M/S Ruhan Enterprise

M/S Ruhan Enterprise Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from M/S Ruhan Enterprise, Marketing Agency, K, R Pilot Chowhali, Nagarpur.

25/06/2024
এটা কি সাপ?এটা কি সেই ভয়ংকর রাসেল বাইপার? আজ কিছুক্ষণ আগে আমাদের বাড়ির উঠান থেকে মেরে ফেলা হয়েছে।, চর চান্দক, নাগরপুর...
23/06/2024

এটা কি সাপ?
এটা কি সেই ভয়ংকর রাসেল বাইপার? আজ কিছুক্ষণ আগে আমাদের বাড়ির উঠান থেকে মেরে ফেলা হয়েছে।, চর চান্দক, নাগরপুর ,টাঙ্গাইল।

কেউ চইলা গেলে—তার নামে বাড়ির আঙিনায় লাগাইয়োও একটা দুইটা ফুল গাছ। তার কথা মনে হইলে ওই গাছে জল দিও, গুন-গুন করে গাইয়োও একট...
05/12/2023

কেউ চইলা গেলে—তার নামে বাড়ির আঙিনায় লাগাইয়োও একটা দুইটা ফুল গাছ। তার কথা মনে হইলে ওই গাছে জল দিও, গুন-গুন করে গাইয়োও একটা বিরহের গান।

কেউ চইলা গেলে— কাউরে জানতে দিও তার চইলা যাওয়া বিরহ, হেমন্তের সন্ধ্যায় ছুঁটে আসা বিষন্ন বাতসে হৃদয় মাজার ধূধূ শূন্য হওয়ার কথা।

কেউ চইলা গেলে—
তার ছইলা যাওয়া পথের দিকে চেয়ে তার নাম লইয়্যা কাইন্দো না আর; জমা কইরা রাইখোও না কোন স্মৃতিকাতর ডাকনাম, অথবা উপহার।

নববধূও তো বিধবা হয়, দুধের শিশু তো হয় এতিম; ছোঁ মাইরা চিলেও তো নিয়া যায় বৃদ্ধ মুরগির শেষ ছানাটা, মসজিদের দানবাক্সেরও হয় ডাকাতি। জগৎে যার হারাইবার মতো কিছু নাই; তারও তো হারায় মানুষ।

মানুষ তো খুঁচরা পঁয়শার মতো হাত ফসকে হারাইয়া যায়; নিম ফুলের মতো ঝরে যায়, মানুষের যাওয়া এই পৃথিবীর নিয়ম, থাইকা যাওয়াই আশ্চর্যের।

কেউ চইলা গেলে—
তার লাইগা অপেক্ষা কইরো না আর; যে যায় সে এক্কেবারেই যায়। পাখির ফিরে আসার নিয়ম থাকলেও, মানুষের ফিরে আসার নিয়ম নাই।

লেখা:মোল্লা শরিফ,,,,,,,,

এই দুনিয়ার মইধ্যে অনন্তকাল ধরে বইতেছে বদলাইয়া যাওনের হাওয়া। আসমানের মেঘও এত তাড়াতাড়ি বদলায় না যত তাড়াতাড়ি মানুষ বদলাইয়া ...
04/12/2023

এই দুনিয়ার মইধ্যে অনন্তকাল ধরে বইতেছে বদলাইয়া যাওনের হাওয়া। আসমানের মেঘও এত তাড়াতাড়ি বদলায় না যত তাড়াতাড়ি মানুষ বদলাইয়া যায়। মানুষ সকাল বিকাল পাল্টাইয়া যায়।

আবেগে ডুবাইয়া চুবাইয়া ইনিয়েবিনিয়ে এক সকালে যে মামুষটা মেসেজে কইছিল, তুমি বড়ো ভালো মানুষ, আমার পরাণের মানুষ। ওই মানুষটাই এক রাত্তিরে ফোনের ওইপাশ হতে কঠিন গলায় বলে, তোমার লাহান খারাপ মানুষ এই দুনিয়ার মইধ্যে আর একখানও দেখি নাই।

যেই মানুষটা ঘন্টায় ঘন্টায় ফোন কইরা কি করো, কেমন আছো, খেয়েছো? তুমি নিজের একটুও যত্ন নাওনা কইয়্যা মুখে ফেনা তুলে ফেলত; সেই মানুষটা একদিন ফোনের ওপাশ থেকে কয়, বিরক্ত করো না, আমি তোমার মতো সারাদিন শুয়েবসে থাকি না, কাজ আছে।

একদিন ঠোঁটে চুমু খেয়ে যে মানুষখানা বলেছিল তুমি পৃথিবীর চমৎকার রোমান্টিক মানুষ; ওই একি মানুষটা কোন এক রেস্টুরেন্টের টেবিলে, “তুমি খুব বোরিং” অভিযোগ রেখে সোজা হেটে চলে গেছে।

একদিন যে বলেছিল তুমি ভীষণ দয়ালু, সেই একই মানুষটা আজ বলছে, তুমি পাথরের মতো হৃদয়হীন।

একদিন যে মানুষটা চোখে চোখ রেখে, চোখে মুখে লাজুকলতা নিয়ে বলেছে, আমি তোমায় ভীষণ ভালোবাসি; সেই একই মানুষটা দূর থেকে একদিন চোখেমুখে অবজ্ঞা নিয়ে বলে দিল, তোমাকে ঘেন্না করি।

এই নগরীরে মানুষ বদলায়, আসমানের মেঘও এত তাড়াতাড়ি বদলায় না যত তাড়াতাড়ি মানুষ বদলায়; তুমিও বদলে গেছো— আমিও বদলে যাব। বদলে যাওয়ার সময় দরজায় কড়া নাড়ছে........
SrF

Address

K, R Pilot Chowhali
Nagarpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/S Ruhan Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share