24/09/2021
চারটি গল্প মনে করিয়ে দেই:
১. নকিয়া অ্যান্ড্রয়েড প্রত্যাখ্যান করেছিল।
২. ইয়াহু গুগলকে প্রত্যাখ্যান করেছিল।
৩. কোডাক ডিজিটাল ক্যামেরা প্রত্যাখ্যান করেছিল।
৪. ব্লকবাস্টার নেটফ্লিক্স্রকে প্রত্যাখ্যান করেছিল।
শিক্ষণীয় বিষয়:
১. ঝুঁকি নিন।
২. পরিবর্তন গ্রহণ করুন।
৩. যদি আপনি সময়ের সাথে পরিবর্তন করতে অস্বীকার করেন, তাহলে আপনি অচল হয়ে যাবেন।
আরও দুটি গল্প মনে করিয়ে দেই:
১. ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম কিনে নেয়।
২. গ্র্যাব দক্ষিণ পূর্ব এশিয়ায় উবার এর স্থান দখল করে নেয়।
শিক্ষণীয় বিষয়:
১. এত শক্তিশালী হয়ে উঠুন যেন আপনার প্রতিযোগীরা আপনার মিত্র হয়ে উঠে।
২. শীর্ষ অবস্থানে পৌঁছান এবং প্রতিযোগিতার সাথে বুদ্ধিদীপ্ত কাজ করুন।
৩. উদ্ভাবনী মনোভাব বজায় রাখুন।
আরও দুটি গল্প শুনাই:
১.কর্নেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সে কেএফসি প্রতিষ্ঠা করেন।
২. জ্যাক মা, যিনি কেএফসিতে চাকরি পাননি,
তিনি আলিবাবা প্রতিষ্ঠা করেন এবং ৫৫ বছর বয়সে অবসর গ্রহণ করেন।
শিক্ষণীয় বিষয়:
১. বয়স শুধু একটি সংখ্যা মাত্র।
২. যারা চেষ্টা চালিয়ে যায় কেবল তারাই সফল হয়।
শেষের গল্প কিন্তু অধিক গুরুত্বপূর্ণ :
ল্যাম্বোরগিনি একটি ট্রাক্টর মালিকের প্রতিশোধের ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি ফেরারির প্রতিষ্ঠাতা এনজো ফেরারির দ্বারা অপমানিত হয়েছিলেন।
শিক্ষণীয় বিষয়:
কখনো কাউকে অবমূল্যায়ন করবেন না, কখনোই না!
শুধু কঠোর পরিশ্রম করে যান।
আপনার সময় বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করুন।
ব্যর্থ হতে ভয় পাবেন না। ব্যর্থতাই সৌভাগ্যের প্রসূতি ।