27/09/2023
♦ফেসবুক ক্যাম্পেইনে সবাই দাম জিজ্ঞেস করে হারিয়ে যায় সেল অনেক কম,ম্যাসেজ অনেক বেশী। সমাধান কি হতে পারে। ♦
হাহাহা, আসলে অনেক সময় অনেক মানুষ ম্যাসেজ করেছে দেখানোর জন্য যারা ডিজিটাল মার্কেটিং চাকরি করে তারা এই অকাজটি করে থাকে।
এবার আসি মূল প্রশ্নের উত্তরে, আসলে ফেসবুকের অনেক গুলি ক্যাম্পেইন অবজেক্টিভ রয়েছে তার ভিতরে ম্যাসেজ ক্যাম্পেইন একটি। এইখানে ফেসবুক ম্যাসেজ আনার দায়িত্ব নিয়েছে আপনার পেজের জন্য,সে বলে নাই যে সেল এনে দিবে। তাই ফেসবুক সেল হওয়া না হওয়া নিয়ে কোন মাথা ব্যথা নেই। তাহলে ভাবছেন কি ম্যাসেজ ক্যাম্পেইন করে সেল আনা সম্ভব নয়, কেউ কেউ তো সেল করেছে ম্যাসেজ ক্যাম্পেইন করে কিভাবে? চোখ রাখুন নিচের ৫ টি পয়েন্টের উপরে।
#১. ব্রড অডিয়ান্স না রেখে আপনি অডিয়ান্সকে ন্যারো করবেন, আপনার কাঙ্ক্ষিত কাস্টমারের ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, লোকেশন ইত্যাদি বিষয়ের উপরে।
#২. প্রোডাক্ট বা সার্ভিস এর দাম উল্লেখ করে দেয়া।
#৩. ক্যাপশনে আপনার অডিয়ান্সের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ক্লিয়ার একটি আইডিয়া দেয়া, যাতে কোন সন্দেহ না থাকে।
#৪. আপনার ক্রিয়েটিভ(ইমেজ, মোশন, ভিডিও) ইত্যাদিকে ক্লিয়ার একটি ডিজাইন করা, আপনার অডিয়ান্সকে ক্লিয়ার আইডিয়া দেয়া সেন্ড ম্যাসেজ বাটন ক্লিক করলে তারা কি প্রোডাক্ট বা সার্ভিস পাবে।
#৫. আপনি ক্যাম্পেইনের হেডলাইন নিয়ে কোন ক্লিক বাইট টাইপ কিছু দিয়ে অডিয়ান্সের ক্লিক বাড়াতে চেষ্টা করবেন না সেন্ড ম্যাসেজ বাটনে।
আশা করছি এই ৫টি কাজ করলে আপনার CPM বাড়লেও আপনি আপনার কাঙ্ক্ষিত অডিয়ান্সের কাছে থেকে ম্যাসেজ পাবেন। আর কাঙ্ক্ষিত অডিয়ান্স ম্যাসেজ দিলে সেল জেনারেট বেশি করতে পারবেন।
নোটঃ ছবি অনলাইন থেকে সংগ্রহীত।