Sujoy Helpline

Sujoy Helpline Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sujoy Helpline, Nageswari.

Sujoy Helpline হল একটি প্রফেশনাল Advertising & Social Media Agency। আমরা Facebook Ads, Social Media Marketing, Content Creation Suggestion, এবং Digital Product Sales এর মাধ্যমে ব্যবসাকে অনলাইনে সফল করতে সহায়তা করি। Sujoy Helpline একটি আধুনিক Advertising & Social Media Agency, যা অনলাইনে ব্যবসার বৃদ্ধি ও সফলতা অর্জনে সহায়ক। আমরা Facebook Advertising, Social Media Marketing, Content Creation, এবং D

igital Products Sales-এর মতো সেবা প্রদান করি, যা আপনার ব্যবসাকে আরো দক্ষভাবে পরিচালনা করতে সাহায্য করবে।

আমাদের লক্ষ্য হলো ব্যবসায়ীদের জন্য একটি শক্তিশালী অনলাইন উপস্থিতি তৈরি করা এবং সঠিক মার্কেটিং কৌশল ব্যবহার করে তাদের ব্যবসার সাফল্যকে আরও ত্বরান্বিত করা।

আমরা বিশ্বাস করি, তথ্যভিত্তিক কনটেন্টের মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন। আমাদের সেবা থেকে আপনি পাবেন:

সঠিক বিজ্ঞাপন কৌশল

প্রোফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট

টার্গেটেড অডিয়েন্স নিয়ে আরও ভাল রেসপন্স

আমরা বিশ্বাস করি "Success is Just a Strategy Away!"

31/12/2025

"জীবন যতই থাপ্পড় মারুক, দিনশেষে নিজের স্টাইলটা ধরে রাখাই আসল জয়। ২০১৮ থেকে ২০২৫ অনেক চড়াই-উতরাই পার করলাম, ২০২৬-এ এসে এবার ঘুরে দাঁড়ানোর পালা। 😎🔥
​Waiting for 2026! Happy New Year!

-----------

New Year 2026 funny video, Waiting for 2026 status, Life transformation 2018 to 2026.

তারেক রহমান মাত্র তিন ঘণ্টার ব্যবধানে এনআইডি কার্ড হাতে পেলো।এ নিয়ে আমার নাক গলানোর কিছু নেই এটা প্রত্যেক নাগরিকের অধিকা...
28/12/2025

তারেক রহমান মাত্র তিন ঘণ্টার ব্যবধানে এনআইডি কার্ড হাতে পেলো।
এ নিয়ে আমার নাক গলানোর কিছু নেই এটা প্রত্যেক নাগরিকের অধিকার।
দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা যদি কেউ পায়, সেটাকে ভালো দিক হিসেবেই দেখি।
কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়।
আপনি–আমি কি এমন সেবা পাবো?
একবার নির্ধারিত সময়ে এনআইডি করতে মিস হলে
জুতার তলা ক্ষয় না হওয়া পর্যন্ত দৌড়ানোই নিয়তি।
আর যদি সেই দৌড়ঝাঁপের শেষে এনআইডি পাওয়ার পর দেখা যায়
“সুধা রানী” হয়ে গেছে “সুদা রানী”
১৯৯১ সালের জন্মসাল হয়ে গেছে ১৯১৯
তাহলেই খেল খতম। 🙃
এরপর শুরু হয় আরেক অধ্যায়
সংশোধনের নামে নিয়ম, ফরম, ধাপ, প্রসেসিং,
কমিশনার অফিসের চক্কর,
অর্থ আর শ্রমের বিসর্জন।
এত ভোগান্তির পর মনে হয়
ভুল নাম, ভুল বাবা মা, উলটপালট জন্মসাল নিয়েই
এই দেশে নতুন করে পুনর্জন্ম হলো!
তখন মনে হয়,
তার চেয়ে বরং যা আছে তাই থাকুক।

বিক্রয় বৃদ্ধির ৯টি বাস্তব কৌশল① মানুষ যাকে চেনে, পছন্দ করে এবং বিশ্বাস করে—সেল তার কাছ থেকেই হয়। তাই নিজের ব্র্যান্ডিং খ...
09/12/2025

