BN National Time 24

BN National Time 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BN National Time 24, Advertising/Marketing, Siddirganj, Narayanganj.

21/09/2026
সাইলোগেট বিআইডব্লিউটিএ ঘাটের বেহাল রাস্তা: দুই-তিন বছরেও সংস্কার নেই, কর্মকর্তাদের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসীসিদ্ধিরগঞ্জ...
14/09/2026

সাইলোগেট বিআইডব্লিউটিএ ঘাটের বেহাল রাস্তা: দুই-তিন বছরেও সংস্কার নেই, কর্মকর্তাদের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৫ নম্বর ওয়ার্ডের সাইলোগেট বিআইডব্লিউটিএ ঘাটের রাস্তা গত দুই-তিন বছর ধরে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী। গুরুত্বপূর্ণ এই ঘাটের রাস্তা সংস্কারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর উদ্যোগ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
স্থানীয়দের অভিযোগ, বারবার জানানো হলেও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পণ্যবাহী যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। রাস্তার দুরবস্থায় ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঘাটের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
কর্মকর্তাদের প্রতি কঠোর আহ্বান
বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে এলাকাবাসী ও ব্যবসায়ীদের প্রশ্ন—দুই-তিন বছর ধরে একটি গুরুত্বপূর্ণ ঘাটের রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকলেও কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না? জনগণের দুর্ভোগ দেখেও কর্তৃপক্ষের এই নীরবতা কি আর চলতে পারে?
অবিলম্বে সাইলোগেট বিআইডব্লিউটিএ ঘাটের রাস্তা পরিদর্শন করে সংস্কারের কার্যকর উদ্যোগ নিতে হবে। দায়সারা আশ্বাস নয়, দ্রুত বাস্তব পদক্ষেপ চান এলাকাবাসী ও ব্যবসায়ীরা। অন্যথায় জনদুর্ভোগ আরও তীব্র হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।

Address

Siddirganj
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when BN National Time 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share