11/08/2026
🌱 Our First Action
আমরা প্রতিদিন অনেক কিছু দেখি।
কিছু ভালো লাগে, কিছু ভালো লাগে না—তবুও বেশিরভাগ সময় শুধু দেখে চলে যাই।
কিন্তু কোনো পরিবর্তন কি শুধু দেখলেই আসে?
আমরা মনে করি, আসে না।
পরিবর্তনের প্রথম ধাপ হলো—দায়িত্ব নেওয়া।
তাই শুরুটা করছি আমাদের নিজেদের জায়গা থেকেই।
আগামী রবিবার থেকে আমাদের সেমিনার রুম পরিষ্কার ও নতুনভাবে সাজানোর কাজ শুরু হবে। এটি শুধু একটি রুম সুন্দর করার উদ্যোগ নয়; এটি একসাথে কোনো একটি সমস্যাকে চিহ্নিত করে, সেটার দায়িত্ব নিয়ে, নিজেরাই কাজ শুরু করার একটি ছোট্ট পরীক্ষা।
💚 তুমি চাইলে এই উদ্যোগের অংশ হতে পারো—
সময় দিয়ে, শ্রম দিয়ে, contribution দিয়ে, নিজের talent দিয়ে কিংবা একটি ভালো idea দিয়ে।
🎨 Art, Drawing, Decoration বা Handwriting-এ দক্ষ?
🙋♀️ Volunteer হিসেবে কাজ করতে চাও?
💡 রুমটাকে কীভাবে আরও meaningful করা যায়—কোনো idea আছে?
আমাদের জানাও।
🎁 যারা Volunteer হিসেবে সরাসরি কাজ করবে, তাদের জন্য থাকবে MeAmi-এর পক্ষ থেকে ছোট্ট একটি Surprise Gift।
এটাই আমাদের শুরু।
হয়তো পরিবর্তনটা খুব ছোট।
কিন্তু আমরা দেখতে চাই—
«একটি ছোট দায়িত্ব কি একদিন বড় একটি অভ্যাসে পরিণত হতে পারে?»
MeAmi — যেখানে দেখা শেষ নয়, কাজের শুরু। 🌿