Online Future Academy.

  • Home
  • Online Future Academy.

Online  Future Academy. Hi, I am Rakib hasan - a Digital Entrepreneur, Mentor. Affiliate And Digital Marketing Expert.

অনেকেই প্রশ্ন করেন " আলি এক্সপ্রেস ভালো না ইপিএন ভালো? কোনটা করলে লাভ বেশি  হবে?আসুন জেনে নেই বিস্তারিত ৷ePN vs AliPorta...
02/06/2020

অনেকেই প্রশ্ন করেন " আলি এক্সপ্রেস ভালো না ইপিএন ভালো?
কোনটা করলে লাভ বেশি হবে?
আসুন জেনে নেই বিস্তারিত ৷

ePN vs AliPortal
ePN: ইপিএন হলো থার্ড পার্টি এ্যাফিলিয়েট সাইট ৷ ePN আলিএক্সপ্রেসের মত আরো অনেক সাইট যেমন Gearbest, Banggood, eBay এর মত আরো অনেকগুলো সাইটের প্রোডাক্ট প্রমোশনের জন্য আপনাকে সুযোগ দিবে ৷ অর্থাৎ শুধু মাত্র ePN এর একটি এ্যাকাউন্ট দিয়েই আপনি ePN অন্তরভূক্ত সকল সাইটের এ্যাফিলিয়েট লিংক একজায়গা অর্থাৎ ePN থেকেই জেনারেট করতে পারবেন ৷ থার্ডপার্টি মানে হলো অন্যের প্রোডাক্ট তারা প্রমোশন করিয়ে দিবে এবং একটা কমিশশ রাখবে ৷ ePN যেটা করে সেটা হলো ওরা অন্যসাইটের প্রোডাক্টের প্রমোশন এ্যাফিলিয়েটদের মাধ্যমে প্রমোট করে দেয়ার ব্যাবস্থা করে ৷ ফলে এ্যাফিলিয়েটদের যত প্রমোশনের পেমেন্ট থাকে সেটা ওরা দেখভাল করে ৷ ফলে মেইন সাইট যদি নিজস্ব কোন এ্যাফিলিয়েশন রাখে তবে মেইন এ্যাফিলিয়েশনের কমিশনের সমান কমিশন তারা কখনোই দিতে পারবে না ৷

ePN জয়েন করতে এখানে ক্লিক করুন:
https://epn.bz/

AliPortal: AliPortal হলো Aliexpress এর নিজস্ব এ্যাফিলিয়েশন সাইট যেটা দিয়ে আপনি শুধু মাত্র Aliexpress এর এ্যাফিলিয়েট লিংক জেনারেট করতে পারবেন ৷ অন্য কোন সাইটের জন্য এটা কার্যকর নই যেমনটা ePN এ সম্ভব হতো ৷

Aliportal এ জয়েন করতে একানে ক্লিক করুন:
http://portals.aliexpress.com/

পেমেন্ট গেটওয়ে (ePN vs AliPortal):
ePN: ePN এর পেমেন্ট গেটওয়ে সবথেকে সহজ আর সেটা হলো Webmoney.
যেকেউ Webmoney এ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ( ফেসবুকে এ্যাকাউন্ট খুলার মত) ePN আপনার ১ ডলার হলেই পেমেন্ট নিতে পারবেন ৷ Webmoney তে উইথড্রো দিতে কিছু সেন্ট ( কত কাটে সেটা পরে এ্যাড করে দিবো) চার্জ কাটে ৷

সবথেকে সুবিধা এদের কাষ্টোমার সাপোর্ট ৷ এদের কাষ্টোমার লাইভ সাপোর্ট খুবই স্ট্রং ৷ যেকোন সমস্যা তারা সলভ করার জন্য সবা প্রস্তুত ৷

Aliportal: Aliportal এর পেমেন্ট গেটওয়ে হলো শুধুমাত্র ব্যাংক পেমেন্ট এবং প্রতি পেমেন্টে আপনাকে ১৫ ডলার চার্জ করা হবে ৷ তার মানে আপনার এ্যাকাউন্টে ১৬ ডলার জমা হলে, আপনি উইথ্রো দিলে আপনার ব্যাংকে ১ ডলার জমা হবে ৷

এদের কোন লাইভ সাপোর্ট নেই ৷ তাদের একটা মেইলের মাধ্যমে আপনাকে সাপোর্টে যোগাযোগ করতে হবে

এখন আপাদের যেটা সুবিধা মনেহয় সেটাই করবেন ৷

ধন্যবাদ



ePN vs AliPortal এ্যাফিলিয়েটঅনেকেই প্রশ্ন করেন " আলি এক্সপ্রেস ভালো না ইপিএন ভালো?  কোনটা করলে লাভ বেশি  হবে?  আসুন জেনে...
25/05/2020

ePN vs AliPortal এ্যাফিলিয়েট

অনেকেই প্রশ্ন করেন " আলি এক্সপ্রেস ভালো না ইপিএন ভালো? কোনটা করলে লাভ বেশি হবে?

আসুন জেনে নেই বিস্তারিত ৷

ePN: ইপিএন হলো থার্ড পার্টি এ্যাফিলিয়েট সাইট ৷ ePN আলিএক্সপ্রেসের মত আরো অনেক সাইট যেমন Gearbest, Banggood, eBay এর মত আরো অনেকগুলো সাইটের প্রোডাক্ট প্রমোশনের জন্য আপনাকে সুযোগ দিবে ৷ অর্থাৎ শুধু মাত্র ePN এর একটি এ্যাকাউন্ট দিয়েই আপনি ePN অন্তরভূক্ত সকল সাইটের এ্যাফিলিয়েট লিংক একজায়গা অর্থাৎ ePN থেকেই জেনারেট করতে পারবেন ৷ থার্ডপার্টি মানে হলো অন্যের প্রোডাক্ট তারা প্রমোশন করিয়ে দিবে এবং একটা কমিশশ রাখবে ৷ ePN যেটা করে সেটা হলো ওরা অন্যসাইটের প্রোডাক্টের প্রমোশন এ্যাফিলিয়েটদের মাধ্যমে প্রমোট করে দেয়ার ব্যাবস্থা করে ৷ ফলে এ্যাফিলিয়েটদের যত প্রমোশনের পেমেন্ট থাকে সেটা ওরা দেখভাল করে ৷ ফলে মেইন সাইট যদি নিজস্ব কোন এ্যাফিলিয়েশন রাখে তবে মেইন এ্যাফিলিয়েশনের কমিশনের সমান কমিশন তারা কখনোই দিতে পারবে না ৷

ePN জয়েন করতে এখানে ক্লিক করুন:
https://epn.bz/


AliPortal: AliPortal হলো Aliexpress এর নিজস্ব এ্যাফিলিয়েশন সাইট যেটা দিয়ে আপনি শুধু মাত্র Aliexpress এর এ্যাফিলিয়েট লিংক জেনারেট করতে পারবেন ৷ অন্য কোন সাইটের জন্য এটা কার্যকর নই যেমনটা ePN এ সম্ভব হতো ৷

Aliportal এ জয়েন করতে একানে ক্লিক করুন:
http://portals.aliexpress.com/

পেমেন্ট গেটওয়ে (ePN vs AliPortal):

ePN: ePN এর পেমেন্ট গেটওয়ে সবথেকে সহজ আর সেটা হলো Webmoney.

যেকেউ Webmoney এ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ( ফেসবুকে এ্যাকাউন্ট খুলার মত) ePN আপনার ১ ডলার হলেই পেমেন্ট নিতে পারবেন ৷ Webmoney তে উইথড্রো দিতে কিছু সেন্ট ( কত কাটে সেটা পরে এ্যাড করে দিবো) চার্জ কাটে ৷

সবথেকে সুবিধা এদের কাষ্টোমার সাপোর্ট ৷ এদের কাষ্টোমার লাইভ সাপোর্ট খুবই স্ট্রং ৷ যেকোন সমস্যা তারা সলভ করার জন্য সবা প্রস্তুত ৷

Webmoney এ্যাকউন্ট করতে এখানে ক্লিক করুন:
https://www.wmtransfer.com/

Aliportal: Aliportal এর পেমেন্ট গেটওয়ে হলো শুধুমাত্র ব্যাংক পেমেন্ট এবং প্রতি পেমেন্টে আপনাকে ১৫ ডলার চার্জ করা হবে ৷ তার মানে আপনার এ্যাকাউন্টে ১৬ ডলার জমা হলে, আপনি উইথ্রো দিলে আপনার ব্যাংকে ১ ডলার জমা হবে ৷

এদের কোন লাইভ সাপোর্ট নেই ৷ তাদের একটা মেইলের মাধ্যমে আপনাকে সাপোর্টে যোগাযোগ করতে হবে ৷

কমিশন ( ePN vs Aliportal)

ePN: প্রোডাক্ট ভেদে ePN সর্বোচ্চ @ কমিশন দেয় ৷

কমিশন রেট স্ক্রীটশট ওর লিংক :
http://prntscr.com/smz519

Aliportal: প্রোডাক্ট ভেদে Aliportal সর্বোচ্চ ৯% পর্যন্ত কমিশন দেয় ৷

কমিশন রেট স্ক্রীটশট ওর লিংক ৷
https://nimb.ws/kJjx61

এখন আপাদের যেটা সুবিধা মনেহয় সেটাই করবেন ৷

ধন্যবাদ
Rakib Prian

অনলাইনে মোবাইল দিয়ে আয় করার অনেক গুলি সুন্দর মাধ্যম আছে। যেমন:১। আপনি মোবাইলে আর্টিকেল লিখে আয় করতে পারেন।অনেক ওয়েবসাইট ...
16/02/2020

অনলাইনে মোবাইল দিয়ে আয় করার অনেক গুলি সুন্দর মাধ্যম আছে। যেমন:

১। আপনি মোবাইলে আর্টিকেল লিখে আয় করতে পারেন।অনেক ওয়েবসাইট আছে যারা ভাল এমাউন্ট পে করে। যেমন roar বাংলা।

২।মোবাইলে ছবি তুলে আয় করতে পারেন।আপনি ছবি কেউ ডাউন লোড করলে টাকা ইনকাম হবে। যেমন shutter-stock etc.

৩।এপ্সঃ স্মার্টফোনের জন্য অনেক গুলি এপ্স যারা শর্ট টাস্কিং এর জন্য বিভিন্ন পরিমান এমাউন্ট পে করে করে।

এছাড়া বিটকয়েন, ক্যাপচা টাইপের কাজ করতে পারেন যদিও আয় খুব সামান্য হবে। এই বিষয় নিয়ে খুব দ্রুত একটি কমপ্লিট গাইডলাইন প্রকাশ করবো ইনশাআল্লাহ্‌।

এফিলিয়েট ভিডিও মার্কেটিং শিখে অনলাইনে স্মার্ট ক্যারিয়ার গড়ুন।                           । ইউটিউব হতে আয় করুন।অনলাইনে...
10/02/2020

এফিলিয়েট ভিডিও মার্কেটিং শিখে অনলাইনে স্মার্ট ক্যারিয়ার গড়ুন।
। ইউটিউব হতে আয় করুন।

অনলাইনে আয় এই বিষয়টি নিয়ে আমাদের দেশের তরুণ তরুণীদের মাঝে ভীষণ আগ্রহ রয়েছে। বিশেষ করে যারা চাকরি প্রার্থী অথবা ছাত্র, যারা কিনা নিজের আয়ে চলতে চায়। কেনই বা থাকবেনা, আমাদের দেশে চাকরির যে অবস্থা তাতে একজন গ্র্যাজুয়েটের প্রাইভেট কোম্পানিতে সেলারি শুরু হয় ১০-১৫ হাজারের মধ্যে আর সরকারি চাকরিতো সোনার হরিণ। যাইহোক অনেকেই শুনেছেন Online অনেক টাকা আয় করা যায় (মাসে হাজার হতে লক্ষ টাকা ) তবে কি ভাবে এই টাকা আয় করা যায় তা জানে না আবার অনেকে আছে জানেন তবে পরিপূর্ণ ধারণা নেই। যদি আপনি অনলাইনে ক্যারিয়ার গড়ার চিন্তা করে থাকেন তবে আপনার জন্য Online Feature Academy ট্রেনিং সেন্টার অনলাইনে আপনার ক্যারিয়ার গড়ার কমপ্লিট সলিউশন দিয়ে আপনার সফলতা নিশ্চিত করবে।

অনলাইন আয়ের যে কয়টি মাধ্যম আছে তার মধ্যে জনপ্রিয় একটি মাধ্যম হলো Affiliate Marketing । আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো Affiliate Video Marketing করে কিভাবে ক্যারিয়ার গড়বেন। তবে আগেই বলে রাখি Affiliate Marketing শেখা ও অনলাইন হতে আয় শুরু করা খুব একটা কঠিন বিষয় না। তবে আপনাকে ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ সব গুলা কাজ শিখতে হবে কারন এই র্কোস এর ৮০% টেকনিক্যাল বিষয় আর এই ট্রেনিং সম্পূর্ণ করলে অনলাইন থেকে ভালো আয় করতে পারবেন। আর ভালো মানের ইনকাম করার জন্য দরকার ভালো মানের প্রশিক্ষণ, তাই Online Feature Academy নিয়ে এলো স্টেপ বাই স্টেপ Affiliate Video Marketing Course শেখার পরিপূর্ন কোর্স যা কমপ্লিট করে আপনি হতে পারবেন একজন সফল Affiliate YouTube মার্কেটার।

এই কোর্সটি করতে কি কি প্রয়োজনঃ
১. ধৈর্য ও ইচ্ছেশক্তি। ২. পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার ও ইন্টারনেট। ৩. বেসিক কম্পিউটার নলেক। ৪.ন্যুনতম এস-এস-সি পাশ হতে হবে। ৫. মোটামুটি ইংলিশ নলেজ। ৭. প্রতিদিন ৪ ঘন্টা করে ৬-৭ মাস কাজ করার মত সময়।

কাদের জন্য এই কোর্সটিঃ
১.আপনারা যারা অনলাইনে আয় করতে চান কিন্তু সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না। ২. যারা অনলাইনে স্থায়ী ক্যারিয়ার গড়তে চান। ৩.চাকরি বা পড়াশোনার পাশাপাশি স্থায়ী ক্যারিয়ার গড়তে চান।

কি আছে এই কোর্সেঃ
1. How to start your Perfect Career. 2. Mind Setup & Goal Setup. 3. Time Management for Smart Work. 4. Learn Affiliate and influence marketing. 5. Attractive Script and Video Making without knowledge. 6. AdSense and Affiliate in One video. 7. Lifetime support and membership with the Evolution Digital Marketing Agency.

প্রশিক্ষকের বিবরণঃ
আমি ইঞ্জি. রাকিব প্রিয়ান। অ্যাফিলিয়েট এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি অনলাইনে ৭ বছরেরও বেশি সময় ধরে কাজ করছি। যারা অনলাইনে ক্যারিয়ার গড়ার জন্য কাজ শিখতে চায়। আমি তাদের ভিডিও মেকিং এর কাজের মাধ্যমে অ্যাফিলিয়েট এবং ডিজিটাল মার্কেটিং শিখতে সহায়তা করি। আমার কিছু সফল শিক্ষার্থী আছে যারা এই কোর্স শেষ করে অনলাইনে 400-500$+ উপার্জন করছে। ধন্যবাদ আল্লাহ তালাকে আমাকে কিছু মানুষের পাশে দাঁড়ানো সুযোগ দিয়েছেন।

আপনি যদি ভিডিও মেকিং মাধ্যমে অ্যাফিলিয়েট এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান তবে আমাদের 6-7 মাসের এই র্কোসটিতে জয়েন করতে পারেন। যারা অনলাইনে কাজ করতে আগ্রহী কিন্তু জানে না যে কি ভাবে কাজ শিখে কাজ করে অনলাইনে একটা স্থায়ী ক্যারিয়ার গড়া যায়। আপনারা যারা অনলাইনে কাজ করতে আগ্রহী তাদের জন্য Online Feature Academy পক্ষ হতে Affiliate Video Marketing Course এর ব্যবস্থা করা হয়েছে। এই র্কোসটি থেকে অনলাইনে এবং লোকাল মার্কেটে কাজ করার মত ৫ থেকে ৬ টি মাধ্যেম দেখানো হয়েছে। 90% গ্যারন্টি অনলাইনে থেকে আর্নিং করতে পারবেন এমন কিছু সিক্রেট ম্যাথড নিয়ে এই কোর্সটি সাজানো হয়েছে। Online Feature Academy পক্ষ হতে অনলাইনে কাজের ব্যবস্থা করে দেয়া হবে।

9 Mistakes That You May Not Know You’re Making👍👍👉🖖এখানে আমি এমন ৯ টা ভুল তুলে ধরছি যেগুলো সহজেই আপনার অজান্তে আপনার পরিশ...
09/02/2020

9 Mistakes That You May Not Know You’re Making👍👍👉🖖
এখানে আমি এমন ৯ টা ভুল তুলে ধরছি যেগুলো সহজেই আপনার অজান্তে আপনার পরিশ্রমে তৈরী করা চ্যানেলকে র‍্যাংকিং-এ উঠতে বাধা দিতে পারে।

এই ৯টার বাইরেও আরো বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো হয়ত আপনার সফলতায় বাধা দিচ্ছে। তবে আমার দেখা মতে এই ৯টাই বেশ কমন। সামনে কোনদিন হয়ত বাকি পয়েন্টগুলো নিয়েও কথা বলব।

তবে সবার ক্ষেত্রে হয়ত একসাথে এই ৯টা মিসটেক কাজ নাও করতে পারে। হতে পারে আপনার ক্ষেত্রে হয়ত মাত্র একটা মিসটেক কাজ করছে, যেটা ঠিক করতে পারলেই আপনি কাংখিত সফলতার দেখা পেতে পারতেন।

সুতরাং প্রতিটা পয়েন্ট খেয়াল করে দেখুন, আপনি কোন ভুলটি করছেন।

1. Inconsistency
এই পয়েন্টটি সবার জন্য প্রযোজ্য না হলেও অনেকের চ্যানেল র‍্যাংকিং থেকে পড়ে যাওয়ার অন্যতম কারন তার Inconsistency. অর্থাৎ অনিয়মিত ভিডিও দেয়া।

যেমন আপনি যদি একটি চ্যানেল খুলে প্রথম দিকে ইচ্ছামত ৫-১০ টি ভিডিও আপলোড করে এরপর প্রায় ১-২ সপ্তাহ কোন ভিডিওই আপলোড না করেন, তাহলে চান্স আছে আপনার চ্যানেলটিকে ইউটিউব অনিয়মিত চ্যানেল হিসেবে ধরে নিবে এবং এর ফলে আপনি র‍্যাংকিং হারাবেন।

সাধারনত একবার র‍্যাংকিং হারিয়ে ফেললে সেই চ্যানেলে নতুন ভিডিও দিয়েও র‍্যাংক ফিরিয়ে আনা অনেক অনেক কঠিন হয়ে দাঁড়ায়।

2. No Script
একটা ভিডিও পুরোটা দেখার জন্য Audience কে সুন্দর একটি Script এর উপর ভিডিও বানিয়ে ভিডিওতে আটকে রাখতে হয় । ভিউ রিটেনশন কম হওয়ার অনেক বড় একটি কারন Script.

কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশীয় কমিউনিটির ইউটিউব মার্কেটাররা স্ক্রিপ্টের ব্যাপারে একদমই অজ্ঞ। একটি ভিডিও বানানোর আগেই ভিডিওটার স্ক্রিপ্ট তৈরী করে নেয়া যে কতটা গুরুত্বপূর্ন তা অনেকেই জানেন না। আমি আমার নেক্সট পোস্টে চেষ্টা করব স্ক্রিপ্ট নিয়ে আরো বিস্তারিত গাইডলাইন দিতে।

3. Not Knowing About Your Audience
আমি এমন অনেককেই জানি যারা ২০০+ ভিডিও দেওয়ার পরেও হয়ত তার চ্যানেলের একেকটা ভিডিওতে সর্বোচ্চ ২ হাজারও ভিউ হয়নি। এর মূল কারন – নিস সিলেকশনের সময় আর কাজ শুরু করার আগে আমাদের Audience কে এবং সে কি চায় – সেটা খুজে বের না করা।

অডিয়েন্স রিসার্চ ইউটিউব মার্কেটিং-র একটি মূল স্তম্ভ। অডিয়েন্স কি দেখতে চায় এবং কি দেখতে পছন্দ করে, সেটা না জেনে আজ পর্যন্ত কোন ইউটিউব চ্যানেলই বড় হতে পারেনি।

যখনই কেউ আমাকে বলে যে তার চ্যানেলে ভাল ভিউ আসছেনা, তখন আমি প্রথমেই সন্দেহ করি যে তার অডিয়েন্স রিসার্চ নিশ্চয়ই ভাল হয়নি। অডিয়েন্স রিসার্চ কিভাবে করতে পারেন এই বিষয়েও আমি আমার পরবর্তী পোস্টে বিস্তারতি লেখার চেষ্টা করব।

4. Not Replying to Comments
ভিডিওতে কমেন্ট হলে অনেকেই রিপ্লাই করেননা, এটি বড় একটি ভুল। কমেন্ট আপনার Audience কে বার বার চ্যানেল এ ফিরিয়ে নিয়ে আসতে পারে।

“Nice Video” এমন কমেন্টের উত্তরে অনেকেই শুধু Thanks লিখে দেয়। অথচ এর থেকে আরও অনেক সুন্দর কিছু লিখে কিংবা তাকে প্রশ্ন করে তার সাথে কনভার্সেশন শুরু করে সহজেই আপনার ভিডিওর নিচে কমেন্টের সংখ্যা বাড়াতে পারেন। আর কমেন্ট বাড়লে অন্যরাও কমেন্ট করতে চাইবে এবং এর ফলে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়বে।

