NBT99

NBT99 Hello Dear, This Is NBT99( Nazrul Bhuiyan Tarek).. আপনার বিনোদনের খোরাক।❤️🤝

19/08/2026

সম্মানিত রোগী আসলেন কুমিল্লা থেকে মহিলা রোগী।
হার্টে রিং পরানো।
Lipid Profile করানোয় দেখলাম Severe Dyslipidemia..
History নিয়ে জানতে পারলাম ওনার বাসায় প্রতি মাসে ২/৩ বার মিলাদ মাহফিল হয়। প্রতিবারই তোবারক হিসেবে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়।
আর সবচেয়ে মজার কথা হলো উনি গরুর মাংস খান ৩ বেলা পান জর্দার মতো করে।

গরুর মাংস ছাড়া উনি ৩ বেলা খাবার কল্পনা করতেই পারেন না।
ওনার কথাগুলো জাস্ট এতো ফানি লাগছিলো আমরা রুমের সবাই উনি হাসছিলাম যতক্ষণ উনি রুমে ছিলেন ততক্ষণ।

15/08/2026

আমি সকালে ডিউটিতে যাওয়ার জন্য বাসে উঠলাম। আমি বাসের ৪র্থ যাত্রী। বাসের ৫ম নাম্বার সিটে বসা। পুরো বাস ফাঁকা।
মোবাইলে বাংলাদেশের খেলা দেখতেছি তখন।
তখন ১ ভদ্রমহিলা বোরকা পরা (শিক্ষিত মনে হলো) আমাকে বলতেছেন আপনি কি একা? তাহলে একটু অন্য সিটে গিয়ে বসুন আমরা এই সিটে বসব।
আমার উত্তরে সুন্দর করেই বললাম, বাকি সকল সিট তো ফাঁকা আপনি না হয় অন্য সিটে গিয়ে বসুন না আন্টি।
উনি আবারও বললেন এই সিটেই বসবেন। আমি আবারও সেইম কথা বললাম।
ঠিক ২ মিনিট পর আরেকজন ভদ্রলোক উঠলেন উনিও সেইম কথা, তুমি অন্য সিটে গিয়ে বসো এই সিটে আমরা বসব।
ওনাকে ভদ্রতার সহিত সেইম উত্তর দিলাম।
২ জনই একসাথে আমার পেছনের সিটে বসলেন আর বলতে থাকলেন এখনকার পোলাপান স্মার্ট বেশি দেখায়। দেখে মনে হলো ভদ্র, খেলা দেখে মনোযোগ সহকারে কিন্তু সিটটা ছাড়তে পারলো না।
আমি সিটটা ছেড়ে দিলেই আপনারা আমাকে ভদ্র ভাবতেন কিন্তু এই ভদ্রতার দরকার নাই সোজা ওনাদের কে বলে দিলাম।
আরেহ ভাই বাস টা লোকাল বাস ওনারা ভাবখানা দেখালেন যে এই সিটের টিকিট কেটে উঠলেন।

কিন্তু মজার বিষয় হলো আমাকে সরানোর জন্য বাসের হেল্পার কে ডাকলেন কিন্তু ততক্ষণে হেল্পারের সাথে ওনাদের এক পশলা বাক যুদ্ধ হয়ে হেলো।
সোজা বলে দিলো যাইলে যান না গেলে নাইমা যান।

মহিলা বলে নাইমা আমার মেয়ের নাম🥴😃

ডাক্তার না দেখিয়ে এলাকার ফার্মেসী থেকে মুখস্থ ঔষধ খান আর নিজের বারোটা বাজান। কারন আপনাদের কাছে এলাকার ফার্মেসী দোকানদারই...
25/07/2026

ডাক্তার না দেখিয়ে এলাকার ফার্মেসী থেকে মুখস্থ ঔষধ খান আর নিজের বারোটা বাজান।
কারন আপনাদের কাছে এলাকার ফার্মেসী দোকানদারই সবচেয়ে বড় ডাক্তার।
তাঁরা নিজেরা নিজেদের মতো প্রেসক্রিপশনের বাহিরে ডোজ পরিবর্তন করবে, ঔষধও পরিবর্তন করবে। বই না পড়ে তাঁরা বিজ্ঞ।
যখন আর সহ্য করতে পারেন না তখন খোঁজেন ডাক্তার কে।
কেনো আগে আসলে কি অসুবিধা হতো? বরং আরও দ্রুত কম কষ্টে ইনশাআল্লাহ সুস্থ হতেন।

