SorboJanta

SorboJanta আমরা আত্মপ্রত্যয়ী একটি দল। আমরা গ্রহণযোগ্য কনটেন্ট এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করি।

09/03/2025

অনেক রোগীরা রোযা রাখেন, তখন রোযারত অবস্থায় কি কি চিকিৎসা ও টেস্ট করা যাবে তা নিয়ে বিভ্রান্তিতে থাকেন। এ সব বিভ্রান্তি দূর করার জন্য ১৯৯৭ সালের জুন মাসে মরক্কোতে অনুষ্ঠিত নবম ফিকাহ-চিকিৎসা সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সম্মেলনে জেদ্দা ইসলামিক ফিকাহ একাডেমি, আল আজহার ইউনিভার্সিটি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আলেকজান্দ্রিয়া, মিসর এবং ইসলামিক শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (আইএসইএসসিও) প্রতিষ্ঠানের বিজ্ঞ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই সম্মেলনে মূল আলোচনার বিষয় ছিল— রোযা অবস্থায় যেসব পরীক্ষা- নিরীক্ষা এবং ওষুধ প্রয়োগে রোযা নষ্ট হবে না সে বিষয়ে একটা সঠিক দিক-নির্দেশনা দেওয়া। তাদের দেয়া তথ্য অনুযায়ী, অসুস্থ অবস্থায় যেসব ওষুধ গ্রহণে এবং পরীক্ষা-নিরীক্ষা করলে রোযার কোনো ক্ষতি হবে না বলে মত দেওয়া হয়েছে তা তুলে ধরা হলো—

* রোযা অবস্থায় চোখ, নাক ও কানের ড্রপ, স্প্রে, ইনহেলার ব্যবহার করা যাবে। হার্টের এনজাইনার সমস্যার জন্য হঠাৎ বুক ব্যথা উঠলে ব্যবহৃত নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে জিহ্বার নিচে ব্যবহার করলে রোযা নষ্ট হবে না।

* শিরাপথে খাদ্য উপাদান ছাড়া কোনো ওষুধ ত্বক, মাংসপেশি, হাড়ের জোড়ায় ইনজেকশন হিসেবে প্রয়োগ করলে রোযার কোনো ক্ষতি হবে না। তবে রোযা রাখা অবস্থায় স্যালাইন বা গ্লুকোজ জাতীয় কোনো তরল শিরাপথে গ্রহণ করা যাবে না।

* চিকিৎসার প্রয়োজনে রোযা রেখে অক্সিজেন কিংবা চেতনানাশক গ্যাস গ্রহণে রোযা নষ্ট হবে না। এছাড়া চিকিৎসার প্রয়োজনে ক্রিম, অয়েন্টমেন্ট, ব্যান্ডেজ, প্লাস্টার ইত্যাদি ব্যবহার করলে রোযার কোনো সমস্যা হবে না।

* রোযা রেখে জরুরি ভিত্তিতে দাঁত তোলা যাবে এবং দাঁতের ফিলিং করা যাবে এবং ড্রিল ব্যবহার করা যাবে।

* রোযা রেখে রক্ত পরীক্ষার জন্য রক্ত দিলে এবং কাউকে রক্ত দানেও কোনো বাঁধা নেই।

* রোযা রেখে চিকিৎসার জন্য যোনিপথে ট্যাবলেট কিংবা পায়ুপথে সাপোজিটরি ব্যবহারে রোযার কোনো ক্ষতি হয় না। এমনকি পরীক্ষা-নিরীক্ষার জন্য যোনিপথ কিংবা পায়ুপথে চিকিৎসক বা ধাত্রী আঙ্গুল প্রবেশ করালেও রোযা নষ্ট হবে না। এছাড়া রোযা রেখে জরায়ু পরীক্ষার জন্য হিস্টোরোস্কোপি এবং আইইউসিডি ব্যবহার করা যাবে।

* হার্ট কিংবা অন্য কোনো অঙ্গের এনজিওগ্রাফি করার জন্য কোনো রোগ নির্ণায়ক দ্রবণ শরীরে প্রবেশ করানো হলে তাতেও রোযার কোনো ক্ষতি হবে না। একইভাবে কোনো অঙ্গের অভ্যন্তরীণ চিত্রধারণের জন্য সেই অঙ্গের প্রবেশ পথে কোনো ক্যাথেটার বা নালির মাধ্যমে প্রয়োজনীয় তরল রঞ্জক প্রবেশ করালে রোযা নষ্ট হবে না।

* রোগ নির্ণয়ে Endoscopy করলেও রোযা নষ্ট হয় না। তবে এন্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি করার সময় ভিতরে তরল কিংবা অন্য কোনো কিছু প্রবেশ করানো যাবে না, যার খাদ্যগুণ রয়েছে।