5. Not Planning for Upcoming Videos
Audience-এর Need বুঝে Funnel Create করতে হবে। কোন ভিডিওর পর আমি কি ভিডিও দিবো তার লিস্ট থাকতে হবে। এতে audience Build হবে, সুন্দর ভাবে তারা ধারাবাহিক ভাবে সব পাবে। আপনার পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবে।

তাছাড়া এটা একটা সহজ উপায় আপনার চ্যানেলের ভিডিওর সংখ্যা এবং ভিউ ২টাই বাড়ানোর। কারন যখন আপনার একটা ভিডিও র‍্যাংক করবে, তখন এর সাথে সম্পর্কিত অন্যান্য ভিডিওগুলোতেও সাজেস্টেড থেকে ভিউ যাওয়ার সম্ভাবনা তৈরী হবে।

6. Not Participating in the YouTube Community
আমরা প্রায়শই ভুলে যাই, ইউটিউব একটি সার্চ ইঞ্জিন হওয়ার পাশাপাশি একটি সোশ্যাল মিডিয়াও।

আপনার একটি চ্যানেল একটি Social Account। সুতরাং নিজের রিলেটেড চ্যানেল গুলোর সাথে আপনার ভালো একটি সম্পর্ক রাখতে হবে, তাদের ভিডিওর নিচে আপনার কমেন্ট থাকলে সেটা শুধু আপনার নেটওয়ার্ককেই বড় করবেনা, বরং নতুন নতুন ভিউয়ারের সামনে আপনার চ্যানেল একটি ভাল exposure পাবে।

7. Low Quality Video
আমি অনেক নতুন ইউটিউব মার্কেটারদের দেখেছি তারা ভিডিও মেকিং নিয়ে খুব বেশি পড়াশোনা করতে রাজি না।

অনেকেই মনে করেন কোথাও থেকে কনটেন্ট বা আইডিয়া কপি করে এনে কোনমতে ভিডিও বানিয়ে যত বেশি ভিডিও আপলোড করতে পারব ততই লাভ। কিন্তু বাস্তবে এই কথাটা সম্পূর্ন ভুল।

আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভাল হতে হবে, যদি আপনি 2020-21 এর প্রতিযোগিতায় টিকে থাকতে চান। আর ভিডিও কোয়ালিটি ভাল হতে হলে ক্যামেরা, লাইটিং, ভিডিও এডিটিং, স্ক্রিপ্টিং থেকে শুরু করে ভিডিওতে কি ধরনের রঙ ব্যবহার হচ্ছে, কি ধরনের ফন্ট ব্যবহারে হচ্ছে, কি ধরনের ইমেজ ব্যবহার হচ্ছে – এমন প্রতিটা জিনিসে খেয়াল রাখতে হবে।

8. Low Energy
ক্যামেরা কন্টেন্ট বা ভয়েসওভার সহ ইমেজ/ফুটেজ ভিত্তিক কনটেন্ট – যেটাই হোক, আপনার ভিডিওতে প্রাণবন্ত ব্যাপারটা থাকতে হবে। আস্তে ধীরে কথা বললে হবেনা, সুন্দর সজীব হতে হবে।

এমনকি অনেকের সফটওয়্যার দিয়ে করা ভিডিও দেখতে খুবই Boring হয়।

আপনার ভিডিও দেখে অডিয়েন্সের ভিতর এনার্জি চলে আসতে হবে। তারা আপনার কথার সাথে তালে তাল মিলিয়ে ইন্টার‍্যাক্ট করবে এবং এঙ্গেজ করবে, এমনটা হলেই শুধু আপনার চ্যানেল বাকিদের থেকে উপরে থাকবে।

9. Too Much Focus on View and Subscriber
এই ভুলটি মূলত ৯৯% মার্কেটারের মধ্যেই আমি দেখি। এটাকে বলা যেতে পারে মাইন্ডসেটের সমস্যা।

যখন একজন নতুন মার্কেটার ইউটিউবে কাজ শুরু করেন, তখন থেকেই দেখা যায় তার সবরকম ফোকাস থাকে চ্যানেলে কত ভিউ হচ্ছে, কত সাবস্ক্রাইবার হচ্ছে, তার উপর।

অথচ যেকোন ইউটিউব মার্কেটারের মূল ফোকাসটা থাকা উচিত তার কনটেন্টে এবং তার অডিয়েন্সের উপর। আপনার একেকটি ভিডিও কতগুলো মানুষের জীবনে সাহায্য করছে, অথবা কতগুলো মানুষকে এন্টারটেইনমেন্ট দিচ্ছে, অথবা কতগুলো মানুষ আপনার সাথে আজকে কানেক্টেড হল – এই বিষয়গুলোতে ফোকাস করলে তা সহজেই আপনার চ্যানেলেকে অটো-পাইলটে উপরে নিয়ে যেতে থাকবে।

So, What’s Next?
এখন যেহেতু আপনি জেনে গেলেন কোন কোন ভুলগুলোর কারনে আপনার ইউটিউব মার্কেটিং যাত্রা বিঘ্নিত হচ্ছে বা হতে পারে, সেহেতু এই পোস্টটি পড়ার পরে প্রথমেই আপনার কাজ হবে প্রতিটা বিষয় নিয়ে আরো বিস্তারিত স্টাডি করা এবং নিজের কাজে সেগুলো প্রয়োগ করা।

আপনাদের সাহায্যার্থে আমি শীঘ্রই আরেকটি পোস্ট নিয়ে হাজির হব, যেখানে আমি আপনাদের দেখাব এমন ৫টি এক্সপার্ট টিপস, যা ব্যবহার করে আপনি এই ভুলগুলো কাটিয়ে উঠার সাথে সাথে আপনার চ্যানেলেরও র‍্যাংকিং ইমপ্রুভ করতে পারবেন।

এছাড়াও আপনি নিচের কমেন্টে আমাকে জানাতে পারেন আপনার প্রশ্নগুলো। এই ৯টি মিসটেকের লিস্ট থেকে আপনি কোন মিসটেকগুলো করছেন?

03/02/2020

We are looking for smart employees for our digital marketing post. If you think you have a good command over the English language and can handle the presence on social media then send us your CV.

Job Responsibilities:

*Ability to maintain our presence on social media.
*Regular report to the authority about the progress.
*Should be creative and innovative in new marketing strategies.
* Candidates must be able to evaluate customer research and market conditions.
*A basic knowledge on managing PPC, SEO and Affiliate programs will be plus.

Our Requirements:

*Applicants must be graduated from any subject.
*Applicants must have the working experience of at least 1 year.
*Must have excellent command over English.
*Candidates should own better communication skills.

Job Benefits:

*Salary review after every 6 month
*Quick salary increment (based on performance)
*2 Festival bonus yearly
*Friendly ambient

Job Location:
***narail, Bangladesh***

N.B.: If you join as an internee, then your salary will be negotiable. Basically, our internee period ends after 3 months, but based on your performance, we will decide when to make you a permanent employee.
Narail., 7500 Narail, Dhaka, Bangladesh

5 Expert Video Marketing Tips To Improve Your Ranking In YouTubeআজকে আপনাদের জন্য লিখব ৫টি এক্সপার্ট লেভেলের ভিডিও মার্ক...
28/01/2020

5 Expert Video Marketing Tips To Improve Your Ranking In YouTube

আজকে আপনাদের জন্য লিখব ৫টি এক্সপার্ট লেভেলের ভিডিও মার্কেটিং টিপস এবং সেগুলো কিভাবে এপ্লাই করবেন তা নিয়ে। এই টিপসগুলো শুধু আপনার র‍্যাংকিং -কেই উপরে নিয়ে যেতে হেল্প করবেনা, বরং আপনার পুরো ভিডিও মার্কেটিং ক্যারিয়ারকেই নেক্সট লেভেলে নিয়ে যাবে ইন শা আল্লাহ।

সুতরাং পুরো পোস্টটি পড়ে ফেলুন এক বসায় এবং আমাকে কমেন্টে জানান এই পোস্টটি আপনার জন্য কতটুকু Thought-changing প্রমানিত হতে পারল।

চলুন শুরু করি।

5 Video Marketing Strategies That Only Top Marketers Apply

1. First, know your audience
আপনার ইউটিউব মার্কেটিং যাত্রা শুরুর প্রথম স্টেপেই অডিয়েন্স রিসার্চ করে রাখতে হবে। এই স্টেপটা এতটাই গুরুত্বপূর্ন যে, আপনার অডিয়েন্স সম্পর্কে না জানা থাকলে আপনার পক্ষে কখনোই ইউটিউবে প্রতিযোগিতার ভিড়ে মাথা তুলে দাঁড়ানো সম্ভব হবেনা।

আমরা সাধারনত ইউটিউব মার্কেটিং শুরুই করি নিশ সিলেকশন দিয়ে, যা অডিয়েন্স রিসার্চের প্রথম ধাপ। কিন্তু দেখা যায় যে এটুকু করেই থেমে যায় সবাই। এরপরে অডিয়েন্সের ডিটেইলস এনালাইসিস করেন না অনেকেই, বিশেষ করে নতুনরা। এর মূল কারন হতে পারে অডিয়েন্স রিসার্চ নিয়ে বিস্তারিত পড়াশোনার অভাব।

অডিয়েন্স রিসার্চ করতে হলে আপনাকে আপনার নিশের ভিডিওগুলো ভাল করে দেখতে হবে। সেই ভিডিওগুলোতেই লুকিয়ে আছে মানুষের পছন্দ অপছন্দের তালিকা।

নিজের কম্পিটিটরদের ভাল করে এনালাইসিস করুন, তারা কি নিয়ে ভিডিও দিচ্ছে, তাদের কোন ভিডিও ভাল করছে ইত্যাদি ডাটা আপনাকে ভাল একটা ধারনা দিবে আপনার অডিয়েন্স সম্পর্কে।

এছাড়াও গুগলে রিসার্চ করে বুঝার চেষ্টা করুন আপনার নিশের অডিয়েন্সের জেন্ডার, বয়স এবং লোকেশন কোথায়। তাদের অন্যান্য আর কোন কোন বিষয়ে আগ্রহ তা জানার চেষ্টা করুন।

তাদের সমস্যাগুলো কি কি, এবং তার সমাধানগুলো আপনি কিভাবে দিতে পারেন তা একবার ধরতে পারলেই আপনার পক্ষে কার্যকরী কনটেন্ট দেয়া সম্ভব হবে।

2. Always start with a script
আপনার চ্যানেলের জন্য নিশ সিলেকশন এবং অডিয়েন্স রিসার্চ হয়ে গেলে এরপর ভিডিও তৈরীর পালা। এবং প্রতিটা ভিডিও তৈরীর ক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে একটি স্ক্রিপ্ট তৈরী করে নেয়া।

স্ক্রিপ্ট হল কাগজে-কলমে (কম্পিউটারের নোটপ্যাডে লিখলেও চলবে) লেখা একটি প্ল্যান বা পরিকল্পনা। এই পরিকল্পনায় থাকবে আপনার ভিডিওটি আপনি কিভাবে তৈরী করবেন তার বর্ননা।

শুরুতেই লিখে ফেলুন আপনার ভিডিওতে কি কি elements থাকবে, অর্থাৎ ইমেজ, ফুটেজ (স্টক ফুটেজ বা নিজের শ্যুট করা ফুটেজ) ইত্যাদি। এরপর লিখে ফেলুন আপনার ভিডিওর গল্প।

গল্প মানে শুধুই নাটক সিনেমার গল্প নয়। যেকোন ভিডিওই একেকটা গল্পের মত, যার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ধাপ একটা গল্পের মত ভিডিওটিকে সামনের দিকে নিয়ে যেতে থাকে।

ভিডিওতে কোথায় কোন টেক্সট আসবে বা ভয়েসওভারের সাথে মিল রেখে কোন টেক্সট দেখানো হবে, ইত্যাদি প্রতিটি বিষয় আগেই প্ল্যান করে নিন। এমনকি কোথায় কতটুকু বিরতি দিবেন কিংবা কোথায় কতটুকু অংশ কত দ্রুত দেখাতে হবে, সেগুলোও আগে থেকে নির্ধারন করে ফেলুন।

এই বিস্তারিত প্ল্যান করার ফলে ভিডিওটি তৈরী করার সময়ে আপনার কাজের গতি বেড়ে যাবে। বারবার ডিসিশন মেকিং-এ সময় নষ্ট হবেনা এবং পরবর্তীতে এডিটিং-এও সহজ হবে।

ক্যামেরা ভিডিও বা কম্পিউটারে তৈরী ডিজিটাল ভিডিও, যেটাই হোক, সব ধরনের ভিডিওর জন্যই স্ক্রিপ্ট একটি গুরুত্বপূর্ন অংশ।

পৃথিবীর বড় বড় ভিডিও/সিনেমা প্রোডাকশনের আগে মাসের পর মাস সময় নিয়ে আগে স্ক্রিপ্ট বা স্টোরিবোর্ড তৈরী করে নেয়া হয়। সেই স্ক্রিপ্টে সাধারনত প্রত্যেকটা খুটিনাটির বর্ননা থাকে, যেমন কোন সিনে ক্যামেরা কোথায় থেকে বসানো হবে, সিনের ব্যাকগ্রাউন্ডে কি থাকবে ইত্যাদি। এর ফলে মূল শ্যুটিং করতে খুবই অল্প সময় লাগে।

সুতরাং আপনিও আপনার ভিডিওর কোয়ালিটিকে প্রোফেশনাল লেভেলে নিয়ে যেতে স্ক্রিপ্টের ব্যবহার শুরু করুন।

3. Create energetic & engaging video
এই বিষয়টি নিয়ে এর আগেও অনেকবার আমি জোড় দিয়েছি। এখানে আবারো উল্লেখ করছি।

আপনার ভিডিওটি আপনি যেভাবেই বানান না কেন, ভিডিওটি আপনার ভিউয়ারের চোখে ভাল লাগতে হবে। তার জন্য ভিডিওকে energetic এবং interactive বানাতে হবে।

আপনি নিজেই একবার চিন্তা করে দেখুন, আপনি যখন ইউটিউবে আপনার দরকারি কোন জিনিসের ব্যাপারে জানতে সার্চ করেন কিংবা পছন্দের কোন বিষয়ে ভিডিও দেখতে চান, তখন আপনি কিন্তু সেই ভিডিওটিই দেখেন যেটা দেখতে আপনার ভাল লাগে। তখন কি চিন্তা করেন যে ওই ভিডিও বানাতে ওই চ্যানেলের কত কম বা বেশি পরিশ্রম হয়েছে?

