Mufti Abu Bakar Siddique

Mufti Abu Bakar Siddique Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mufti Abu Bakar Siddique, Social Media Agency, Mirpur.

10/07/2025

জামিয়া ইসলামিয়া রওজাতুল ঊলূম, মিরপুর-১১, ঢাকা এর সাপ্তাহিক সেমিনারের অংশ বিশেষ।

১০/০৭/২৫ ইং
১৪ মুহাররম ১৪৪৭ হিজরী।

02/07/2025

আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দেবে যা তারা দুনিয়াতে করত।
সূরা ইয়াসিন ৬৫

গ্রামের মসজিদগুলোতে সাধারণত জুম্মা আদায় করতে গেলে আনিজি ফিল হয়। কারন খতিব সাহেব যে আলোচনা করে তার চেয়ে ভালো আলোচনা তাবলী...
13/06/2025

গ্রামের মসজিদগুলোতে সাধারণত জুম্মা আদায় করতে গেলে আনিজি ফিল হয়। কারন খতিব সাহেব যে আলোচনা করে তার চেয়ে ভালো আলোচনা তাবলীগের ভায়েরা করতে পারে। আরবি খুতবার জন্য মাশাআল্লাহ বারো চান্দের বইতো আছেই।

তবে এই মসজিদের খতিব সাহেবের আজকের আলোচনা শুনে মনে হলো ঢাকার অনেক খতীবরাও এত জোড়ালো কন্ঠে আলোচনা করতে পারেন না।
মাশাআল্লাহ তিনি ইহুদী নাসারাদের পাশাপাশি বর্তমান দেশের পরিস্থিতি ও ভোট কাকে দিবো ইত্যাদির উপর চমৎকার আলোচনা করেছেন।

লোকেশন: ফাতেমা খানম জামে মসজিদ, বাংলাবাজার।
Abu Bakar Siddique

ভোলা জেলা ওলামা ত্বলাবার উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয়েছে ওলামা ত্বলাবার এক চমৎকার মিলনমেলা। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সকলক...
12/06/2025

ভোলা জেলা ওলামা ত্বলাবার উদ্যোগে গতকাল অনুষ্ঠিত হয়েছে ওলামা ত্বলাবার এক চমৎকার মিলনমেলা।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমিন

বহুদিন পর জমজম টাওয়ারের জায়গায়। আমিন বাজার, গাবতলী, ঢাকা।বি:দ্র: কিছু শেয়ার বাকি আছে কেউ চাইলে শরিক হতে পারেন
28/05/2025

বহুদিন পর জমজম টাওয়ারের জায়গায়।
আমিন বাজার, গাবতলী, ঢাকা।
বি:দ্র: কিছু শেয়ার বাকি আছে কেউ চাইলে শরিক হতে পারেন

আমরা গাজা বাসীকে ভুলে গিয়েছি। হে রাব্বে গাজ্জা, আমরা ভুলে গেলেও আপনি তাদের সহায়ক। গাজ্জা বাসীদের মাধ্যমে হয়তো আপনি সারা...
20/05/2025

আমরা গাজা বাসীকে ভুলে গিয়েছি।

হে রাব্বে গাজ্জা, আমরা ভুলে গেলেও আপনি তাদের সহায়ক। গাজ্জা বাসীদের মাধ্যমে হয়তো আপনি সারা বিশ্বের মুসলমানদের ঈমানের পরীক্ষা নিয়েছেন। নিশ্চিত আমরা সে পরীক্ষায় ফেল করেছি।
রাসূলের হাদিস المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضًا আমরা ভূলে গিয়েছি ।

আপনি আমাদের ক্ষমা করে গাজ্জার মুসলমানদের রক্ষা করুন। 🤲

17/05/2025

এদেশের শহর-গ্রামে, পহাড়-সমতলে মানবদেহের শিরা-উপশিরার মতো প্রায় চার লক্ষ মসজিদের বিশাল বড় নেটওয়ার্ক ছড়িয়ে আছে। সকল রাজনৈতিক দল কিংবা সরকারি অফিসের সংখ্যাও হয়তো এত বড় নয়।

চার লক্ষ মসজিদে অন্তত আট লক্ষ ইমাম-মুয়াজ্জিন রয়েছেন। এই বিশাল বড় নেটওয়ার্ক এবং জনশক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র বহুবিধ বেনিফিট অর্জন করতে পারে।

সরকার এই জনবল ব্যবহার করে দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, নাগরিক সেবা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, বিবাহ, জন্ম ও মৃত্যু নিবন্ধন-সহ সমাজ কল্যাণমূলক অনেক কাজ করতে পারে।

ধর্মীয় আবেগ ও অনুভূতি এই মাটির বাস্তবতা। মসজিদ এবং আলেমদের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস রয়েছে, তা কাজে লাগাতে পারলে সমাজ ও রাষ্ট্র নিঃসন্দেহে অনেক দূর এগিয়ে যাবে।

এর জন্য সবার আগে প্রয়োজন সরকারের সদিচ্ছা। পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণসহ যথাযথ পদক্ষেপ গ্রহণ করলেই এটা বাস্তবায়ন করা সম্ভব।

চার লক্ষ মসজিদের এই বিশাল অবকাঠামো, নেটওয়ার্ক এবং সম্ভাবনাময় জনশক্তিকে অবজ্ঞা করে একটা দেশের এগিয়ে যাওয়া খুবই কঠিন।

শায়েখ Ahmadullah হাফি.

16/05/2025

জুমার দিনে প্রিয় নবী মুহাম্মাদ সাঃ এর উপর বেশি বেশি দুরুদ পাঠ করুন।

13/05/2025

পল্লবী থানাধীন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে গতকাল প্রাণবন্ত একটি সময় অতিবাহিত হয়েছে। উপস্থিত ছিলেন আকবর কমপ্লেক্স, দারুর রাশাদ সহ উল্লেখযোগ্য মাদ্রাসার উস্তাযবৃন্দ ও মসজিদের সম্মানিত ইমাম-খতীবগণ।

লম্বা একটা সময় উলামায়ে কেরামগণ হক কথা বলতে গেলেই জুলুমের শিকার হতো। দুর্ভাগ্যের বিষয়, আমাদের সে ভাগ্য এখনো পরিবর্তন হয়নি। সমাজের একশ্রেণীর লোক এখনো আলেমদের জবান বন্ধ রাখতে চায়। তাই এসমস্ত বাতিল/অপশক্তির মোকাবেলায় সমাজের আস্থাভাজন ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা জরুরী। কারন
জুলুমের যুগে চুপ থাকাটাও নিজের উপর জুলুম করার শামিল।

সমস্ত ফিতনা মোকাবেলায় আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক।

Address

Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Abu Bakar Siddique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share