29/03/2022
সম্মানিত গ্রাহকবৃন্দ,
আস-সালামু আলাইকুম। ক্রেতা সাধারনের অবগতির জন্য সাপ্তাহিক/মাসিক ভিত্তিতে দুধের ডেলিভারি অর্ডার নিবন্ধনের পূর্বে প্রাথমিক ভাবে যা আপনাদের জানা জরুরী তা নিম্নে আলোচনা করা হলোঃ
দুধের ডেলিভারি অর্ডার নিবন্ধনের সর্বনিম্ন পরিমাণঃ
● একজন গ্রাহক সাপ্তাহিক/মাসিক ভিত্তিতে যে কোন পরিমাণ দুধের অর্ডার নিবন্ধন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে, সাপ্তাহিক ভিত্তিতে সর্বনিম্ন ৩ লিটার* এবং মাসিক ভিত্তিতে সর্বনিম্ন ১২ লিটার* দুধের ডেলিভারি অর্ডার নিবন্ধন করতে হবে।
* (১ লিটার = ৯০০ মিলি / ১ সের হিসেবে ডেলিভারি করা হয়ে থাকে।)
দুধ ডেলিভারির নীতিমালাঃ
● দুধের পরিমাণের ভিত্তিতে দুধ ডেলিভারির সংখ্যা / দিনের সংখ্যা নির্ধারণ করা হয়। তবে, সাধারণতঃ সাপ্তাহিক ভিত্তিতে নিবন্ধিত সর্বনিম্ন ৩ লিটার* পরিমাণ দুধের জন্য ১ বার/ ১ দিন, ৪ লিটার* পরিমাণ দুধের জন্য ২ বার/ প্রতি বিকল্প ২ দিন, এবং ৬-৯ লিটার* পরিমাণ দুধের জন্য ৩ বার/ প্রতি বিকল্প ৩ দিন আমাদের ডেলিভারি পয়েন্ট হতে দুধ ডেলিভারি দেয়া হয়। তদ্রপ, মাসিক ভিত্তিতে নিবন্ধিত দুধ ডেলিভারির সর্বনিম্ন পরিমাণ ১২ লিটারের জন্য প্রতি সপ্তাহে ৩ লিটার* করে ১ বার/ ১ দিন করে মাসে মোট ৪ (চার) বার দুধ ডেলিভারি দেয়া হয়। ১৬- ২৩ লিটারের জন্য প্রতি সপ্তাহে ২ বার/ ২ দিন করে মাসে মোট ৮ (আট) বার দুধ ডেলিভারি দেয়া হয়, ২৩-৩০ লিটারের জন্য প্রতি সপ্তাহে ৩ বার / ৩ দিন করে মাসে মোট ১২ (বারো) বার দুধ ডেলিভারি দেয়া হয়।
* (১ লিটার = ৯০০ মিলি / ১ সের হিসেবে ডেলিভারি করা হয়ে থাকে।)
● আমরা একাধিক দিনে ডেলিভারি ক্ষেত্রে প্রতি বিকল্প দিনে ডেলিভারি করি। যেমনঃ শনি – মঙ্গল / রবি- বুধ অথবা, শনি-সোম-বুধ/ রবি- মঙ্গল-বৃহঃ হিসেবে ক্রেতার সুবিধা মোতাবেক পারস্পরিক সমঝোতার মাধ্যমে ডেলিভারির দিন ধার্য করা হয়ে থাকে।
● কোন সম্মানিত গ্রাহক বিশেষ প্রয়োজনে, নির্ধারিত দিনের দুধের অর্ডার সর্বনিম্ন ২৪ ঘণ্টা পূর্বে বাতিল বা পরিবর্তন করতে পারবেন। আবার, কোন সম্মানিত গ্রাহক যদি নির্ধারিত দিনে ও সময়ে দুধের ডেলিভারি নিতে ব্যর্থ হয়, তবে তার নিবন্ধন বাতিল বলে গণ্য করা হবে।
● নাদ ভিলেজ প্রিমিয়াম যে কোন নিবন্ধন,যে কোন বিশেষ কারনে,যে কোন সময় বাতিল করার পূর্ণ অধিকার রাখে। এ ক্ষেত্রে, নাদ ভিলেজ প্রিমিয়াম কোন কারণ দেখাতে বাধ্য থাকবে না।
দুধের মূল্যঃ
প্রতি লিটার* খোলা দুধ/ ক্রেতার পাত্রে সরবরাহকৃত দুধ = ৮৫
প্রতি লিটার* প্যাকেটজাত সরবরাহকৃত দুধ = ৯০
* (১ লিটার = ৯০০ মিলি / ১ সের হিসেবে ডেলিভারি করা হয়ে থাকে।)
● দুধের প্রতিটি ডেলিভারির বিপরীতে আমরা কেবল ক্যাশ অন ডেলিভারি গ্রহণ করে থাকি।
অর্ডার করতে বা আরও যেকোন প্রশ্নের জন্য আমাদের ইনবক্স করুন বা কল করুন: 01982 525213 / হেল্পলাইন: 01789-991-108।