আমি সিউর এভাবে কেউই চিন্তা করে ভিডিও সিলেক্ট করেনা।

একইভাবে আপনার ভিউয়ারও এটা চিন্তা করে দেখবেনা যে আপনার কতটুকু রিসোর্স আছে বা নাই। তারা শুধু বুঝবে আপনার ভিডিও তাদের কাছে ভাল লাগছে কি না।

আসলে ভিডিও মেকিং একটা আলাদা আর্ট। এর সম্পর্কে একটা আর্টিকেল কেন, ঘন্টার পর ঘন্টা ভিডিও করে দেখালেও সম্পূর্ন কভার করা সম্ভব নয়।

ভাল মানের ভিডিও মেকিং শিখতে আপনাকে অবশ্যই রেগুলার পড়াশোনা করতে হবে, জানতে হবে, নিজের ভিতর ক্রিয়েটিভিটি তৈরী করে নিতে হবে, যা প্রত্যেকের পক্ষেই সম্ভব। শুধু প্রয়োজন সঠিক গাইডলাইনের।

4. Use YouTube as a social media
আমার 9 Mistakes of YouTube Marketing পোস্টে আমি উল্লেখ করেছিলাম যে ‘ইউটিউব কমিউনিটিতে’ অংশ না নেওয়া একটা বড় ভুল।

মূলত আপনাকে মাথায় রাখতে হবে যে ইউটিউব পৃথিবীর ২য় বৃহত্তম সার্চ ইঞ্জিন হওয়ার পাশাপাশি একটি সোশ্যাল মিডিয়াও!

আর ইউটিউব নিজেও চায় সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে তার একটা শক্ত অবস্থান থাকুক। ইউটিউবের সাম্প্রতিক আপডেটগুলো দেখলেই সেটা পরিষ্কার বুঝা যায়।

এই কারনে, আপনাকেও আপনার কাজের মাঝে কিছু পরিবর্তন আনতে হবে। শুধু SEO, Ranking, View ইত্যাদি বিষয় নিয়ে পড়ে না থেকে ইউটিউবে আপনার চ্যানেলকে একটি সোশ্যাল প্রোফাইল হিসেবে দাড় করাতেও কাজ করতে হবে।

আর এই কাজ করার সহজ উপায় হল অন্যান্য ইউটিউব চ্যানেলের সাথে ভাল সম্পর্ক তৈরী করা, আপনার ভিডিওতে conversation বিল্ড করার চেষ্টা করা, ভিউয়াররা কমেন্ট করলে তার রিপ্লাই দেয়া এবং এমন আরো অনেক স্ট্যাটেজি আছে যা আপনি সহজেই প্রয়োগ করতে পারেন।

5. Always plan ahead
নতুন-পুরাতন প্রায় সবরকম ইউটিউব মার্কেটারদের মাঝে আমি আরেকটি যেই ভুল দেখি, তা হল প্ল্যানিং ছাড়া randomly একটার পর একটা কনটেন্ট তৈরী করা।

আপনাকে সবসময় আগে থেকে প্ল্যান করে রাখতে হবে কোন কনটেন্টের পরে কোন কনটেন্ট দিবেন। এই ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে relevant content দেয়ার দিকে।

উদাহরনস্বরুপ, আপনার চ্যানেলে যদি এমন একটি ভিডিও থাকে “How to make a cup of tea”, তাহলে আপনার উচিত হবে এর সাথে মিল রেখে আরো কিছু কনটেন্ট রেডি করে ফেলা। যেমনঃ “What snacks are best served with tea”, “Best tea set to serve tea”, “3 types of tea you can make at home” ইত্যাদি।

এভাবে আগে থেকে প্ল্যান করে কনটেন্ট স্ট্যাটেজি বানানোকে Content Funnel বলা হয়। এধরনের ফানেল আপনার ভিউকে সহজেই ডাবল-ট্রিপল করে দিতে পারে, যা সরাসরি আপনার Ranking-কে প্রভাবিত করবে।

What’s Next?
আপনি যদি এই পর্যন্ত পোস্টটি ভালভাবে পড়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে আপনার মনে দারুন কিছু আইডিয়া চলে এসেছে। সাথে নিশ্চয়ই কিছু প্রশ্ন তৈরী হয়েছে।

আমাকে নিচে কমেন্ট করে জানান আপনার আইডিয়াগুলো, প্রশ্নগুলো – আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার।

সবশেষে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য।

আপনার সেরা সাফল্য কামনা করছি।

 #প্রশ্নঃ আমি একটি ইউটিউব চ্যানেল চালু করে টাকা ইনকাম করতে চাই৷ এর জন্য আমাকে কি কি করতে হবে? #উত্তরঃ আপনার জন্য কিছু সহ...
05/01/2020

#প্রশ্নঃ আমি একটি ইউটিউব চ্যানেল চালু করে টাকা ইনকাম করতে চাই৷ এর জন্য আমাকে কি কি করতে হবে?

#উত্তরঃ আপনার জন্য কিছু সহজ টিপস হচ্ছে, প্রথমে আপনি নিজে ইউটিউবে কিছু দিন নিয়মিত সার্চ করুন আপনার যে বিষয়গুলো নিয়ে আপনার আগ্রহ বেশী সেই সকল বিষয় নিয়ে কিছু ভিডিও দেখুন তার পর নিজে ডিসাইড করুন আপনি কোন বিষয়ের উপর ভিডিও বানাবেন। কম পক্ষে ২/৩ মাস ভালো করে রিসার্চ করুন দেখবেন আপনার জন্য বিষয়টি অনেক সহজ হয়ে গেছে।

আপনি রান্নার বান্নার আই মিন রেসিপির ভিডিও বানাতে পারেন, বিভিন্ন প্রোডাক্টের রিভিউ ভিডিও বানাতে পারেন ইত্যাদি ইত্যাদি।

10 Morning Habits Can Change Your Freelancing Life!!সকালের যে ১০ টি কাজ পালটেদেবে আপনার ফ্রিল্যান্সিং জীবন !!শুরু হয়ে গে...
05/01/2020

10 Morning Habits Can Change Your Freelancing Life!!
সকালের যে ১০ টি কাজ পালটেদেবে আপনার ফ্রিল্যান্সিং জীবন !!

শুরু হয়ে গেছে ২০২০! শীত ও জেঁকে বসেছে বেশ। কিন্তু তারপরেও জীবন থেমে থাকে না কারো। বিশেষ কোরে ফ্রিলুয়ান্সার দের জন্য বসে থাকার সময় নেই এক রত্তি। কাজ না থাকলেও নানান দক্ষতায় নিজেকে দক্ষ কোরে তোলাও একটা বিশেষ কাজ বৈকি। বর্তমান যুগে অনেকে ফ্রিল্যান্সার রাতের শিফট এ কাজ কোরে থাকলেও সকালটাকেই এখনো যেন ধরা হয় প্রতিটি কাজের শুভ সূচনা হিসেবে। খুব ছোট কোরে শুরু করলে একেকটা দিন একেকটা জীবন ধরা চলে আর সকাল হল সেই জীবনের শুভ সূচনা। তাই আসুন জেনে নেই সকালে বিশেষ কোরে কোন কাজ গুলি মেনে চললে আপনার কর্মজীবন হতে পারে অনেক বেশি সুন্দর, গুছানো, দীর্ঘ আর আনন্দময়।

