26/06/2026
সকলের দৃষ্টি আকর্ষণ করছি
ইনি গতকাল সকাল ৯টার সময় মক্কা হেরাম শরীফে এসেছেন ওমরাহ করার উদ্দেশ্য। এবং যাদের সাথে ওমরাহ করতে এসেছেন তাদেরকে হারিয়ে ফেলেছেন। এখন রাত ৩টার সময় এই লোকটা আমার কাছে এসে বলছেন, আনসার হুজুরের কাছে একটু কল দিয়ে বলেন এখানে আসতে । আমি তখন সাফা মারওয়া পাহাড়ে তওয়াফ করছিলাম । পরবর্তীতে আমি আনসার হুজুরের নাম্বারে কল দিতে গিয়ে দেখি আনসার হুজুর নামের ওই লোকটার নাম্বারটা বাংলাদেশের ছিল । পরবর্তীতে তাহার ইমো নাম্বারে ভিডিও করে পাঠিয়ে দিয়ে দেখি উনি লাইনে নেই। পরবর্তীতে EMERGENCY CONTACT নাম্বারে কল দিয়ে দেখি এই নাম্বারটিও বন্ধ দেখাচ্ছে।
তাই কোনো উপায় না পেয়ে হেরাম শরীফ থেকে ৩ নাম্বার গেট দিয়ে বের হয়ে সোজা বাম পাশে NUSUK CARE এ উনাকে দিয়ে এসেছি । তারা এটি খুব গুরুত্বের সাথে দেখছেন । আশা করি খুব দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে ।
এনার পরিচিত মানুষ যারা আছেন দ্রুত এখানে যোগাযোগ করুন। ধন্যবাদ।
আর আমার জন্য দোয়া করবেন 🤲