06/12/2025
মাদারীপুরের সিনিয়র সাংবাদিক জনাব বাদলের যাতায়াতের পথ কলেজের পকেট গেইট ইতিমধ্যে কলেজ প্রশাসন যেটিকে দেয়াল তুলে বন্ধ করে দিয়েছে, এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মাদারীপুর সরকারি কলেজ শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলার নেয়ামত উল্লাহ মন্তব্য করে বলেন—
"বয়োজ্যেষ্ঠ সাংবাদিক বাদল সাহেবের একমাত্র চলাচলের রাস্তা বন্ধের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি না। সিদ্ধান্ত পুনঃবিবেচনা সহ
মাদারিপুর সরকারি কলেজ অথরিটিকে স্বেচ্ছাচারীতা পরিহার এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে থাকা গুপ্ত অতি উৎসাহী ছাত্র দ্বারা প্রভাবিত না হবার আহ্বান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জরিত শিক্ষার্থীরা
অভ্যুত্থানের মাধ্যমে পট পরিবর্তণের মূল স্ট্রেক হওয়ায় এবং বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের দাবি আদায়ে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন /সংগ্রাম করার কারনে
সকাল থেকেই বিভিন্ন মহল থেকে ফোন কল এবং ম্যাসেজ আসছে
সাংবাদিক বাদল সাহেবের একমাত্র চলাচলের পথ বন্ধের বেপারে ..
এ বিষয়ে আমাদের স্পষ্ট অবস্থান -
ভদ্রলোকের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করার বেপারে কলেজ অথরিটি আমাদের সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেইনি।
অভুত্থান পরবর্তী সময় থেকেই আমরা এবং বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষার্থীরা দলবেঁধে অধ্যক্ষ মহোদয়কে জানাই...
মাদারীপুর সরকারি কলেজের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অরক্ষিত কলেজটি নিরাপত্তা বেষ্টনী বা দেয়াল দিয়ে সুরক্ষিত করতে প্রয়োজনীয় চলাচলের রাস্তা বা গেইট খোলা রেখে চারদিকে দেয়াল দেয়ার আহবান জানাই।
যাতে করে অছাত্র বা বহিরাগত রা কলেজে ঢুকে ইভটিজিং, মাদক সেবন এবং শিক্ষার্থীদের মারধর করতে না পারে।
আমরা লক্ষ্য করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল কলেজ দেয়াল দিয়ে নিরাপত্তার চাদরে রাখা শুধুমাত্র মাদারীপুরের ধারক -বাহক মাদারীপুর সরকারি কলেজটিই অরক্ষিত!
আমরা আরও লক্ষ্য করেছি
প্রায় প্রতিদিনই কোন না কোন ঘটনা কলেজে ঘটেই চলেছে -
কোন কোন বাড়িওয়ালা কলেজের জায়গা খালি পেয়ে দখল করে বহুতল ভবন নির্মাণ করছে
অছাত্র এবং কিশোর গ্যাংয়ের মাদকসেবিরা কলেজে
প্রবেশ করে ধুমপান নেশা দ্রব্য গ্রহণ করছে
মাঝে মাঝে আমাদের মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করছে,
এগুলোতে আমরা শিক্ষার্থীরা বাধা প্রদান করলে আমাদের সম্রাটের মতো শিক্ষার্থীদের রক্তাক্ত হতে হচ্ছে ।
এমতাবস্থায়, আমরা শিক্ষার্থীদের নিয়ে নিরাপত্তার জন্য বেষ্টনী দেয়াল নির্মাণ বাস্তবায়নের লক্ষ্যে সকল শিক্ষার্থীরা দল মত নির্বিশেষে একসাথে সংগ্রাম করে যাচ্ছি!
তবে, যেটি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করে না,
শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যাঘাত ঘটায় না।
কিছু শিক্ষার্থীর অতি উৎসাহী মনোভাবে প্রভাবিত হয়ে কলেজ অথরিটি
কোন বাড়িওয়ালার একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেক এটি সমর্থন করি না।
অবশ্যই কলেজ অথরিটিকে মানবিক দিক বিবেচনা
করে আলোচনা সাপেক্ষে বাড়িওয়ালার একমাত্র চলাচলের রাস্তা বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহবান থাকবে।
আমাদের মাদারীপুর সরকারি কলেজের সকল শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে করনীয় কয়েকটি দিক তুলে ধরছি -
১/ চারদিকে দেয়াল দ্বারা নিরাপত্তা বেষ্টনী নির্মাণ
তবে প্রয়োজনীয় চলাচলের রাস্তা বা গেইট থাকতে হবে।
কারো একমাত্র চলাচলের রাস্তা কিনা সেটিও বিবেচনায় রাখতে হবে।
২/ সরকারি কলেজের প্রধান ফটকে দ্বাররক্ষক নিয়োগ দেয়া যেতে পারে।
৩/পুরো কলেজ আধুনিক সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রণ করা যেতে পারে।
৪/সরকারি কলেজ যেমন এখানকার শিক্ষার্থীদের তেমনি মাদারীপুরের মানুষের ও
এখানে শিক্ষার্থীরা এবং আশেপাশের দুরন্ত ছেলেমেয়েরা খেলাধুলা করে বেড়ে ওঠে।
স্থানীয় প্রতিবেশীদের সাথে বৈরিতা রেখে নয় বরং সুসম্পর্ক রেখে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫/ ছাত্রাবাস গুলোর শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানে কলেজ অথরিটিকে ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা সাপেক্ষে সমস্যা বিবেচনায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।"