31/05/2018
ফ্রিল্যান্সিং vs সফলতা
বর্তমান সময়ে তরুণদের কাছে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশার জনপ্রিয়তা চক্রবৃদ্ধি মুনাফার মতো বাড়ছে। অনেকেই অন্যের দাসত্ব থেকে মুক্তির তাগিতে। আবার অনেকে নিজের মেধাকে অন্যের জন্য নষ্ট না করে নিজের জন্য কাজে লাগানোর প্রত্যয়ে এ পেশার সাথে নিজেকে জড়িয়ে নিচ্ছে। বস্তুত এ পেশায় আসার অন্যতম একটা কারণ হিসেবে কাজের স্বাধীনতাকে বিবেচনা করা হয়। কেননা মানুষ স্বাধীন হয়ে জন্মায় তেমনি স্বাধীনভাবে জীবনযাপন করে মরতে চায়। দাসত্ব তার মোটেই পছন্দ নয়।
এবার আসি আসল কথায় :)
ফ্রিল্যান্সিং করতে প্রতিনিয়ত হাজার হাজার তরুণ এগিয়ে আসছে। সেটা আমাদের দেশের জন্য অত্যন্ত আশার কথা। কিন্তু নিরাশার কথা এই যে, তাদের বেশীরভাগই সফল হতে পারছেনা। আমার এই ক্ষুদ্র মস্তিষ্কের ভাবনা আর কিছু বড় বা ছোট ভায়ের সাথে কথা বলে এই বিফলতার কারণ অনুসন্ধানের চেষ্টা করেছি মাত্র। নিচের লেখাটা তারই প্রতিফলন হিসেবে পাবেন।
১. কমিউনিকেশনঃ-
গতদিনের পোষ্টে কমিউনিকেশন নিয়ে লিখেছিলাম। আমার কাছে এটা প্রথম এবং প্রধান সমস্যা। যেমন ধরেন শেখার ক্ষেত্রে,
হয়তো তারা কোন বড় ভাইকে নক করে। কিন্তু এত ভণিতা করে সমস্যার উল্লেখ করে যে বড় ভায়ের সেটা পড়ে উত্তর দেয়ার মানসিকতা থাকেনা। অথবা, ভাই যদি কোন লিঙ্ক ধরায়ে দেয় সেটা না দেখে প্রশ্ন করে, এটা কি ভাই? যদিও সেটা দেখে তার পরে প্রশ্ন করা উচিৎ ছিল। এরকম আরো হাজারো সমস্যা আছে.
২। $$$ এর লোভ সংবরণ করতে না পেরে কর্মক্ষেত্র পরিবরতনঃ-এটাও অন্যতম একটি কারণ। নিজে হয়তো গ্রাফিক্স নিয়ে কাজ করা শিখছে বা কাজ করতে পারবে এমন একটা পর্যায়ে আছে। কিন্তু কাজ পাচ্ছেনা। হঠাৎ সে হয়তো গ্রুপ এ কোন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা এক ভায়ের ডলার ইনকামের একটা স্ক্রিনশট দেখলো। তো হয়ে গেল সিদ্ধান্ত পরিবর্তন। এই গ্রাফিক্স আর করা যাবেনা আজই ওয়ার্ডপ্রেস শিখতে হবে তাহলে $$$ কামানো যাবে। আবার ওয়ার্ডপ্রেস শিখলো কিছুদিন। তারপর দেখলো পাইথনের ভবিষ্যৎ ভালো বলেছে একজন। তো আবার ভাবলো পাইথন শিখতে হবে। এভাবে তার আর সফল হয়ে ওঠা হয়না।
৩। ধৈর্য্য আর একাগ্রতার অভাবঃ-
ধৈর্য্য আর ফ্রিল্যান্সিং একে অপরের পরিপূরক। যত বড় ফ্রিল্যান্সার হতে চান ততো বেশী ধৈর্য্যের পরিক্ষা দিতে হবে। এ পরিক্ষায় পাশ করলেই মিলবে সফলতা। একাগ্রচিত্তে কাজ শেখায় মনোনিবেশ করুণ। এমনিতেই এক সময় ডলার আসা শুরু করে দিবে।
এমন আরো অনেক কারণ থাকতে পারে যা লিখে শেষ করতে পারলাম না। আপনাদের যানা কারণগুলো কমেন্টে জানিয়ে দিন।