07/09/2022
পারিবারিক সাপোর্ট একজন উদ্যোক্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কিন্তু অনেকেরই অভিযোগ শোনা যায়,
"চাকরি করি না বলে আমার কাজ কে কাজ হিসেবে গণ্য করা হয় না।"
অথচ যে চাকরি করে ২০,০০০ টাকা বেতন পাচ্ছে, কিন্তু আপনার উদ্যোগ থেকে আপনি মাসে ৫০,০০০ টাকা ইনকাম করছেন।
তারপরও পরিবার থেকে আপনার কাজকে ছোট করে দেখা হচ্ছে। সম্মান দেওয়া হচ্ছে না। পরিবারের লোকেরা মনে করছে এসব করে শুধু শুধু সময় নষ্ট। এর চেয়ে মেয়েটা চাকরি খুঁজছেনা কেন, বিয়ে করছেনা কেন, সংসারে সময় দিচ্ছেনা কেন, বাচ্চা পালছেনা কেন!
সমস্যাটা কোথায়?
পরিবারকে আপনার কাজের গুরুত্ব বোঝাতে পারছেন না কেন?
কি করলে আপনার পরিবার আপনাকে এবং আপনার কাজকে গুরুত্ব দিবে?
প্রশ্নের উত্তর একটাই, যেটা আমি বারবার বলি।
আপনার মধ্যে প্রফেশনালিজম নেই।
যে জব করে তার পার্সোনালিটির সাথে নিজের পার্সোনালিটি মিলিয়ে দেখুন একবার।
তার জব পাওয়ার জন্য কিছু স্কিল ডেভেলপ করতে হয়েছে। তার আচার আচরণ সংযত, মার্জিত, ব্যক্তিত্বসম্পন্ন। কথাবার্তা ফর্মাল। কমিউনিকেশন স্কিল আপনার চেয়ে ভাল। লিডারশিপ স্কিল আপনার চেয়ে বেটার। কারণ তাকে যে কম্পিটিশনের মধ্যে দিয়ে গিয়ে জব পেতে হয়েছে সেটা আপনাকে করতে হয়নি।
আজকে আপনি টাকা ইনকাম করছেন ঠিকই, কিন্তু সেটার গুরুত্ব নেই কারণ আপনার কাজের প্রতিফলন আপনার ব্যক্তিত্বে প্রকাশ পায়না। আপনাকে হয়তো জব করতে হচ্ছেনা, কিন্তু কম্পিটিশনে টেকার জন্য এসব স্কিল ডেভেলপ না করলে সারাজীবন পরিবারের গালমন্দ খেয়ে, মানসিক ভাবে ভেঙে পড়ে, বিজনেসে লস করে একসময় হারিয়ে যাবেন।
ইতিহাস ঘেটে দেখুন, যারা ব্র্যান্ড তৈরি করে গেছে তারা কখনও কোনকিছুর সাথে আপোষ করেনি।
নিজেকে ঘষামাজা করতে থাকুন। একসময় আপনার ব্যক্তিত্বই পরিবারের সব প্রশ্নের জবাব দিয়ে দিবে!