12/05/2026
কৃতজ্ঞতা ভবানীগঞ্জ জোনাল অফিসকে!
বিগত ০৬/০৫/২০২৬ ইং তারিখের অভিজ্ঞতাটা না লিখে পারলাম না। কিছুদিন আগে এক অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী হামলায় আমার বাসার বিদ্যুতের মিটারটি ভেঙে ফেলা হয়। মিটার ভাঙা এবং পরবর্তীতে কী হবে না হবে—এসব নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় ছিলাম। ভেবেছিলাম এই সমস্যা সমাধান করতে গিয়ে হয়তো পদে পদে হয়রানি হতে হবে।
কিন্তু আজ লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভবানীগঞ্জ জোনাল অফিসে যাওয়ার পর আমার ধারণা পুরোপুরি বদলে গেল। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অত্র অফিসের সম্মানিত ডিজিএম (DGM) জনাব পংকস চৌধুরী স্যারকে এবং বিলিং সুপারভাইজার শামিম আরা বেগমক ম্যামকে।
আমার সমস্যার কথা শোনার পর তাঁরা কোনো প্রকার হয়রানি ছাড়াই অত্যন্ত দ্রুততার সাথে আমার আবেদনটি গ্রহণ করেছেন। কর্মকর্তাদের এমন আন্তরিকতা ও দায়িত্বশীল আচরণ আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা অনেক বাড়িয়ে দেয়। সাধারণ মানুষের বিপদে এমন সহযোগিতার মনোভাব সত্যিই প্রশংসার দাবিদার।
ডিজিএম স্যার ও বিলিং সুপারভাইজার ম্যাডাম অফিসের সকল স্তরের কর্মকর্তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। আপনারা এভাবেই মানুষের সেবা করে যান।
✍️ Tarek Ahamed
#লক্ষ্মীপুর_পল্লী_বিদ্যুৎ #ভবানীগঞ্জ_জোনাল_অফিস #ধন্যবাদ_বিদ্যুৎ_বিভাগ #জনসেবা