05/05/2026
লোকাল চার্জার ব্যবহার করে ফোনের ঝুঁকি বাড়াচ্ছেন নাতো? ⚠️
আমরা অনেকেই কম দামের লোকাল চার্জার ব্যবহার করি। কিন্তু জানেন কি, এর পেছনে লুকিয়ে থাকতে পারে বড় ধরনের বিপদ!
👉 কেন লোকাল চার্জার বিপজ্জনক হতে পারে:
1️⃣ অতিরিক্ত গরম হয়ে আগুন লাগার ঝুঁকি তৈরি করতে পারে।
2️⃣ সেফটি প্রোটেকশন না থাকায় হঠাৎ শর্ট সার্কিট হতে পারে (নিম্নমানের চার্জারগুলোতে প্রায়শই Over-voltage, Over-current, Over-temperature, Short-circuit protection সুরক্ষা ব্যবস্থাগুলো থাকে না বা থাকলেও সেগুলো নির্ভরযোগ্য হয় না)।
3️⃣ অস্থিতিশীল আউটপুট ভোল্টেজে ব্যাটারি ফুলে গিয়ে বিস্ফোরণের ঝুঁকি থাকে।
4️⃣ নিম্নমানের ইনসুলেশনে বিদ্যুৎ লিকেজ হতে পারে।
5️⃣ কোনো নির্ভরযোগ্য সার্টিফিকেশন না থাকায় নিরাপত্তা নিশ্চিত নয় (যেমন: CE, FCC, CCC সার্টিফিকেশন)।
✅ নিরাপদ থাকার টিপস:
১. সবসময় অরিজিনাল বা ব্র্যান্ডের চার্জার ব্যবহার করুন।
২. বিছানা, বালিশ বা সোফার উপর ফোন চার্জে রাখবেন না। শক্ত কোনো সারফেস এর উপর ফোন রেখে চার্জ দেয়ার চেষ্টা করবেন।
৩. চার্জার সব সময় ঢেকে রাখবেন না।
৪. চার্জার অতিরিক্ত গরম হলে বা পোড়া গন্ধ এলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন।
৫. রাতে চার্জ দেওয়ার সময় দাহ্য বস্তু থেকে দূরে রাখুন।
🔋 মনে রাখবেন, আপনার একটি ছোট সচেতন সিদ্ধান্তই বড় দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে।