10/02/2026
Creovate নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু প্রশ্ন ও মন্তব্য আমাদের নজরে এসেছে।
বিশেষ করে আমাদের ব্র্যান্ড প্রেজেন্স এবং ফলোয়ার বিষয়ক আলোচনা অনেকের মধ্যেই কৌতূহল তৈরি করেছে।
আমরা মনে করি—প্রশ্ন থাকাটা স্বাভাবিক।
আর সেই প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে দেওয়াটাই একটি দায়িত্বশীল ব্র্যান্ডের পরিচয়।
আজ আমরা সেই দায়িত্ব থেকেই কথা বলছি।
কোনো প্রচার নয়, কোনো অজুহাত নয়—শুধু বাস্তবতা।
অনেকে জানতে চান—
“আপনারা যদি সত্যিই ব্র্যান্ড ডেভেলপমেন্ট করেন, তাহলে আপনাদের নিজের ব্র্যান্ড (ফেসবুক পেজ)-এর বর্তমান অবস্থা এমন কেন?”
বিশেষ করে ফলোয়ার সংখ্যা নিয়ে।
👉 উত্তরটা সোজা ও সত্যি।
হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। আমরা সত্যিই ব্র্যান্ড তৈরি করি। গত কয়েক মাস ধরে একাধিক ব্র্যান্ডের সাথে ৪ মাস বা তার বেশি সময় ধরে কাজ করছি। প্রায় প্রতি সপ্তাহেই আমাদের নতুন ব্র্যান্ড ডিল হচ্ছে, আমরা কাজ করছি, এবং আলহামদুলিল্লাহ—ক্লায়েন্টরা সন্তুষ্ট।
কিন্তু আমরা অন্যান্য অনেক এজেন্সির মতো সব কাজ, সব ডিল, সব রেজাল্ট অডিয়েন্সের সামনে শো-অফ করতে পারিনি। সব কিছু দেখাতে না পারা মানেই এই নয় যে আমাদের কোনো স্ট্র্যাটেজি নেই বা আমরা কাজ করছি না।
যদি কারো মনে সন্দেহ থাকে—আমরা ক্লায়েন্টদের নাম্বার দিতে প্রস্তুত। সরাসরি কথা বলে যাচাই করে নিতে পারেন।
এবার আসি ফলোয়ার প্রসঙ্গে।
Creovate-এর বিজনেস প্ল্যান আমরা ২০২৫ সালের নভেম্বর থেকে এক্সিকিউট করা শুরু করি। তখন থেকে ক্লায়েন্ট হান্টিং, মিটিং, ডিল, কাজ, মনিটরিং—সব কিছুই সামলাতে হয়েছে। টিম ছোট হওয়ার কারণে আমাদের নিজের পেজে সেভাবে ফোকাস দেওয়া সম্ভব হয়নি।
তবুও আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা একাধিক ব্র্যান্ডের সাথে কাজ করছি, রেভিনিউ আসছে, সেটআপ বড় হচ্ছে, টিমে এক্সপার্টরা যুক্ত হচ্ছেন এবং কোয়ালিটি লিড আসছে।
ইনশাআল্লাহ, আসন্ন রমজানে আমরা আমাদের নিজের পেজ নিয়েও জোরালোভাবে কাজ করবো। আল্লাহ তাওফিক দিলে আপনারা নিজের চোখেই পরিবর্তন দেখতে পাবেন।
সবশেষে একটা কথাই বলতে চাই—
ব্র্যান্ড ফেক ফলোয়ার দিয়ে তৈরি হয় না।
অনেক ফলোয়ার দিয়ে সাময়িক সেল আসতে পারে, কিন্তু ট্রাস্ট ছাড়া কখনো শক্ত ব্র্যান্ড তৈরি হয় না।
আমরা বিশ্বাস করি—
👉 Trust builds Brand.
ধন্যবাদ সবাইকে ❤
Your Creovate