01/12/2025
আপনার ভবিষ্যত নির্ভর করছে, ৫০ টাকা কার কাছে চাইছেন, তার উপর।
একজন মানুষের পকেট থেকে ৫০০ টাকা বের করা যতটা কঠিন, আরেকজনের পকেট থেকে ৫০,০০০ টাকা বের করা তার চেয়েও সহজ হতে পারে।
অবাক হচ্ছেন? ব্যাপারটা আপনার পণ্যের নয়, ব্যাপারটা হলো আপনি কোন ব্যক্তিকে অফার করছেন।
একজন স্ট্রাগল করা মানুষের কাছে ৫০ টাকা খরচও বিরাট এক সিদ্ধান্ত। তিনি দশবার ভাববেন, দরদাম করবেন। এতে তার দোষ কোনও দোষ নেই, বাস্তবতা এমনই।
কিন্তু একজন প্রতিষ্ঠিত বা ধনী ব্যক্তির কাছে এই টাকার অংকটা চিন্তার বিষয়ই না। তাদের কাছে টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি।
আমরা অনেকেই ব্যবসার শুরুতে ভুল জায়গায় পরিশ্রম করি। এমন ক্লায়েন্ট বা মার্কেট টার্গেট করি, যেখানে পেমেন্ট পাওয়াটাই একটা যুদ্ধ।
যদি নিজের ভ্যালু বাড়াতে চান, তবে তাদের সমস্যার সমাধান করুন যারা সেই সমাধানের সঠিক মূল্য দিতে সক্ষম।
"Solve Rich People's Problems."
কারণ, তাদের কাছে টাকা কোনো সমস্যা নয়, তাদের মূল সমস্যা হলো সময়। তারা সবসময় খোঁজেন কে তাদের কাজটি সঠিকভাবে করে সময় বাঁচাতে পারবে।
তাই সস্তা কাজ না খুঁজে, নিজের দক্ষতা বাড়ান এবং বড় মার্কেটের খেলোয়াড় হোন।