02/07/2026
আমি বাংলাদেশের স্বনামধন্য একটি কোম্পানিতে ইন্টারভিউ দিয়। ১ম রাউন্ড, ২য় রাউন্ড এবং ফাইনাল রাউন্ড শেষে, ঐ কোম্পানির HR আমার কাছ থেকে আমার আগের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিল, ব্যাংক স্টেটমেন্ট নিল, মানে একজন মানুষের ব্যক্তিগত আর্থিক তথ্য পর্যন্ত হাতে নিল।
আর তারপর?
তারপর নীরবতা। সিলেক্ট হয়েছে কি হয়নি, সেটা জানানোরও প্রয়োজন মনে করল না।
এটাকে ঠিক কী বলব আমি জানি না। কার্টেসি? প্রফেশনালিজম? নাকি এই দুটোর অনুপস্থিতি?
আমরা যখন ইন্টারভিউ দিতে আসি, তখন শুধু একটা সিভি না। আমাদের সময়, আমাদের আশা নিয়ে আসি। সেই বিশ্বাসের বিনিময়ে অন্তত একটা "না" পাওয়ার অধিকার তো রাখি?
একটা "সরি, এবার হলো না" এই একটা লাইন লিখতে HR-এর ত্রিশ সেকেন্ড লাগে। অথচ সেই ত্রিশ সেকেন্ডটুকু না দিয়ে একজন মানুষকে অনিশ্চয়তায় ঝুলিয়ে রাখা হয় দিনের পর দিন।
রিক্রুটমেন্ট একতরফা রাস্তা না। যে কোম্পানি ক্যান্ডিডেটের কাছ থেকে সততা, স্বচ্ছতা আর ডকুমেন্ট দাবি করে, সেই কোম্পানির নিজেরও ন্যূনতম সৌজন্যটুকু ফিরিয়ে দেওয়ার দায় আছে।
একটা রিজেকশন মেইল কোম্পানিকে ছোট করে না। বরং নীরবতাই ছোট করে।