Alap Box

Alap Box বাংলাদেশ চলতি বিষয় নিয়ে এই পেজ এ নিরপেক্ষ পোস্ট হবে। কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় বরং জনগনের পক্ষে আছি

23/05/2026

বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে।আর সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।
যাতে করে ভবিষ্যতে আর কোন ব্যক্তি বা মানুষ এই ধরনের শিশু এবং নারী নির্যাতন করার সাহস না পায়।

-জনাব তারেক রহমান।
মাননীয় প্রধানমন্ত্রী।
তারিখ: ২৩.০৫.২০২৬ (শনিবার)

আমি ৩ বছর ধরে ছেঁড়া জুতা সেলাই করে পড়ি,তবুও মেয়ের জন্য কিছু কিনতে দ্বিতীয় বার ভাবিনি - রামিসার বাবা💔
21/05/2026

আমি ৩ বছর ধরে ছেঁড়া জুতা সেলাই করে পড়ি,
তবুও মেয়ের জন্য কিছু কিনতে দ্বিতীয় বার ভাবিনি - রামিসার বাবা💔

21/05/2026

With JK Shanto – I just got recognized as one of their top fans!

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 💔আগে থেকেই বলে রাখি, যাদের মন খুব নরম তারা লেখাটা না পড়লেও পারেন।রাজধানী ঢাকার ...
19/05/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 💔

আগে থেকেই বলে রাখি, যাদের মন খুব নরম তারা লেখাটা না পড়লেও পারেন।

রাজধানী ঢাকার মিরপুর পল্লবীর ঘটনা৷ ক্লাস টুতে পড়ে ছোট্ট শিশু রামিসা৷ প্রতিদিনের মতো তার মা তাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ খেয়াল করলেন তাদের রামিসাকে বাসার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না৷

রামিসার মা প্রথমে ভাবছে হয়তো পাশের বাসায় খেলতে গেছে কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে রামিসা ফিরে আসছে না৷ মায়ের মনে অজানা ভয় আসতে লাগলো৷ প্রতিবেশীদের সাথে নিয়ে এদিক সেদিক সবদিকে খুঁজেও মেয়েকে পেলেন না৷

একপর্যায়ে তৃতীয় তলার একটি ফ্ল্যাটের সামনে পড়ে থাকতে দেখা যায় ছোট্ট রামিসার স্যান্ডেল। তখনই সবার মনে সন্দেহ দানা বাঁধে। দরজার ভেতরে থাকা লোকজনকে অনেকবার ডাকাডাকি করা হলেও কোনো সাড়া মিলছিল না। অবশেষে দরজা ভেঙে ভেতরে ঢোকার পর সামনে আসে এমন এক দৃশ্য, যা দেথে কোনো সাধারন মানুষ ঠিক থাকতে পারবে না৷

খাটের নিচে প%ড়ে ছিল দ্বিতীয় শ্রেণির রামিসা কিন্তু সাথে তার মিষ্টি মু%খখানা ছিলো না৷ আর কিছুক্ষণ পর বাথরুম থেকে পাওয়া যায় মিষ্টি মু%খখানা৷

আর এমন নিকৃষ্ট কাজের পেছনে ছিলো অভিযুক্ত সোহেল রানা৷ যে কি না পেশায় একজন রিকশা মেকানিক, ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নিষ্ঠুরতা কীভাবে করতে পারে একজন মানুষ?
আমাদের দেশে মেয়েরা কোথায় নিরাপদ বলতে পারবেন? প্রতিদিনই এমন ঘটনা গুলো হচ্ছে৷ এরপরেও কারো ভেতর কোনো ডর ভয় নাই৷ কেনো জানেন? কারণ তারা জানে এ দেশের বিচারে তাদের চুল ছিঁড়া গেলো :)

- জাকিয়া হোসেইন তৃষা

19/05/2026

আপনারা যাদেরকে দিয়ে রাজনীতি করান এটা রাজনীতির কোয়ালিটি না’
বাউফল পৌর বিএনপি’র সভাপতিকে বললেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

ব্রাজিল সমার্থকদের জন্য সুখবর 💥🇧🇷এবারের বিশ্বকাপ ২০২৬ এর ব্রাজিল এর টিম স্কোয়াডে থাকছেন নেইমার 🫶🤟🇧🇷
18/05/2026

ব্রাজিল সমার্থকদের জন্য সুখবর 💥🇧🇷
এবারের বিশ্বকাপ ২০২৬ এর ব্রাজিল এর টিম স্কোয়াডে থাকছেন নেইমার 🫶🤟🇧🇷

আজ বাংলাদেশ সময় রাত ২টায় জানানো হবে এবার ২০২৬ বিশ্বকাপ এর ব্রাজিলের স্কোয়াডে নেইমার থাকবে কি থাকবে না।হয়তো আজই ফেরা, আর ...
18/05/2026

আজ বাংলাদেশ সময় রাত ২টায় জানানো হবে এবার ২০২৬ বিশ্বকাপ এর ব্রাজিলের স্কোয়াডে নেইমার থাকবে কি থাকবে না।
হয়তো আজই ফেরা, আর নয়তো আর কখনো ফেরা হবে বলে মনে হয় না।

18/05/2026

এবার টিভির সামনে বসে সরাসরি বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার অনিশ্চয়তা। 🥲💔

ফিফা বোর্ড বিশ্বকাপ খেলা দেখার যে সাবস্ক্রাইবশন ফি ধার্য করছে,তা বাংলাদেশের সরকারি এবং বেসরকারি টিভি চ্যানেলগুলোর ক্রয়ক্ষমতার অনেক বাহিরে। 😴

18/05/2026

ক্যা'ন্সারে আ'ক্রান্ত স্ত্রীকে রেখে মাত্র ১৮ দিনের মাথায় দ্বিতীয় বিয়ে করেছেন স্বামী!😥💔

ক্লাস নাইনে পড়া একটা ছোট্ট মেয়ে যে বয়সে বইয়ের পাতায় স্বপ্ন আঁকার কথা, সে বয়সেই সে বিশ্বাস করেছিল ভালোবাসা নামের এক মানুষকে। স্কুল ড্রেসের বয়সেই সে পরে নিলো সংসারের দায়িত্ব। প্রেম থেকে বিয়ে তারপর এক বুক স্বপ্ন নিয়ে শুরু হলো তার ছোট্ট ঘর।

মেয়েটার নাম উম্মে হাবিবা মিম। চোখে ছিলো হাজারো রঙিন স্বপ্ন৷ প্রিয় মানুষটার হাত ধরে সারাজীবন সুখে থাকার স্বপ্ন। কিন্তু জীবন যে কখন কোন গল্প লিখে ফেলে, সেটা হয়তো মিমও জানতো না…🙂

বিয়ের মাত্র কয়েক মাস পর স্বামীর সাথে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল সে। হাসতে হাসতে বের হওয়া সেই পথটাই হয়ে গেলো জীবনের সবচেয়ে ভয়ংকর অধ্যায়। একটা ভয়াবহ দুর্ঘটনার পর ধীরে ধীরে বদলে যেতে থাকে সবকিছু। মিমের শরীর ভেঙে পড়তে শুরু করে। একসময় নাক, কান আর চোখ দিয়ে রক্তক্ষরণ পর্যন্ত শুরু হয়৷

তারপর দীর্ঘদিন আইসিইউ ঢাকা নিউরোসায়েন্স আর পিজি হাসপাতালের সাদা দেয়ালের ভেতরে মৃত্যুর সাথে প্রতিটা দিন যুদ্ধ করেছে মেয়েটা। ডাক্তাররা জানালেন, মিম আক্রান্ত এক বিরল ধরনের ব্লাড ক্যান্সারে।

কিন্তু সবচেয়ে ভয়ংকর ব্যথাটা ক্যান্সারও না সবচেয়ে ভয়ংকর ব্যথা ছিল সেই মানুষটার আচরণ, যার হাত ধরে সে নিজের পৃথিবী বদলে ফেলেছিল।

যে মানুষটার জন্য এত অল্প বয়সে পরিবার, শৈশব, পড়াশোনা সব ছেড়ে এসেছিল মিম সেই মানুষটাই এই কঠিন সময়ে তার হাত ছেড়ে দিলো। মিমের অসুস্থতার খবর জানার পর পাশে দাঁড়ানো তো দূরের কথা তাকে ডিভোর্স দিয়ে দিলো। আর বিচ্ছেদের মাত্র ১৮ দিনের মাথায় নতুন করে বিয়ের সাজে বসলো 🙂

ভালোবাসা আসলে এতটাই সস্তা? একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে এভাবে ফেলে চলে যাওয়া যায়? ১৯ বছরের একটা মেয়ের হৃদয় কতবার ভাঙলে সে পুরোপুরি নিঃশেষ হয়ে যায়? 💔

রাজশাহীর চারঘাটের এই মেয়েটার এখন খুব প্রয়োজন উন্নত চিকিৎসা। প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা লাগবে। কিন্তু তার বাবা একজন সাধারণ অটোমেকানিক্স। দিন এনে দিন খাওয়া একজন বাবার পক্ষে এত বড় যুদ্ধ একা লড়া সম্ভব না।

একদিকে শরীরজুড়ে ক্যান্সারের অসহ্য যন্ত্রণা অন্যদিকে প্রিয় মানুষটার বিশ্বাসঘাতকতা এই বয়সে এত কষ্ট কেউ কীভাবে সহ্য করে?

মিম হয়তো এখনো বাঁচতে চায়। হয়তো এখনো মনে মনে ভাবে “একদিন সব ঠিক হয়ে যাবে…” 💔

Copy Post✅

17/05/2026

দেওয়ালে 'জয় বাংলা' লেখায় ছাত্রলীগ নেতাকে ধরে নিয়ে যাওয়ার পর, তাকে বাঁচাতে গিয়ে বিএনপির নেতার হাতে মারধরে প্রাণ হারিয়েছেন তার মা।

মাকে হারিয়ে ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানের বোনের আহাজারি। কক্সবাজারের উখিয়া উপজেলা জুড়ে শোকের মাতম।🥲💔

বন্ধ হোক এমন প্র'তি'হিংসা'র রাজনীতি।

Address

Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Alap Box posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share