বিক্রয় বৃদ্ধির ৯টি বাস্তব কৌশল

① মানুষ যাকে চেনে, পছন্দ করে এবং বিশ্বাস করে—সেল তার কাছ থেকেই হয়। তাই নিজের ব্র্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ।
② মানুষের আবেগ ও ভালোবাসা বিক্রিতে সরাসরি প্রভাব ফেলে।
③ জনপ্রিয়তা বাড়লে সেলও স্বাভাবিকভাবে বাড়ে।
④ শুধু পণ্য নয়—সবচেয়ে বেশি বিক্রি হয় বিশ্বাস।
আপনি যখন কারো ব্র্যান্ড ভ্যালুকে বিশ্বাস করেন, তখনই তার পণ্য কেনার সিদ্ধান্ত নেন।
⑤ ব্যবসায় প্রথম শর্ত—সম্পর্ক তৈরি ও বিশ্বাস অর্জন।
একবার বেশি লাভ করতে গিয়ে কাস্টমার হারালে ভবিষ্যতের বড় নেটওয়ার্কও হারাতে হয়।
⑥ শুধু সেল-পোস্ট দিলেই সেল আসে না। আগে দরকার পরিচিতি ও বিশ্বাস।
ব্র্যান্ডিং করুন, উপস্থিত থাকুন—এটাই সবচেয়ে কম খরচের মার্কেটিং।
⑦ আকর্ষণীয় কনটেন্ট লিখতে শিখুন। গল্প, আবেগ ও সহজ ব্যাখ্যা—মানুষ এগুলোই সবচেয়ে বেশি পছন্দ করে।
⑧ মান রক্ষা, সঠিক দাম, ভালো কাস্টমার কেয়ার—রিপিট সেল বাড়ার সবচেয়ে কার্যকর তিনটি ভিত্তি।
⑨ শক্তিশালী নেটওয়ার্ক বিক্রয় বাড়ায়। দেশ–বিদেশে যোগাযোগ যত বিস্তৃত, নতুন সুযোগ তত বেশি।

#স্বপ্নদেখুন_সাহসকরুন_শুরুকরুন_লেগেথাকুন
#উদ্যোক্তা

✍️ Sujoy Helpline — সবসময় আপনার পাশে।

কিভাবে মার্কেটিং করলে সেল বাড়বে? (সংক্ষেপে মূল পয়েন্টগুলো)① প্রথম কাজ—আপনার প্রোডাক্ট/সার্ভিস যে কাস্টমার গ্রুপের জন্য, ...
08/12/2025

কিভাবে মার্কেটিং করলে সেল বাড়বে? (সংক্ষেপে মূল পয়েন্টগুলো)

① প্রথম কাজ—আপনার প্রোডাক্ট/সার্ভিস যে কাস্টমার গ্রুপের জন্য, তাদের জানানো।
② ব্র্যান্ডিং + নেটওয়ার্কিং যত শক্তিশালী হবে, সেল তত বাড়বে।
③ কোয়ালিটি ভিজিট—১০ জনে না হলে ২৫, ৫০… নিয়মিত নক করলে সেল আসবেই।
④ লিফলেট, ব্যানার, ফেস্টুন—অফলাইনে এখনো কার্যকর।
⑤ ফেসবুক পেজসহ সোশ্যাল মিডিয়ায় নিয়মিত মার্কেটিং খুব জরুরি।
⑥ সম্ভব হলে একটি ওয়েবসাইট রাখুন।
⑦ পুরনো ক্রেতাদের ডাটাবেজ রাখুন—নতুন অফার দিলে দ্রুত সেল বাড়ে।
⑧ ভালো আচরণ ও যত্ন—রিপিট কাস্টমার বাড়ায়।
⑨ মানহীন পণ্য না দেওয়া—বিশ্বাস তৈরি হলে রেফারেল সেল বাড়ে।
⑩ শোরুম/অফিস/পেজ আকর্ষণীয় রাখুন—কাস্টমারের ভিজিট বাড়ে।
⑪ পণ্যের প্রসেস ও ওয়ার্কপ্লেস নিয়ে ছোট ভিডিও বানান।
⑫ নিজেকে দক্ষ সেলসম্যান হিসেবে তৈরি করুন।

এই ১২টি ধারাবাহিকভাবে ফলো করলে সেল বাড়বে—এটাই বাস্তব অভিজ্ঞতা।

#উদ্দোক্তা
✍️ Sujoy Helpline — সবসময় আপনার পাশে।

📱 আনঅফিসিয়াল মোবাইল অফিসিয়াল করার উপায়✅ ধাপ–১: মোবাইলটি অনিবন্ধিত কিনা নিশ্চিত করুনচেক করার নিয়ম:১) মোবাইল থেকে ডায়াল কর...
28/11/2025

📱 আনঅফিসিয়াল মোবাইল অফিসিয়াল করার উপায়

✅ ধাপ–১: মোবাইলটি অনিবন্ধিত কিনা নিশ্চিত করুন

চেক করার নিয়ম:
১) মোবাইল থেকে ডায়াল করুন: * #06 #
২) IMEI নম্বর দেখুন
৩) যান: neir.btrc.gov.bd
৪) “Check IMEI Status” এ গিয়ে IMEI দিন

ফলাফল:
✔ Registered = অফিসিয়াল
❌ Non-Registered / Not Found / Illegal = আনঅফিসিয়াল

✅ ধাপ–২: প্রয়োজনীয় কাগজপত্র

IMEI নম্বর

NID/পাসপোর্ট

মোবাইল কেনার রসিদ (না থাকলেও চলবে)

নিজের মোবাইল নম্বর

✅ ধাপ–৩: NEIR-এ রেজিস্ট্রেশন

১) ভিজিট: neir.btrc.gov.bd
২) “Individual Registration” সিলেক্ট
৩) ফর্ম পূরণ করুন:

নাম

NID

মোবাইল নম্বর

IMEI
৪) সাবমিট

✅ ধাপ–৪: রেজিস্ট্রেশন ফি

BTRC ফি সাধারণত ২০০–৫০০ টাকা (মডেল ভেদে ভিন্ন)।
পেমেন্ট করা যায় — Nagad / bKash / Rocket / Card

পেমেন্ট সম্পন্ন হলে IMEI রেজিস্টারড হয়ে যাবে।

✅ ধাপ–৫: স্ট্যাটাস চেক

পেমেন্টের ২–২৪ ঘণ্টা পরে আবার IMEI চেক করুন।
দেখাবে: Registered — তাহলে মোবাইল এখন অফিসিয়াল।

⭐ অতিরিক্ত তথ্য

অফিসিয়াল করলে নেটওয়ার্ক স্থিতিশীল হয়

সমস্যা হলে ডিভাইস আনব্লক করা যায়

হারালে IMEI দিয়ে খোঁজা সহজ

বিদেশ থেকে আনা ফোন ও রসিদবিহীন ফোন বেশি অনিবন্ধিত থাকে

---

📌 Short Summary

1️⃣ IMEI চেক
2️⃣ NID প্রস্তুত
3️⃣ Registration
4️⃣ ফি পরিশোধ
5️⃣ স্ট্যাটাস চেক

✍️ Sujoy Helpline — সবসময় আপনার পাশে।

যারা বিধবা, বিবাহিত, প্রতিবন্ধী, মা-বাবা হারানো ফ্রিল্যান্সারদের স্প্যাম মেসেজে অতিষ্ঠ —পেজ সেটিংস থেকে 👉 Followers and ...
07/11/2025

যারা বিধবা, বিবাহিত, প্রতিবন্ধী, মা-বাবা হারানো ফ্রিল্যান্সারদের স্প্যাম মেসেজে অতিষ্ঠ —
পেজ সেটিংস থেকে 👉 Followers and public content → Hide comments containing certain words from your Page
এই অপশন অন করে ফেলুন!
স্প্যাম কমেন্ট আর দেখবেন না 😎
Thank me later!

✍️ Sujoy Helpline — সবসময় আপনার পাশে।

ফলাফল দেখে রাখুন তারপর এডস চালান — এটাই সোজা পথ।📈 (স্ক্রিনশটে: কাস্টমারের সফল রেজাল্ট)টিকটক এডস এখন আগের চেয়ে অনেক সহজ।আ...
06/11/2025

ফলাফল দেখে রাখুন তারপর এডস চালান — এটাই সোজা পথ।
📈 (স্ক্রিনশটে: কাস্টমারের সফল রেজাল্ট)
টিকটক এডস এখন আগের চেয়ে অনেক সহজ।
আপনার পণ্যের জন্য চাই শুধু সঠিক স্ট্র্যাটেজি।
👉 এখনই ইনবক্স করুন — আজই এডস রান করে ফেলুন!

✍️ Sujoy Helpline — সবসময় আপনার পাশে।

#টিকটকএড #বিক্রিবাড়ান #অ্যাডভার্টাইজিং #ডিজিটালমার্কেটিং

আপনি ঘুম থেকে উঠে ফেসবুক খুললেন।হঠাৎ চোখে পড়লো একটা আকর্ষণীয় অ্যাড!যেখানে আপনার প্রয়োজন অনুযায়ী প্রোডাক্টের দিকগুলো এত স...
23/10/2025

আপনি ঘুম থেকে উঠে ফেসবুক খুললেন।

হঠাৎ চোখে পড়লো একটা আকর্ষণীয় অ্যাড!
যেখানে আপনার প্রয়োজন অনুযায়ী প্রোডাক্টের দিকগুলো এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে, না কিনে থাকা অসম্ভব!
এভাবেই আপনি আটকে গেলেন Facebook Marketing-এর মায়াজালে। 🎯

কিন্তু এবার ভাবুন — আপনি যদি ওই বিক্রেতা হন?
আপনার প্রোডাক্ট দেখেই মানুষ যেন আগ্রহ নিয়ে কিনে ফেলে... সেটা কি সম্ভব?
অবশ্যই সম্ভব! 🙌

চলুন আজ জানি — Facebook কীভাবে আপনাকে বিজনেস বাড়াতে সাহায্য করে।
📌 ধাপ–১: প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করুন

Facebook বিজনেসের মূল চাবিকাঠি হলো একটা সুন্দরভাবে সাজানো পেজ।
এটা আপনার ডিজিটাল ভিজিটিং কার্ড।
তাই একটা প্রফেশনাল লুকের পেজ, আকর্ষণীয় লোগো, কভার ফটো, আর দরকারি সব ইনফো দিয়ে সাজিয়ে তুলুন যেন প্রথম দেখাতেই মানুষ ফলো করতে চায়।

📌 ধাপ–২: নিয়মিত ও ইনফরমেটিভ পোস্ট করুন

পেজে রেগুলার কনটেন্ট আপলোড করুন — টিপস, তথ্য, বা ইউজফুল গাইড যেগুলো আপনার অডিয়েন্সের কাজে লাগবে।
দেখুন কোন সময় আপনার অডিয়েন্স বেশি একটিভ, সেই সময়েই পোস্ট করুন।
👉 এতে রিচ বাড়বে, এঙ্গেজমেন্টও ভালো আসবে।

📌 ধাপ–৩: ভিডিও, রিলস ও লাইভ স্ট্রিমিং ব্যবহার করুন 🎥

একঘেয়ে কনটেন্ট মানুষ পছন্দ করে না।
তাই প্রতিটি ভিডিও, ডিজাইন বা রিলসের মধ্যে নতুন কিছু রাখুন —
যেমন টিপস, বাস্তব অভিজ্ঞতা, কাস্টমার ফিডব্যাক বা ফানি ইনফো — যেগুলো অডিয়েন্সকে ধরে রাখবে।

✨ এখন প্রশ্ন: এই কনটেন্ট এত জরুরি কেন?