আপনার স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ নিন।

নজরুল ভূঁইয়া।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ( পিজি হাসপাতাল) ঢাকা।
01726067120
Whatsapp

06/07/2026

ব্রাজিল এখনো বাদ যায়নি
তারা ফিরে আসবে মিশরজিল, কলম্বিয়াজিল, স্পেনজিল ফ্রান্সজিল ইংল্যান্ডজিল,পতুজিল হয়ে।

29/06/2026

এ দুনিয়ায় বাঁইচা থাকার চেয়ে বড় কোন শাস্তি নাই!

28/06/2026

ঘুম ভাঙতেই শুনলাম, পেনাল্টি আর মেসির ফ্রিকিক ছাড়া জর্ডানের সাথেও নাকি আর্জেন্টিনা ড্র করছে! ছিহ...

22/06/2026

রোগী আসলো ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে।
রোগীর কমপ্লেইন বুকের বাঁ পাশে ব্যথা এককথায় কার্ডিয়াক রোগী।
কিন্তু স্টার ⭐ ৬ টা লাগানো বুকের বাঁ পাশ বরাবর।

আমি মজা করে বলে ফেললাম বাঁ পাশে ৫ টার জায়গায় ৬ ⭐ স্টার নিয়ে ঘুরেন ব্যথা তো হবেই🥴

শেষ টার জন্য অপেক্ষায় ছিলাম না।
রোগী নাকি লাস্ট ৩ দিনে আজকেই হাসলেই এই কথা শুনে।
ব্রাজিল ফ্যানরা আসলেই একটু কি অন্যরকম?
🥱

21/06/2026

আমার বাপ জান হলো মাথা গরম হট মেজাজ আলা মানুষ। লুক লাইক উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মাথার মতন। মাথা গরম হলে কি করে না করে ঠিক ঠিকানা নাই।
মিসাইল যে কোন দিকে যায় এই ভয়ে থাকা লাগে পরিবারের সবাই ইভেন ফুফুরাও 🥴
তো আমার ছোড চাচা মিয়া বিয়া করছে একেবারে ছোড পরিসরে। তো আমি ক্লাস সেভেনে বা এইটে পড়ি আমার হয়ে গেলো মাতা গরম লুক লাইক বাপের মত। এইডা কি কচুর বিয়া আলোর জ্বলকানি নাই গাড়ি মাড়ি নাই ঐ রকম। আরও কত কিছু হেন ত্যান।
তো বিয়া পড়ানোর সময় কি লাগবো মনে হয় বাট স্যার তো আমারে খুঁজে পায় না। চোখ মুখ লাল কইরা খুঁজতে খুঁজতে পাইলো বাগানের কাছে নাইল গাছের নিচে বইসা আছি।
স্যার তো আমারে টাইনা ঘরে নিয়া ২ গালে লাগাই দিছে। আর বলতেছে সব ঐখানে, তুই এহানে ক্যা আরও কত হ্যান ত্যান যুক্তি মানে বুঝলাম কিম জং এর মাথা গরম অন্য কোন কারনে মিসাইল টা আমার উপ্রে দিয়ে ছাড়লো।
যাই হোক বাবা দিবসে বাবা কে অনেক অনেক শুভেচ্ছা।
যাঁর বাবা নাই সেই বুঝে বাবা হারানোর বেদনা কতটুকু। একটা ছাউনি। একটা বটগাছ।
সকল বাবারা ভালো থাকুক। সুখে থাকুক। সন্তানের সুখ দেখে যাক। সন্তানরা বাবাদের মায়েদের সুখে রাখুক।

24/04/2026

নারী পাহাড় সমুদ্র কাছ থেকে যতটাই সুন্দর, ততটাই ভয়ংকর ও।

🥴🥴
23/04/2026

🥴🥴

Address

Ramgonj
Lakshmipur
3720

Telephone

+8801726067120

Website

Alerts

Be the first to know and let us send you an email when NBT99 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NBT99:

Shortcuts

Share