TrickAd

TrickAd At TrickAd, we don’t just do marketing, we build smart, scalable, and strategic solutions that help brands grow.

We're a next-generation social media marketing agency that combines creativity, data, and innovation to deliver tangible business results.

Mojo বনাম Coca-Cola: বাংলাদেশে নতুন এক গল্প আগে সফট ড্রিংক মানেই ছিল Coke, 7up বা Pepsi। রেস্টুরেন্টে, বাসায়, পার্টিতে স...
14/10/2025

Mojo বনাম Coca-Cola: বাংলাদেশে নতুন এক গল্প

আগে সফট ড্রিংক মানেই ছিল Coke, 7up বা Pepsi। রেস্টুরেন্টে, বাসায়, পার্টিতে সব জায়গায় এই দুই নাম ছাড়া কিছুই ভাবা যেত না। কিন্তু এখন? মানুষ বলছে, “Coke কে বাদ দে, Mojo খা ভাই!” 😎

💥 কিভাবে এমনটা হলো?
সব শুরু গা_জা–ই_স_রা_য়ে_ল যু_দ্ধের পর থেকে।অনেক মুসলিম দেশেই মানুষ Coca-Cola আর Pepsi বর্জন করা শুরু করে, কারণ তারা ভাবে এই কোম্পানিগুলোর ই_স_রা_য়ে_ল_র সঙ্গে সম্পর্ক আছে। বাংলাদেশেও একই ঢেউ লাগে। আর Mojo তখন একদম perfect সময়টা ধরে ফেলে।

🧃 Mojo’র চালাকি (স্মার্ট মার্কেটিং!)
Mojo তখন “Support P_a_l_e_s_t_i_n_e” নামে একটা ক্যাম্পেইন চালু করে, প্রতি বোতল বিক্রি থেকে ১ টাকা যাবে ফিলিস্তিনের সহায়তায়। শুনতে ছোট ব্যাপার মনে হলেও, মানুষের মনে এর প্রভাব দারুণ পড়ে। লোকজন ভাবে: “আমি Mojo কিনলে শুধু soft drink না, একটা ভালো কাজও করছি।” এই emotional connect-টাই মোজো কে এগিয়ে নিয়ে যায়।

💸 লোকাল ব্র্যান্ড
Mojo বাংলাদেশী ও Akij Group-এর ব্র্যান্ড। তাই দাম কম, দোকানে সহজে পাওয়া যায়, আর সেই সঙ্গে “Made in Bangladesh” বলে একটা গর্বও আছে। আবার Coke-এর দাম বাড়ছে, Mojo steady. তাই অনেকে বলেই ফেলছে, “নিজের দেশের পণ্যই ভালো ভাই!”

📱 সোশ্যাল মিডিয়ায় আগুন 🔥
Facebook, TikTok, Twitter—সব জায়গায় “ ” ট্রেন্ড। অনেকে ভিডিও বানাচ্ছে Coke ফেলে Mojo খাচ্ছে। ইনফ্লুয়েন্সাররাও Mojo-কে “Proudly Bangladeshi drink” বলে প্রচার দিচ্ছে। এই ভাবেই Mojo একটা ট্রেন্ড না, বরং একটা মুভমেন্টে পরিণত হয়েছে।

📈 ফলাফল?
Dhaka Tribune-এর রিপোর্ট অনুযায়ী, Mojo তাদের ক্যাম্পেইন থেকে প্রায় ১.৫ কোটি টাকা দান করেছে ফিলিস্তিনের জন্য। আর বিক্রি? আগের চেয়ে বহুগুণ বেড়েছে। Coke এখন বোঝাতে ব্যস্ত যে ওরা ই_স_রা_য়ে_ল এর সঙ্গে জড়িত না, আর Mojo তখন হাসছে; কারণ বাজারের বেশির ভাগ জায়গা ওরা নিয়ে নিয়েছে।

Mojo প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশে এখন ব্র্যান্ডের চেয়ে অনুভূতি আর লোকাল প্রাইড অনেক বড় বিষয়। Coke এখনো আছে, কিন্তু Mojo-র গল্পটাই আসল অনুপ্রেরণা, “যদি মনের জায়গা দখল করতে পারো, বাজারটা আপনিই আপনার হয়ে যাবে।”

𝐁𝐥𝐚𝐜𝐤 𝐅𝐫𝐢𝐝𝐚𝐲 𝐒𝐚𝐥𝐞: শুধু ডিসকাউন্ট না, এটা একধরনের গ্রোথ স্ট্র্যাটেজিপ্রতিবছর নভেম্বরের শেষ দিকে একটা শব্দ চারদিকে ঘুরে: ...
14/10/2025

𝐁𝐥𝐚𝐜𝐤 𝐅𝐫𝐢𝐝𝐚𝐲 𝐒𝐚𝐥𝐞: শুধু ডিসকাউন্ট না, এটা একধরনের গ্রোথ স্ট্র্যাটেজি
প্রতিবছর নভেম্বরের শেষ দিকে একটা শব্দ চারদিকে ঘুরে: Black Friday। অনেকেই ভাবে এটা কেবল একদিনের “ডিসকাউন্ট ফেস্টিভাল।” কিন্তু বাস্তবে এটা এমন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা অনেক ব্যবসার জন্য পুরো বছরের সবচেয়ে বড় বিক্রির সময় হয়ে দাঁড়ায়।

একটা তথ্য জানেন?
📊 ২০২4 সালের Black Friday-তে বিশ্বজুড়ে অনলাইন বিক্রির পরিমাণ ছিল প্রায় $9.8 বিলিয়ন (Adobe Analytics অনুযায়ী)। অর্থাৎ এই একদিনই পারে আপনার সেল, রিচ আর ব্র্যান্ড ভ্যালু; তিনটাই একসাথে বাড়াতে।

দেখে নেওয়া যাক, কিভাবে একটা পরিকল্পিত Black Friday Sale আপনার ব্যবসার গেমটাই ঘুরিয়ে দিতে পারে।

🛒 ১. নতুন কাস্টমার আকর্ষণের সেরা সময়
Black Friday হলো এমন সময় যখন সবাই কিছু না কিছু কেনার জন্য প্রস্তুত থাকে। মানুষ তাদের wishlist-এর জিনিসগুলোর জন্য অপেক্ষা করে এই দিনে। একটি জরিপে দেখা গেছে, প্রায় ৭০% ক্রেতা নতুন ব্র্যান্ড চেষ্টা করে শুধু ডিসকাউন্ট অফারের জন্য। এই সুযোগে আপনি এমন ক্রেতাদের পেতে পারেন যারা আগে কখনও আপনার ব্র্যান্ড থেকে কেনেননি। একবার ভালো এক্সপেরিয়েন্স পেলে তারা পরবর্তীতে আবারও ফিরে আসবে।

📈 ২. স্টক ক্লিয়ার করে নতুন স্টক আনার সুযোগ
পুরনো বা অফসিজন স্টক Black Friday তে বিক্রি করার এটা সেরা সময়। এতে আপনি শুধু ক্যাশ ফ্লো বাড়াতে পারবেন না, বরং নতুন কালেকশন আনার জায়গাও পাবেন। গবেষণায় দেখা গেছে, ৮০% ই-কমার্স ব্যবসা এই সময় তাদের ইনভেন্টরি ক্লিয়ার করে। এটা ব্যবসার জন্য ডাবল বেনিফিট; বিক্রিও হবে, নতুন প্রোডাক্ট আনাও সহজ হবে।

💬 ৩. এনগেজমেন্ট বাড়ানোর দারুণ সুযোগ
Black Friday মানে শুধু বিক্রি না, এটা কাস্টমার এনগেজমেন্টের উৎসবও। আপনি যদি আপনার অডিয়েন্সের সাথে গেম, কুইজ, এক্সক্লুসিভ অফার বা কাউন্টডাউন ক্যাম্পেইন করেন; এনগেজমেন্ট আগের সপ্তাহের তুলনায় ৫০% পর্যন্ত বেড়ে যায়। এই এনগেজমেন্টই আপনার ব্র্যান্ড রিকগনিশন ও কাস্টমার কানেকশনকে আরও শক্তিশালী করে।

💰 ৪. রিপিট কাস্টমার বাড়ানোর সুযোগ
Black Friday-তে যারা আপনার কাছ থেকে কেনে, তাদের মধ্যে প্রায় ৪০% কাস্টমার পরবর্তীতে আবার ক্রয় করেন�(Shopify report অনুযায়ী)। যদি আপনি সেই সময় তাদের ভালো সার্ভিস, আকর্ষণীয় প্যাকেজিং বা ছোট কোনো “Thank You” গিফট দেন, তারা আপনার লয়াল কাস্টমার হয়ে যাবে।

🧠 ৫. ব্র্যান্ডের মানসিক ইমপ্যাক্ট পরিবর্তন
একটা সেল শুধু বিক্রির সুযোগ নয়, এটা কাস্টমারের মনে “ব্র্যান্ড ট্রাস্ট” তৈরি করে। তারা ভাবে, “এই ব্র্যান্ড সবসময় কিছু দেয়, ভালো দামে ভালো জিনিস দেয়।” এই মানসিক ইমপ্যাক্টই আপনার ব্র্যান্ডের লং-টার্ম গ্রোথে বড় ভূমিকা রাখে। একটা পরিসংখ্যান অনুযায়ী, Black Friday সময়ের কাস্টমার ট্রাস্ট স্কোর অন্যান্য মাসের তুলনায় ২৫% বেশি থাকে।

Black Friday Sale শুধু বিক্রির দিন নয়; এটা আপনার ব্র্যান্ডের মার্কেটিং, কাস্টমার গ্রোথ এবং ব্র্যান্ড বিল্ডিংয়ের সবচেয়ে স্মার্ট সুযোগ। তাই, কিন্তু পরিকল্পনা করুন, ব্ল্যাক ফ্রাইডে কাজে লাগান; যাতে পরের ৩৬৫ দিন আপনার ব্র্যান্ডের নাম মানুষের মুখে থাকে।

Address

Narayanganj
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when TrickAd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share