✅ অডিয়েন্সকে আকৃষ্ট করে:
ভালো কনটেন্ট মানুষকে স্ক্রল থামাতে বাধ্য করে।
তারা দেখবে, রিঅ্যাক্ট করবে, শেয়ার করবে — আর তাতেই আপনার ব্র্যান্ড মনে গেঁথে যাবে।

✅ বিশ্বাসযোগ্যতা তৈরি করে:
যখন আপনি দরকারি ও মূল্যবান তথ্য দেন, তখন মানুষ আপনার ব্র্যান্ডকে বিশ্বাস করতে শেখে।
এই আস্থাই ভবিষ্যতের বিক্রির ভিত্তি।

✅ ব্র্যান্ড ভ্যালু বাড়ায়:
নিয়মিত, ইউনিক ও কোয়ালিটি কনটেন্ট আপনাকে প্রতিযোগীদের থেকে আলাদা করে তুলে ধরে।
আপনার ব্র্যান্ড হয়ে ওঠে স্মার্ট, প্রফেশনাল ও কাস্টমার-ফ্রেন্ডলি।

💬 শেষ কথা:
ফেসবুক মার্কেটিং শুধু প্রমোশন নয়, এটা একধরনের রিলেশন বিল্ডিং প্রক্রিয়া।
যদি আপনি সঠিকভাবে আপনার পেজ সেটআপ, কনটেন্ট ও অডিয়েন্স এনালাইসিস করতে পারেন —
তাহলে ফেসবুক নিজেই আপনার বিক্রয় বাড়িয়ে দেবে। 🚀

🔹 আপনার ব্যবসার জন্য যদি এমন প্রফেশনাল পেজ সেটআপ, কনটেন্ট স্ট্র্যাটেজি বা ফেসবুক ও টিকটক অ্যাড হেল্প লাগে —
তাহলে ইনবক্সে মেসেজ দিন এখনই 💬

✍️ Sujoy Helpline — সবসময় আপনার পাশে।

প্রিয় অনলাইন ব্যবসায়ী,আপনি যদি Facebook বা Instagram-এ বিজ্ঞাপন চালান, তাহলে নিচের সেটিংটি অন রাখুন 👇✅ Allow Meta to rec...
21/10/2025

প্রিয় অনলাইন ব্যবসায়ী,
আপনি যদি Facebook বা Instagram-এ বিজ্ঞাপন চালান, তাহলে নিচের সেটিংটি অন রাখুন 👇

✅ Allow Meta to receive information about events

এতে আপনার ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট (যেমন—অর্ডার তৈরি হওয়া, আপডেট হওয়া বা পেমেন্ট সম্পন্ন হওয়া) Meta-র কাছে নিরাপদভাবে পৌঁছায়।
এর ফলে আপনার বিজ্ঞাপন আরও নির্ভুলভাবে কাজ করে এবং সঠিক গ্রাহকের কাছে পৌঁছায়।

🔒 নিরাপত্তা নিশ্চয়তা:

কোনো মেসেজ বা কলের কনটেন্ট শেয়ার হয় না।

কোনো নাম, ইমেইল বা ফোন নম্বর Meta-র কাছে পাঠানো হয় না।

আপনি চাইলে যেকোনো সময় সেটিং পরিবর্তন করতে পারবেন।

👉 কিভাবে চালু করবেন:
Settings → Business Tools → Your Customers' Activity → Allow Meta to receive information about events (অন রাখুন ✅)

এটি অন করলে আপনার ক্যাম্পেইন ফলাফল আরও উন্নত হবে এবং বিজ্ঞাপন খরচ আরও কার্যকর হবে 💪

"প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে আমার মূল কাজ শুধু এডস চালানো নয়, বরং এমন স্ট্র্যাটেজি তৈরি করা যা সত্যিই রেজাল্ট নিয়...
24/09/2025

"প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে আমার মূল কাজ শুধু এডস চালানো নয়, বরং এমন স্ট্র্যাটেজি তৈরি করা যা সত্যিই রেজাল্ট নিয়ে আসে।
Md Masud Rana ভাইয়ের ঘড়ির জন্য ক্যাম্পেইন চালাচ্ছি, তিনি অনেক ভালো রেসপন্স পাচ্ছে বলে জানিয়েছে এবং তিনি অনেক সন্তুষ্ট—গত এক বছরে এমন রেসপন্স পাননি বলে জানিয়েছে! আর হ্যাঁ, তিনি এতটাই খুশি যে কৃতজ্ঞতা প্রকাশে আমাকে একটি ঘড়ি গিফট দিলেন।

