমার গোল পরিবর্তন করি এবং দেখা যায় যে, অন্য কারো দেখা দেখি অন্য কোনো বিষয় নিয়ে কাজ করা শুরু করি নতুন করে। এভাবে গোল পরিবর্তন করা ঠিক না। কারন তখন আবার আপনাকে নতুন করে প্রথম থেকে আবার শুরু করতে হবে।
👉৫. ইংরেজীতে দক্ষতা অর্জন
আমরা বাংলা ভাষী হলেও অনলাইনে কাজ করতে হলে আমাদেরকে অবশ্যই ইংরেজীতে কিছুটা হলেও দক্ষ হতে হবে। 👈