১। উঠুন সকাল সকালঃ
সকাল টাকে বলা হয় একটি পবিত্র সময়। তবে সেটা সকাল ১০ টা কিংবা ১১ টা নয় কিন্তু! চেষ্টা করুন ভোরে উঠতে। সকালে উঠলে কিছু এক্সট্রা সুবিধা পাওয়া যায়। সারা দিনের কাজ এর জন্য সময় পাওয়া যায় অনেক। পাশা পাশি মেজর কাজের অংশ টা খুব এনার্জি নিয়ে কোরে ফেলা যায়। তাই চেষ্টা করুন সকালে উঠতে।

২। গায়ে মাখুন সকালের সূর্যঃ
শীতের দিনে সূর্যের দেখা খুব একটা না পাওয়া গেলেও মনিষীরা বলেন সকালের সূর্য নাকি মেডিসিন এর মত কাজ করে। যদিও আমরা জানি সূর্যের রশ্মি তে ভিটামিন ডি থাকে। তার পরেউ বলা হয় সকালের সূর্যে নাকি থাকে রোগ মুক্তির এক ঐশ্বরিক ক্ষমতা। আহা, যদি সেগুলি বাদ ও দেই, সকালে দিনের প্রথম আলো টা সত্যি অনেক ভালো লাগার। এটা আপনার মন কে রিফ্রেশ করে মন কে দেবে সারা দিনের জন্য প্রচণ্ড কর্ম দক্ষতা!

৩। করুন মেডিটেশানঃ
বলা হয় এটা মন ও শরীর কে পসিটিভ ভাবে নিয়ন্ত্রণ করার উৎকৃষ্ট উপায়! একদিন দুদিন করে হয়ত খুব একটা ভালো ফল পাবেন না, সেটা কিসে পাওয়া যায় বলেন! টাকা অনুশীলন করে গেলে দেখবেন আপনার মন থাকবে শান্ত। আরও বেশি ইচ্ছে আর মুড এর উপর কন্ট্রোল রাখতে পারবেন। বাড়বে মনোযোগ।

৪। শারীরিক বেয়ামঃ
মনের উপরে কন্ট্রোল এর সাথে সাথে থাকতে হবে শারীরিক ভাবেউ ফিট। মাসকুলার কিংবা স্লিম ফিট বডির জন্য না, বরং ইজি ৫-১০ মিনিট এর এক্সারসাইস আপনার শরীর দিতে পারে সারাদিনের ফুর্তি। তাই সকালে হালকা বেয়াম এর সাথে সাথে বাড়িয়ে নিন আপনার প্রত্যেক দিনের কর্মদক্ষতা।

৫। করুন হেভি ব্রেকফাস্টঃ
আমরা উলটা কাজ করার ব্যাপারে বেশ এক্সপার্ট। :D যেখানে বাইরের দেশের সবাই সকালে করে মোটামুটি ভারি নাশতা, সেখানে আমাদের অধিকাংশই সকালে না খেয়ে থাকি! সারা দিনের কাজ করার জন্য আমাদের দরকার অনেক শক্তি। তার জন্য দরকার বেশি পুষ্টি আর তা দিনের শুরু তেই। দুপুরে বেশি খাওার ফলে আমাদের শরীর ভারী হয়ে আসে, আর কাজের আগ্রহ পাই না। তাই সকালে বেশি ভালো খাবার খান। সারা দিন চনমনে থাকুন।

৬। নিজের জন্য বানান চা/কফিঃ
রান্নার হাত অনেক ছেলে মেয়ের ই নেই। মডার্ন সময় হয়ত এটা এখন সবার দরকার ও হয় না! তার পরেউ, সকালের অফুরন্ত সময়ে নিজের জন্য বানান আপানার প্রিয় কোন ড্রিং। এতে করে বাসার কাজ করার কিছু টা হলেউ অভ্যাস হবে। প্রাত্তাহিক কাজে টুইস্ট আসবে। আর দিন শুরু হবে নিজের প্রিয় পানিও দিয়ে!

৭। নিজের বিছানা রেডি করুনঃ
এটা হতে পারে গুছানো জীবনের আরও একটি শুরু। নিজের রুম টা গুছানো, কাপর গুলি কাচা, নিজের হাত পা, চুল, ও তকের যত্ন নেয়ার মত কিছু খুবি সাধারণ কাজ যেগুলি আপনাকে হতে শেখায় স্বাবলম্বী, আর আত্মনির্ভরশীল। তাই এগুলি কারও জন্য ফেলে না রেখে করে ফেলুন নিজের দায়িত্ব থেকে।

৮। মন কে সেট করুন পসিটিভ ভাবেঃ
সকালে উঠে গত দিনের কিংবা সামনে আসা সময় গুলির নেগেটিভ চিন্তা করে মনকে বিভ্রান্ত করার কোন মানেই হয়না! শুরু করুন ভালো দিক গুলি চিন্তা করে। কারণ নেগেটিভ ব্যাপার গুলি শুধু আপনার মন কে অশান্তই করে, কোন সমস্যার সমাধান করে না কখনই।

৯। লিস্ট করে ফেলুন প্রতিদিনের টাস্কঃ
আমি জানি আপনার অনেক বড় গোল আছে, আছে স্বপ্ন। টারগেট আর আশা। হয়ত অনেক বড় উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলছেন আপনি সামনের দিকে। কিন্তু সব থেকে বেশি ভালো হয় যদি প্রতি দিনের কাজের লিস্ট করে সেগুলি এক এক করে পুরন করেন। এতে করে কনফিডেন্স বাড়বে। যখন দেখবেন লিস্ট এর লিখা কাজ গুলি একে একে ভালো ভাবে কমপ্লিট হচ্ছে, তখন বড় কাজ বা টার্গেট গুলি আর দূরে মনে হবে না একটুও।

১০। কথা বলুন নিজের সাথেঃ
আমাদের চার পাশে অনেক বন্ধু, তাইনা? ঘরে, বাইরে, অনলাইনে, অফ লাইনে! কিন্তু বলেন তো, আপনার সব থেকে বড় আর কাছের বেস্ট ফ্রেন্ড কে? আপনি নিজে! কারণ আপনাকে, আপনার সমস্যা এবং দক্ষতাকে আপনার থেকে বেশি আর কেউ জানে না! তাই দিনের শুরু তে নিজের সাথে একটা মিটিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের সাথে কথা বলে ঠিক করে নিন কোন কাজ টা কি ভাবে করবেন, কোনটা আগে করবেন আর কখন করবেন! সমস্যা গুলির একাধিক সমাধান খুজে বের করুন! একটা ফেইল করলে প্যানিক না করে পরের রেডি করা সমাধান অ্যাপ্পলাই করুন!

নতুন বছরে আপনার জীবনের প্রত্যেকটি সকাল শুভ হোক, কাটুক প্রচুর প্রডাক্টিভ কর্মব্যস্ততায়.❣️
পোস্ট টি শেয়ার কোরে আপনার বন্ধুদের সুন্দর সকাল উপহার দিন।

12/11/2019

We are looking for smart employees for our digital marketing post. If you think you have a good command over English language and can handle the presence on social media then send us your CV.

Job Responsibilities:

*Ability to maintain our presence on social media.
*Regular report to the authority about the progress.
*Should be creative and innovative of new marketing strategies.
* Candidates must be able to evaluate customer research and market conditions.
*A basic knowledge on managing PPC, SEO and Affiliate programs will be plus.

Our Requirements:

*Applicants must be graduated from any subject.
*Applicants must have the working experience of at least 1 year.
*Must have an excellent command over English.
*Candidates should own a better communication skill.