* রোযা রাখা অবস্থায় লিভারসহ অন্য যে কোনো অঙ্গের বায়োপসি করা যাবে। রোযা রাখা অবস্থায় পেরিটোনিয়াল কিংবা মেশিনে কিডনি ডায়ালাইসিস করা যাবে।

(তথ্য সূত্র: ব্রিটিশ মেডিকেল জার্নাল।)

নামঃ মাহাবুব
ঠিকানাঃ ঢাকা, নারায়ণগঞ্জ।

নাও - "বাংলাদেশ" তোমায় এবার অল্প টাকায় বিমান বানানোর প্রযুক্তি উপহার দিলো তোমার গ্রাম-বাংলার সন্তানেরা। ওদের নিয়ে প্রযুক...
04/03/2025

নাও - "বাংলাদেশ"
তোমায় এবার অল্প টাকায় বিমান বানানোর প্রযুক্তি উপহার দিলো তোমার গ্রাম-বাংলার সন্তানেরা। ওদের নিয়ে প্রযুক্তির বিপ্লব শুরু করো।
======
নিজের তৈরি প্লেনে আকাশে উড়ছে মানিকগঞ্জের অজপাড়া গাঁয়ের এক যুবক।রানওয়েতে চক্কর দিয়েই আকাশে উড্ডয়ন করে তার বিমান। এর আগে দেশে অনেকে তৈরি করলেও, উড়াতে পারেনি।তাই এলাকায় রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন জুলহাস-
Video Source: https://youtu.be/6Im7txDMOcE?si=Oam-F3qdZONQCsDM

UttamKumar- Dinajpur

বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। 🥰 🥰 এদের মধ্যে প্রধান এবং উল্লেখযোগ্য 💪💪 দলগুলোর সংখ্যা সীমিত। নিচের তালিকা...
02/03/2025

বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। 🥰 🥰
এদের মধ্যে প্রধান এবং উল্লেখযোগ্য 💪💪 দলগুলোর সংখ্যা সীমিত।

নিচের তালিকায় যাদের নাম আছে সেগুলোই বাংলাদেশের প্রধান 🤘রাজনৈতিক দল হিসাবে বিবেচিত হয়।

👉 প্রতিষ্ঠার সাল
👉 বর্তমান হেড অফিস
👉 এবং ঠিকানা

১। জাতীয় নাগরিক পার্টি (National Citizens Party)

🪁প্রতিষ্ঠার সাল: ২৮ ফেব্রুয়ারি ২০২৫
হেড অফিস: মানিক মিয়া এভিনিউ, শেরে বাংলা নগর, ঢাকা
আহ্বায়ক: নাহিদ ইসলাম।

২. বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(Bangladesh Nationalist Party - BNP)

🪁প্রতিষ্ঠার সাল: ১ সেপ্টেম্বর ১৯৭৮
হেড অফিস: নয়াপল্টন, ঢাকা।
বর্তমান চেয়ারপারসন: তরিক রহমান (দায়িত্বপ্রাপ্ত, বর্তমানে নির্বাসনে)।

৩. জাতীয় পার্টি (Jatiya Party)

🪁প্রতিষ্ঠার সাল: ১ জানুয়ারি ১৯৮৬
হেড অফিস: মুক্তিযুদ্ধ যাদুঘর ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
বর্তমান চেয়ারপারসন: গোলাম মোহাম্মদ কাদের (জিপি চেয়ারম্যান)।

৪. জামায়াতে ইসলামী বাংলাদেশ (Jamaat-e-Islami Bangladesh)

🪁প্রতিষ্ঠার সাল: ১৯৪১ (পাকিস্তান আমলে),
বাংলাদেশে ১৯৭৯ সালে পুনরায় নিবন্ধিত।
হেড অফিস: মগবাজার, ঢাকা।
বর্তমান আমির: শফিকুর রহমান (বর্তমানে কারাগারে)।

৫. বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (Workers Party of Bangladesh)

🪁প্রতিষ্ঠার সাল: ১৯৮০
হেড অফিস: পুরান পল্টন, ঢাকা।
বর্তমান সভাপতি: রাশেদ খান মেনন।

৬. আওয়ামী লীগ (Bangladesh Awami League)

🪁প্রতিষ্ঠার সাল: ২৩ জুন ১৯৪৯
হেড অফিস: বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা।
বর্তমান সভাপতি: শেখ হাসিনা (প্রধানমন্ত্রী, বাংলাদেশ)।

৭. বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
(Communist Party of Bangladesh - CPB)

