26/09/2026
Low-carbon, Climate-resilient Construction খাতের দিকে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেল। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে "HBRI-DESH" (Design for Environment and Sustainable Habitats) বাস্তবায়ন নির্দেশিকা।
এই অনুষ্ঠান মূলত দুই ধাপে বাস্তবায়িত এক কারিগরি সহায়তা কার্যক্রমের সমাপ্তি বহন করছে। প্রথম ধাপে UNOPS, ও HBRI যৌথভাবে গড়ে তোলে HBRI-DESH Framwork- যা টেকসই, সাশ্রয়ী ও জলবায়ু সহনশীল ভবন (Green Building) এর মূল্যায়ন ও লেবেলিংয়ের জাতীয় ব্যবস্থা এবং এর সহযোগী ডিজিটাল মাধ্যম "HBRI-DESH board."।
দ্বিতীয় ধাপে গুরুত্ব দেওয়া হয় কার্যকর বাস্তবায়নের ওপর যেখানে United Nations Human Settlements Programme (UN-Habitat) ও HBRI যৌথভাবে প্রস্তুত করে একটি বাস্তবায়ন নির্দেশিকা। এতে HBRI-DESH Framework এর প্রাতিষ্ঠানিক, প্রশাসনিক, কারিগরি ও পরিচালনগত রূপরেখা তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন United Nations Office for Project Services (UNOPS) বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার (দায়িত্বপ্রাপ্ত) নামিরা বসনিয়াক।
কারিগরি সেশনে HBRI এর মহাপরিচালক ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার এই Framework এর মূল বিষয়বস্তু তুলে ধরেন। UNOPS এর পক্ষে প্রফেসর ড. মো. আশিকুর রহমান জোয়ারদার HBRI-DESH Framework ও HBRI-DESH board এর উপর একটি প্রেজেন্টেশন তুলে ধরেন। UN-Habitat এর কনসালটেন্ট প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম এর বাস্তবায়ন নির্দেশিকা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল আওয়াল Green Building এর রেটিং ও মূল্যায়নের ক্ষেত্রে HBRI-DESH Framework বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Housing and Building Research Institute - HBRI Display Center