Job Benefits:

*Salary review after every 6 month
*Quick salary increment (based on performance)
*2 Festival bonus yearly
*Friendly ambient

Job Location:
***narail, Bangladesh***

N.B.: If you join as an internee, then your salary will be negotiable. Basically, our internee period ends after 3 months, but based on your performance, we will decide when to make you a permanent employee.

12/11/2019

একজন ভালো মানের ভিডিও এডিটর ও ৫/৭ জন পেইজ এডিটর এর প্রয়োজন।
সব প্রথম কাজ পেইজটাকে লাইক করে পেইজটার member হওয়া।
আর যেকোন বিষয়ে জানতে পেইজের inbox এ ম্যাসেস কর।

এফিলিয়েট ভিডিও মার্কেটিং শিখে অনলাইনে স্মার্ট ক্যারিয়ার গড়ুন।। ইউটিউব হতে আয় করুন।অনলাইনে আয় এই বিষয়টি নিয়ে আমাদের দ...
30/10/2019

এফিলিয়েট ভিডিও মার্কেটিং শিখে অনলাইনে স্মার্ট ক্যারিয়ার গড়ুন।
। ইউটিউব হতে আয় করুন।

অনলাইনে আয় এই বিষয়টি নিয়ে আমাদের দেশের তরুণ তরুণীদের মাঝে ভীষণ আগ্রহ রয়েছে। বিশেষ করে যারা চাকরি প্রার্থী অথবা ছাত্র, যারা কিনা নিজের আয়ে চলতে চায়। কেনই বা থাকবেনা, আমাদের দেশে চাকরির যে অবস্থা তাতে একজন গ্র্যাজুয়েটের প্রাইভেট কোম্পানিতে সেলারি শুরু হয় ১০-১৫ হাজারের মধ্যে আর সরকারি চাকরিতো সোনার হরিণ। যাইহোক অনেকেই শুনেছেন Online অনেক টাকা আয় করা যায় (মাসে ১ থেকে ৩ লক্ষ টাকা ইত্যাদি) তবে কি ভাবে এই টাকা আয় করা যায় তা জানেনা আবার অনেকে আছে জানেন তবে পরিপূর্ণ ধারণা নেই। যদি আপনি অনলাইনে ক্যারিয়ার গড়ার চিন্তা করে থাকেন তবে আপনার জন্য Online Feature Academy ট্রেনিং সেন্টার অনলাইনে আপনার ক্যারিয়ার গড়ার কমপ্লিট সলিউশন দিয়ে আপনার সফলতা নিশ্চিত করবে ।

অনলাইন আয়ের যে কয়টি মাধ্যম আছে তার মধ্যে জনপ্রিয় একটি মাধ্যম হলো Affiliate Marketing । আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো Affiliate Video Marketing করে কিভাবে ক্যারিয়ার গড়বেন। তবে আগেই বলে রাখি Affiliate Marketing শেখা ও অনলাইন হতে আয় শুরু করা খুব একটা কঠিন বিষয় না। তবে আপনাকে ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ সব গুলা কাজ শিখতে হবে কারন এই র্কোস এর ৮০% টেকনিক্যাল বিষয় আর এই ট্রেনিং সম্পূর্ণ করলে অনলাইন থেকে ভালো আয় করতে পারবেন। আর ভালো মানের ইনকাম করার জন্য দরকার ভালো মানের প্রশিক্ষণ, তাই Online Feature Academy নিয়ে এলো স্টেপ বাই স্টেপ Affiliate Video Marketing Course শেখার পরিপূর্ন কোর্স যা কমপ্লিট করে আপনি হতে পারবেন একজন সফল Affiliate YouTube মার্কেটার।

এই কোর্সটি করতে কি কি প্রয়োজনঃ
১. ধৈর্য ও ইচ্ছেশক্তি।
২. পার্সোনাল ল্যাপটপ বা কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন। । ৩. বেসিক কম্পিউটার নলেক।
৪.ন্যুনতম এস-এস-সি পাশ হতে হবে।
৫. মোটামুটি ইংলিশ নলেজ।
৭. প্রতিদিন ৪ ঘন্টা করে ৭-৮ মাস কাজ করার মত সময় ।

কাদের জন্য এই কোর্সটিঃ
১.আপনারা যারা অনলাইনে আয় করতে চান কিন্তু সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না
২. যারা অনলাইনে স্থায়ী ক্যারিয়ার গড়তে চান।
৩. চাকরি বা পড়াশোনার পাশাপাশি স্থায়ী ক্যারিয়ার গড়তে চান।
৪. খুব সহজ ওয়েতে আয় করতে চান।

কি আছে এই কোর্সেঃ

1. How to start your Perfect Career.
2. Mind Setup & Goal Setup.
3. Time Management for Smart Work.
4. Learn Affiliate and influence marketing.
5. Attractive Script and Video Making without knowledge.
6. AdSense and Affiliate in One video.
7. Lifetime support and membership with the Evolution Digital Marketing Agency.

প্রশিক্ষকের বিবরণঃ
আমি ইঞ্জি. রাকিব হাসান । অ্যাফিলিয়েট এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি অনলাইনে ৭ বছরেরও বেশি সময় ধরে কাজ করছি। যারা অনলাইনে ক্যারিয়ার গড়ার জন্য কাজ শিখতে চায়। আমি তাদের ভিডিও মেকিং এর কাজের মাধ্যমে অ্যাফিলিয়েট এবং ডিজিটাল মার্কেটিং শিখতে সহায়তা করি। আমার কিছু সফল শিক্ষার্থী আছে যারা এই কোর্স শেষ করে অনলাইনে 400-500 $ + উপার্জন করছে । ধন্যবাদ আল্লাহ তালাকে আমাকে কিছু মানুষের পাশে দাঁড়ানো সুযোগ দিয়েছেন।

আপনি যদি ভিডিও মেকিং মাধ্যমে অ্যাফিলিয়েট এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান তবে আমাদের ৭-৮ মাসের এই র্কোসটিতে জয়েন করতে পারেন।

Contact Admission Information:
Md. Rashedul Islam Rayhan
Online Feature Academy.
Virtual Assistant (Counseling & Admission).
Contact Number: +8801909554600
Tel phone: +8809638865872

Engr. Rakib Hasan
Online Feature Academy.
Fundraising Director & Trainer.
Contact Number: +8801880700189
Tel phone: +8809638746597

যারা অনলাইনে কাজ করতে আগ্রহী কিন্তু জানে না যে কি ভাবে কাজ শিখে কাজ করে অনলাইনে স্থায়ী ক্যারিয়ার গড়া যায়। আপনারা যারা অনলাইনে কাজ করতে আগ্রহী তাদের জন্য Online Feature Academy পক্ষ হতে Affiliate Video Marketing Course এর ব্যবস্থা করা হয়েছে। এই র্কোসটি থেকে অনলাইনে এবং লোকাল মার্কেটে কাজ করার মত ৫ থেকে ৬ টি মাধ্যেম দেখানো হয়েছে। 100% গ্যারন্টি অনলাইনে থেকে আর্নিং করতে পারবেন এমন কিছু সিক্রেট ম্যাথড নিয়ে এই কোর্সটি সাজানো হয়েছে। Online Feature Academy পক্ষ হতে অনলাইনে স্থায়ী ভাবে কাজের ব্যবস্থা করে দেয়া হবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Future Academy. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Advertising & Marketing Company?

Share