🪁প্রতিষ্ঠার সাল: ১৯৪৮
হেড অফিস: মুক্তিযুদ্ধ যাদুঘর ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
বর্তমান সভাপতি: শাহ আলম।

৮. বাংলাদেশের সমাজতান্ত্রিক দল
(Bangladesh Samajtantrik Dal - BSD)

🪁প্রতিষ্ঠার সাল: ১৯৭২
হেড অফিস: ঢাকা।
বর্তমান সভাপতি: খালেকুজ্জামান চৌধুরী।

৯. গণফোরাম (Gono Forum)

🪁প্রতিষ্ঠার সাল: ১৯৯২
হেড অফিস: ঢাকা।
বর্তমান সভাপতি: ড. কামাল হোসেন।

১০. বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল
(Jatiya Samajtantrik Dal - JSD)

🪁প্রতিষ্ঠার সাল: ১৯৭২
হেড অফিস: ঢাকা।
বর্তমান সভাপতি: হাসানুল হক ইনু।

১১. বাংলাদেশের ইসলামী আন্দোলন
(Islami Andolan Bangladesh)

🪁প্রতিষ্ঠার সাল: ১৯৮৭
হেড অফিস: ঢাকা।
বর্তমান আমির: সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

১২. বাংলাদেশের তরিকত ফেডারেশন
(Bangladesh Tariqat Federation)

🪁প্রতিষ্ঠার সাল: ২০০৫
হেড অফিস: ঢাকা।
বর্তমান সভাপতি: সৈয়দ নাজিবুল বাশার মাইজভাণ্ডারী।

১৩. বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
(Revolutionary Workers Party of Bangladesh)

🪁প্রতিষ্ঠার সাল: ১৯৮৪
হেড অফিস: ঢাকা।
বর্তমান সভাপতি: সাইফুদ্দিন আহমেদ মানিক।

১৪. বাংলাদেশের ন্যাশনাল পিপলস পার্টি
(National Peoples Party - NPP)

🪁প্রতিষ্ঠার সাল: ২০০১
হেড অফিস: ঢাকা।
বর্তমান সভাপতি: ফারুক খান।

১৫. বাংলাদেশের গণতন্ত্রী পার্টি (Ganatantri Party)

🪁প্রতিষ্ঠার সাল: ১৯৯২
হেড অফিস: ঢাকা।
বর্তমান সভাপতি: এম এ জলিল।

১৬. বাংলাদেশের লিবারেল ডেমোক্রেটিক পার্টি
(Liberal Democratic Party - LDP)

🪁প্রতিষ্ঠার সাল: ২০০৬
হেড অফিস: ঢাকা।
বর্তমান সভাপতি: অলি আহমেদ।


সংগৃহীতঃ উত্তম কুমার (দিনাজপুর)

প্রশ্নঃ সর্বজান্তা- এই পেজটির কাজ কি? উত্তরঃ এই পেজটির মাধ্যমে আমরা বিভিন্ন উপকারী তথ্য যা মানুষের কাজে লাগে এমন বস্তুনি...
25/02/2025

প্রশ্নঃ সর্বজান্তা- এই পেজটির কাজ কি?

উত্তরঃ এই পেজটির মাধ্যমে আমরা বিভিন্ন উপকারী তথ্য যা মানুষের কাজে লাগে এমন বস্তুনিষ্ট এবং নির্ভরযোগ্য কন্টেন্ট-কে উপস্থান করা।

খানিকটা বিস্তারিতঃ
ফেসবুকে স্ক্রল করলে নানান ধরনের তথ্যের ভিড়ে ভালো আর মন্দের ফারাক করা সত্যি কঠিন হয়ে পরে। তখন আমরা কিছু নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের বা ব্যক্তির বা পেজের সন্ধান করি। যেন আমরা আস্থার সাথে সেই কন্টেন্টগুলোকে গ্রহন করতে পারি।
আসলে - এই চাহিদা থেকেই
আমাদের এই পেজটির শুভ সুচনা হয়েছে।
আমাদের পোস্টকৃত প্রতিটি কন্টেন্ট-এর দায়বদ্ধতা থাকবে এবং পোস্টকারী নাম, দেশের বাড়ী (পাবলিক) এবং একটি সংক্ষিপ্ত পরিচয় (আডমিন) বরাবর থাকবে।
তাই কন্টেন্টগুলো-কে অন্য পোস্ট কন্টেন্টগুলোর চেয়ে আলাদা করে দেখার প্রতি বিশেষ সুদৃষ্টি আশা করছি।
=======================ধন্যবাদ 😍(আডমিন)

Address

Pollobi
Mirpur
1216

Telephone

+8801974678368

Website

Alerts

Be the first to know and let us send you an email when SorboJanta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SorboJanta:

Share