11/05/2026
মাসে লাখ টাকা ইনকাম, গ্যারেজে কোটি টাকার গাড়ি....
তবুও কেন চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাততে হয়?
কেন আপনার প্রিয় সেলিব্রেটিরা দিনশেষে দেউলিয়া হয়ে যায়?
কারিনা কায়সারের বর্তমান পরিস্থিতিটা আমাদের সবার জন্য একটা বিশাল 'আই ওপেনার'।
একজন প্রমিনেন্ট Content Creator,
যাঁর সোশ্যাল মিডিয়ায় ১০ লাখ ফলোয়ার,
ওটিটিতে কাজ করার অভিজ্ঞতা!!
এবং যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত স্ট্রং....
তাঁর লিভার চিকিৎসার জন্য সাধারণ মানুষের কাছে ক্রাউডফান্ডিং চাওয়াটা শুধু অবাক করার মতোই নয়, বরং বেশ বিভ্রান্তিকর।
কারিনা লেভেলের একজন ক্রিয়েটর প্রতি মাসে ব্র্যান্ড ডিল আর রেভিনিউ শেয়ারিং থেকে বেশ ভালো ইনকাম করার কথা!
যেটা অনায়াসেই মাসে কয়েক লাখ টাকা।
তবুও কেন কোটি টাকার গাড়িতে বসে লাইভে এসে সাহায্য চাইতে হচ্ছে?
এখানেই আসে Financial Management এর গুরুত্ব।
দুনিয়ার সব বড় বড় ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা আছে!!
আয় বাড়ার সাথে সাথে তাদের Lifestyle এর খরচ আকাশচুম্বী হয়ে যায়।
৫ লাখ টাকা ইনকাম হলে তারা ৬ লাখ টাকার মতো জীবনযাপন শুরু করে।
কিন্তু 'Emergency Fund' বা 'Savings' এর কথা ভুলেই যায়।
এমন অনেক সেলেব্রিটি আপনি গ্লোবালি পাবেনঃ
🟣 মনে আছে Nicolas Cage এর কথা? হলিউডের এই সুপারস্টার একসময় ১৫০ মিলিয়ন ডলারের মালিক ছিলেন। কিন্তু অদ্ভুত সব শখ আর বাজে খরচের কারণে তিনি দেউলিয়া হয়ে গিয়েছিলেন।
🟣 Mike Tyson কে কে না চেনে? ক্যারিয়ারে ৪০০ মিলিয়ন ডলার আয় করার পরও ২০০৩ সালে তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হন।
🟣 50 Cent গান আমরা ছোটবেলায় শুনি নাই এমন পাবলিক খুব কম আছে। যার গানের ডিল আর বিজনেস থেকে মিলিয়ন ডলার আসতো, তাকেও একটা সময় Bankruptcy ফাইল করতে হয়েছিল।
এই মানুষগুলোর সবার একটা কমন সমস্যা কি ছিলো জানেন?
Lack of Money Management.
তো এইসব সেলেব্রিটিদের এভাবে টাকা চাওয়ার সমস্যা কোথায় জানেন?
যখন একজন সত্যিকারের অভাবী মানুষ সাহায্যের জন্য পোস্ট করবেন, তখন মানুষ এই এলিটদের উদাহরণ টেনে সাহায্য করা বন্ধ করে দেবে। এটা পরিষ্কারভাবে প্রান্তিক মানুষের হকের ওপর আঘাত।
আপনি যত বড় মাপের মানুষই হয়ে যান...
একটা ডিসিপ্লিনড জীবন খুব জরুরি।
মনে রাখবেন, টাকা শুধু থাকলেই হয় না, সেটা ধরে রাখতে হয়।
ইনভেস্ট করতে হয়!
নিজের বিলাসিতা বিসর্জন না দিয়ে পাবলিকের কাছে হাত পাতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাস্তুভিটা বেচে চিকিৎসা করা মানুষটার আত্মসম্মানবোধ আপনাদের চেয়ে অনেক বেশি।
সময় থাকতে মানি ম্যানেজমেন্ট শিখুন!
বিলাসিতা না করেন সেভিংস করতে শিখুন!
আপনার ভবিষ্যৎ এর চেয়ে অনেকখানি বেটার হবে ✨
© Atiqur Rahaman