এই অভিজ্ঞতা আমাকে আবার মনে করিয়ে দিলো—সঠিক এডস প্ল্যানিং ও এক্সিকিউশন ব্যবসার জন্য কতটা গেমচেঞ্জার হতে পারে।"

"ধন্যবাদ ভাই —
👉 “আপনার ব্যবসা আরও সময়ের সাথে বৃদ্ধি পাক ও সবার মাঝে ছড়িয়ে পড়ুক,” রইল অশেষ শুভকামনা। ⌚✨"

✍️ Sujoy Helpline — সবসময় আপনার পাশে।
এডস ক্যাম্পেইন স্ট্রাটেজি বা কোন পরামর্শের জন্য নিরদ্বিধায় যোগাযোগ করুন।

📢 আজকাল একটা ব্যাপার খুব চোখে পড়ছে…🎥 ভিডিও কনটেন্ট, লাইভ স্ট্রিম, পেজ মনিটাইজেশন—এসবের পেছনে অনেকেই নিজেদের সময় ব্যয় করছ...
20/09/2025

📢 আজকাল একটা ব্যাপার খুব চোখে পড়ছে…

🎥 ভিডিও কনটেন্ট, লাইভ স্ট্রিম, পেজ মনিটাইজেশন—এসবের পেছনে অনেকেই নিজেদের সময় ব্যয় করছেন।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো 👉 লজ্জা-শরমের কোনো চিন্তাই যেন কারও নেই!

মানুষ ভেবে বসেছে—“শুধু কনটেন্ট দিলেই আয় আসবে।”
কিন্তু ভুলে যাচ্ছেন, সময়ই জীবনের মূল সম্পদ। যদি সেই সময়টা শুধু ফলোয়ার বা মনিটাইজেশনের পেছনে খরচ হয়, অথচ শেখা বা মানসম্মত কনটেন্টে না হয়—তাহলে ফলাফল হতাশাজনকই হবে।

💡 মনে রাখবেন, সত্যিকারের সফলতা আসে তখনই, যখন সময়, শ্রম আর সম্মান—তিনটাকে একসাথে মেলাতে পারেন।

✍️ Sujoy Helpline — সবসময় আপনার পাশে।

---

🔖 হ্যাশট্যাগ:
#সময়এরমূল্য

Facebook Ads এর আপডেট 🚀আপনাদের অনেকেই মেসেঞ্জার/WhatsApp Ads ব্যবহার করছেন।Meta সম্প্রতি কিছু নতুন আপডেট এনেছে যেগুলো আপ...
18/09/2025

Facebook Ads এর আপডেট 🚀

আপনাদের অনেকেই মেসেঞ্জার/WhatsApp Ads ব্যবহার করছেন।
Meta সম্প্রতি কিছু নতুন আপডেট এনেছে যেগুলো আপনার এড ক্যাম্পেইনে প্রভাব ফেলতে পারে।

নতুন ফিচারগুলো হলো 👇

✅ Unified Ads Manager
👉 এখন এক জায়গা থেকে Facebook, Instagram, WhatsApp সব প্ল্যাটফর্মের বিজ্ঞাপন চালানো যায়।

✅ AI Optimization
👉 Meta-এর AI এখন আরও স্মার্টভাবে আপনার বাজেট, ক্রিয়েটিভ আর অডিয়েন্স অটোমেটিক অপ্টিমাইজ করে।

✅ SMS / Phone Verification
👉 বিজ্ঞাপন চালাতে অনেক সময় ফোন নম্বর ভেরিফিকেশন বাধ্যতামূলক হচ্ছে।

✅ Re-engagement Messages
👉 যারা আগে আপনার ব্যবসার সাথে যোগাযোগ করেছে, তাদের আবার মেসেজ পাঠানোর সুযোগ দিচ্ছে।

✅ WhatsApp Limit
👉 নতুন business account-এ দিনে সীমিত সংখ্যক মেসেজ পাঠানো যায়, ভেরিফিকেশন ও রেপুটেশন ভালো হলে লিমিট বাড়ানো হয়।

---

✍️ Sujoy Helpline – আপনার বিজ্ঞাপনের সহজ সমাধান

Address

Nageswari
5600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sujoy Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share