07/07/2022
কাতার বিশ্বকাপ: টিকিট এখন ‘আগে আসলে আগে পাচ্ছেন’.
ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসর শুরু হতে বাকি মাত্র চার মাসের একটু বেশি। এবারের ফুটবল মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে আরব দেশ কাতারে। বিশ্বকাপ দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ্যাধিক লোক যাবেন দেশটিতে। কাতার বিশ্বকাপ মাঠে বসে দেখার জন্য এখনই প্রস্ততি নেওয়া শুরু করেছেন ফুটবল প্রেমীরা। তবে তার আগে তো গ্যালারিতে বসার বন্দোবস্ত করতে হবে, যার জন্য প্রয়োজন টিকিট। যারা কাতার যাবেন ঠিক করেছেন তাদের জন্য সুখবর, বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছে ফিফা।
গত মঙ্গলবার (৫ জুলাই) থেকে বিশ্বকাপে ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারে ‘আগে আসলে আগে পাবেন’ নীতিতে টিকিট বিক্রয়ের সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা।