Up Bangladesh Netrokona Zila - আপ বাংলাদেশ নেত্রকোনা জেলা

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • Up Bangladesh Netrokona Zila - আপ বাংলাদেশ নেত্রকোনা জেলা

Up Bangladesh Netrokona Zila - আপ বাংলাদেশ নেত্রকোনা জেলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Up Bangladesh Netrokona Zila - আপ বাংলাদেশ নেত্রকোনা জেলা, Social Media Agency, Netrokona, Mymensingh.
(1)

18/12/2025

জুলাইয়ের তরুণেরা এক হোন। এটা শহীদ আবরার ফাহাদ, আবু সাঈদ ও শরীফ ওসমান হাদীর বাংলাদেশ। এরপরের ব্যাটন নিতে প্রস্তুত হোন। প্রতিবাদ, প্রতিরোধ, অঙ্গিস্ফুলিঙ্গ হয়ে উঠুন।

_আলী আহসান জুনায়েদ
আহ্বায়ক, আপ বাংলাদেশ

শহীদ আবরার ফাহাদের শাহাদত বার্ষিকী ও আগ্রাসন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে UP Bangladesh নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আলোচনা স...
07/10/2025

শহীদ আবরার ফাহাদের শাহাদত বার্ষিকী ও আগ্রাসন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে UP Bangladesh নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা শাখার সম্মানিত সদস্য সচিব Sheikh Saikat Mursalin ও অনান্য নেতৃবৃন্দ।
আজকের এই সফল আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জেলা শাখার সম্মানিত আহবায়ক Nazmul Huda ভাইকে।

29/08/2025
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর অফিসিয়াল লিফলেট।  #আপবাংলাদেশ  #জুলাই    #জুলাইয়ের_পথে_জনতার_সাথে  ংযোগ
07/07/2025

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর অফিসিয়াল লিফলেট।

#আপবাংলাদেশ #জুলাই #জুলাইয়ের_পথে_জনতার_সাথে ংযোগ

চলছে বরিশাল বিভাগীয় জনসংযোগ। United People's Bangladesh - UP Bangladesh  #আপবাংলাদেশ   #বরিশাল  #জুলাইয়ের_পথে_জনতার_সাথে
04/07/2025

চলছে বরিশাল বিভাগীয় জনসংযোগ।
United People's Bangladesh - UP Bangladesh
#আপবাংলাদেশ

#বরিশাল #জুলাইয়ের_পথে_জনতার_সাথে

৩৬ দিনব্যাপী আমাদের এই কর্মসূচির কেন্দ্রে থাকবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, শহীদ পরিবার ও আ...
03/07/2025

৩৬ দিনব্যাপী আমাদের এই কর্মসূচির কেন্দ্রে থাকবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার রাষ্ট্রীয় উদ্যোগের দাবী, গণকবরে অশনাক্তকৃত শহীদদের লাশ ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করে শহীদ পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া, ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার, গুম,খুন, গণহত্যার সাথে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র আদায়৷ এই লক্ষ্যকে সামনে রেখে ইউনাইটেড পিপলস বাংলাদেশ ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত কর্মসূচি ঘোষণা করছে। ২৬ জুলাই পর্যন্ত নিমোক্ত কর্মসূচি ঘোষণা করছে:

১। ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ
২। ৪ জুলাই: বরিশাল বিভাগীয় গণসংযোগ
৩। ৫ জুলাই: রংপুর বিভাগীয় গণসংযোগ
৪। ১১ জুলাই: চট্টগ্রাম বিভাগীয় গণসংযোগ
৫। ১২ জুলাই: সিলেট বিভাগীয় গণসংযোগ
৬। ১৫ জুলাই: নারী শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ
৭। ১৬ জুলাই: দোয়া ও শহীদদের কবর জিয়ারত
৮। ১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণ
৯। ১৮ জুলাই: খুলনা বিভাগীয় গণসংযোগ
১০। ১৯ জুলাই: রাজশাহী বিভাগীয় গণসংযোগ
১১। ১৯ জুলাই: মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ স্মরণ
১২। ২০ জুলাই: মেহনতী মানুষের প্রতিরোধ স্মরণ
১৩। ২৫ জুলাই: ময়মনসিংহ বিভাগীয় গণসংযোগ
১৪। ২৬ জুলাই: ঢাকা বিভাগীয় গণসংযোগ

#ঘোষণাপত্র #আপবাংলাদেশ #জুলাই #জুলাইয়ের_পথে_জনতার_সাথে

গত শুক্রবার রাত ১০:৩০ টায় সড়ক দূর্ঘনায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব জুবা...
29/06/2025

গত শুক্রবার রাত ১০:৩০ টায় সড়ক দূর্ঘনায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব জুবায়ের আহমেদ সাজিদকে দেখতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ- আপ বাংলাদেশ, নেত্রকোনা জেলা শাখার কমিউনিকেশন টিমের সদস্যবৃন্দ হাসপাতালে যান। এসময় নেতৃবৃন্দ সাজিদের সার্বিক খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২৫-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা।   #আপবাংলাদেশ
25/06/2025

এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২৫-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা।

#আপবাংলাদেশ

গতকাল ১৩ জুন ’২০২৫ শুক্রবার বিকেল ৪.৩০ ঘটিকার সময় ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) “জুলাই ঘোষণাপত্র : নেত্রকোনাবাসী...
14/06/2025

গতকাল ১৩ জুন ’২০২৫ শুক্রবার বিকেল ৪.৩০ ঘটিকার সময় ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) “জুলাই ঘোষণাপত্র : নেত্রকোনাবাসীর প্রত্যাশায় ন্যায়ের রাজনীতি” শীর্ষক আলোচনা সভা নেত্রকোনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাটি ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সারা দেশব্যাপী ধারাবাহিক আলোচনার ৮ম পর্ব।

নেত্রকোনাবাসীর প্রত্যাশায় ন্যায়ের রাজনীতি শীর্ষক আলোচনায় উপস্থিত স্থানীয় নাগরিকরা জানান জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মানে নেত্রকোনাবাসী প্রতিজ্ঞাবদ্ধ। পিছিয়ে পড়া জনপদ নেত্রকোনার সুযোগ সুবিধা মানসম্পন্ন করতে হবে।

এই আলোচনায় ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল মিনহাজ(ভিপি) বলেন, আত্মতৃপ্তির ফলে বিপ্লবী সরকার ঘটন হয়নি বলে ঘোষণাপত্র এখনো আসেনি। জুলাই ইমামরা সরকারে বসে থাকার পরও ঘোষণাপত্রের আশায় আমাদের ছুটতে হচ্ছে সবার দ্বারে দ্বারে।

এসময় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, নেত্রকোনা জেলা শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান খান হৃদয় বলেন: জান,জীবন,শ্রম,ঘাম,ত্যাগ-তিতিক্ষার মূল্য দিতে হবে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের মাধ্যমে।
তার প্রত্যাশা জুলাইয়ে সবার অবদান স্বীকারে কার্পণ্য করবেনা কেউ। সহাবস্থান ও প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাসী হতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যেকটা মানুষ যদি নিজের পরিবার থেকে পরিবর্তনের ডাক দেয় তাহলে দেশ বদলাতে সময় লাগবেনা।

আপ বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য আরাফাত ই রাব্বি প্রিন্স বলেন ঢাকায় বসে ডিসিশন নিলে জনগণ আর মানবেনা তাই ৯০ হাজার গ্রাম বাংলাকে কানেক্ট করে সেই আলোকে পলিসি মেক করতে হবে। পলিসি এমনভাবে মেক করতে হবে যেন সর্বস্তরের সরকারি প্রতিষ্ঠানে সেবার মান শতভাগ নিশ্চিত হয়।

উক্ত সভায় নেত্রকোনা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা জুবায়ের সাজিদ বলেন,রাজনীতির সমালোচনা করে কখনো রাজনীতির পরিবর্তন করা যাবেনা - এক্ষেত্রে জুলাই যোদ্ধাদের এগিয়ে আসতে হবে।

এছাড়াও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করার আশাবাদ ব্যক্ত করায় স্থানীয় সুধী জনেরা আপ বাংলাদেশকে ধন্যবাদ জানান। অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ, বেকারত্ব মুক্ত, স্বাধীন বিচার ব্যবস্থা, ট্যাগিং মুক্ত রাজনীতির নতুন বাংলাদেশ চান বক্তারা।

জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা ব্যক্ত করে উক্ত অনুষ্ঠানের সভাপতি আপ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য বদরে আলম শাহীন জানান “জুলাই ঘোষণাপত্র হবে বাংলাদেশ এর নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির দরজা”। প্রায় পঞ্চাশের অধিক আগত অতিথির সম্মেলনে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য সকল আলোচকবৃন্দ অতিদ্রুত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Address

Netrokona
Mymensingh
2400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Up Bangladesh Netrokona Zila - আপ বাংলাদেশ নেত্রকোনা জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share